ঢাকা সোমবার, ১৫ জুন, ২০২৬

অভিযোগ করে প্রতিকার পায়নি কড়াইপড়া গ্রামবাসী


আফজাল হোসেন, দিনাজপুর  photo আফজাল হোসেন, দিনাজপুর
প্রকাশিত: ৩০-৪-২০২৬ বিকাল ৬:১৯

দিনাজপুরের ফুলবাড়ী উপজেলার শিবনগর ইউপির কড়াইপাড়া গ্রামের বাসিন্দারা পানি নিষ্কাশনের অভিযোগ করেও প্রতিকার পায়নি এলাকাবাসী। ফুলবাড়ী উপজেলার শিবনগর ইউপি কড়াইপাড়া গ্রামে ৭ নং ওয়ার্ডের এলাকাবাসী বারবার অভিযোগ করার পরও প্রতিকার পায়নি এলাকাবাসী এমন অভিযোগ করেছেন ভুক্তভোগীরা। দিনাজপুরের ফুলবাড়ি উপজেলার শিবনগর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডে কড়াইপাড়া জামে মসজিদ রোডের পানি নিষ্কাশন ব্যবস্থা না থাকায় রাস্তায় ময়লা পানি এসে জমে থাকায় রাস্তাটি খাল খন্দে   পরিণত হয়েছে। স্থানীয় সরকার প্রকৌশলী অধিদপ্তর ফুলবাড়ী (এলজিইডি) থেকে গত কয়েক বছর আগে রাস্তাটি নির্মাণ করা হয়। কিন্তু রাস্তার দুই পাশে ড্রেন না থাকায় গ্রামবাসীদের বাসাবাড়ির পানি রাস্তার উপরে দীর্ঘদিন ধরে জমে থাকার কারণে রাস্তাটি নষ্ট হয়ে যাচ্ছে। এতে স্থানীয় জনসাধারণ যাতায়াতের চরম ভোগান্তির মধ্যে পড়ছে।এই রাস্তাটি দিয়ে ৯ নং হামিদপুর ইউনিয়নে এলাকাবাসি ও খয়েরপুকুর হাটের শত শত  লোকজন এই রাস্তাটি দিয়ে চলাচল করে আসছে। স্থানীয় মুদি দোকানদার মহিদুল ইসলাম বলেন, এ পর্যন্ত ১০/১২ বার ৭নং শিবনগর ইউনিয়ন চেয়ারম্যান মোঃ ছামেদুল ইসলামকে লিখিত অভিযোগ করেছি কোন কাজ হয়নি। তারপর উপজেলা প্রশাসন কে বলার পরও কয়েক বছর ধরে এই অবস্থা আমরা মসজিদে যেতে পারছিনা এই নোংরা পানি ভেঙে। পথচারি নজরুল বলেন, আমরা প্রতিদিন এই রাস্তায় চলাচল করি কিন্তু এই ময়লা পানি কাপড়ে লেগে কাপড় অপবিত্র হয়ে যায় পরবর্তীতে কাপড় পরিবর্তন করে মসজিদে যেতে হয়। এদিকে ৯ নং হামিদপুর ইউনিয়ন পরিষদে চেয়ারম্যান আলহাজ্ব রেজওয়ানুল হক জানান আমার এলাকার কয়েক হাজার জনগণ এই রাস্তা দিয়ে চলাচল করে। রাস্তাটির বেহাল অবস্থা ও রাস্তার উপরে পানি জমে থাকার কারণে চলাচলে দূর্ভোগে পড়তে হয়। 

এ বিষয়ে ৭ নং শিবনগর ইউনিয়ন চেয়্যারম্যান মোঃ ছামেদুল ইসলাম এর সঙ্গে কথা বললে তিনি জানান, এ বিষয়ে বহুবার আমার কাছে অভিযোগ করেছে এলাকাবাসী পানি নিষ্কাশনের ব্যবস্থা না থাকায় এই অবস্থা সৃষ্টি হয়েছে আমি বিষয়টি অতি দ্রুত সমাধানের চেষ্টা করছি।

Ahad Hossain / Ahad Hossain

বরগুনা-১ আসনের এমপি মহোদয়ের উদ্যোগে কাঁচা রাস্তার মাটির কাজ চলমান

প্রেমের টানে শরীয়তপুরে দুবাইয়ের যুবক, বিয়ের বন্ধনে আবদ্ধ সলেমান-সুবর্ণা

কুড়িগ্রাম সদরে শুরু হয়েছে ধান ও চাল সংগ্রহ কার্যক্রম

এমপি মহোদয়ের উদ্যোগে তালতলীর মৌরভী গ্রামে কাঠের পুল নির্মাণ কাজ সম্পন্ন

এমপি মহোদয়ের উদ্যোগে তালতলী উপজেলায় বিভিন্ন কাঁচা রাস্তার মাটির কাজ সম্পন্ন

নোয়াখালীতে টিন কেটে ঘরে ঢুকে গৃহবধূকে ধর্ষণ, আটক-১

আ'লীগ নেতাকে গ্রেপ্তার করায় ওসি'র উপর ক্ষেপে যাওয়া বিএনপি'র নেতার শাস্তি দাবি 

জলাতঙ্ক আক্রান্ত গরু জবাই : সাটুরিয়ায় ২ কিলোমিটার এলাকায় গবাদিপশুর জরুরি টিকাদান শুরু

​বাগেরহাটে সংবাদ সম্মেলন: পৈতৃক জমি দখল ও হুমকির মুখে এক অসহায় পরিবার

মহাদেবপুরে স্টার্টআপ সাইন্স প্রকল্প ও উদ্ভাবনী  ধারণা প্রদর্শন প্রোগ্রামের পুরস্কার বিতরণ

মহাদেবপুরে  স্টার্টআপ সাইন্স প্রকল্পের উদ্বোধন

বাগেরহাট প্রেসক্লাবে ফল উৎসব অনুষ্ঠিত

বিরামপুরে খানপুর ইউনিয়নে ‘৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ’ কর্মসূচির উদ্বোধন