ঢাকা শুক্রবার, ৩১ জুলাই, ২০২৬

বাগেরহাটে মে দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত 


বাগেরহাট জেলা প্রতিনিধি photo বাগেরহাট জেলা প্রতিনিধি
প্রকাশিত: ১-৫-২০২৬ দুপুর ১২:২৯

‘সুস্থ শ্রমিক, কর্মঠ হাত আসবে এবার নতুন প্রভাত’ এ লক্ষ্যকে সামনে রেখে বাগেরহাটে যথাযোগ্য মর্যাদায় মহান মে দিবস এবং জাতীয় পেশাগত স্বাস্থ্য ও সেইফটি  দিবস ২০২৬ পালিত হয়েছে।

দিবসটি উপলক্ষে আজ (শুক্রবার ০১ মে) সকালে বাগেরহাট জেলা প্রশাসকের কার্যালয় চত্বরে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা ও পরবর্তীতে আলোচনা সভার আয়োজন করা  হয়।

সকাল ১০ টায় জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে শুরু হয়ে জেলা প্রশাসকের চত্বর প্রদক্ষিণ শেষে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক গোলাম মোহাম্মদ বাতেন।

এ সময় অন্যান্যদের মধ্যে বক্তৃতা করেন জেলা বিএনপির সাবেক সভাপতি ও সমন্বয়ক এম এ সালাম, শ্রম অধিদপ্তরের উপপরিচালক মোঃ ফারুক আহমেদ, অতিরিক্ত পুলিশ সুপার মোঃ রাসেল, বাগেরহাট প্রেসক্লাবের  নির্বাহী সদস্য মোল্লা আব্দুর রব, বাস মালিক সমিতির  সহ-সভাপতি শাহজাহান মিনা, শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি মাওলানা আবুল কাশেম, বাস শ্রমিক ইউনিয়ন এর সমিতির সভাপতি আবুল কাশেম ভূঁইয়া সেলিম, সাধারণ সম্পাদক মোহাম্মদ জাহিদুল ইসলামসহ বিভিন্ন শ্রমিক সংগঠনের নেতৃবৃন্দরা।

Masum / Masum

বাগেরহাট জেলা আইনজীবী সমিতির নির্বাচন দিপু সভাপতি, জালাল সম্পাদক নির্বাচিত

দিনাজপুরের ফুলবাড়ী উপজেলা পরিষদের পরিদর্শন কক্ষ'র শুভ উদ্বোধন

বাগেরহাটে কোমলমতি শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ 

রামপাল উপ‌জেলা নাগ‌রিক ফোরা‌মের ত্রৈমা‌সিক সভা অনু‌ষ্ঠিত

শরীয়তপুরে স্বামীকে বেঁধে স্ত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, আটক ৩

মহাদেবপুরে ফ্যামিলি কার্ড শুমারি পরীক্ষা যুদ্ধ সমাপ্ত ফলাফলের অপেক্ষায় সহস্রাধিক তরুণ তরুণী

মানব পাচার রোধে মাদারীপুর জেলা পুলিশের বিশেষ সেল উদ্বোধন

৪০ বছর ধরে অবৈধ দখলে রেলওয়ে কোয়ার্টার, প্রয়োজন সরকারি হস্তক্ষেপ

বিশ্ব বাঘ দিবস আজ

মানিকগঞ্জে সোহান হত্যা মামলায় দুইজনের মৃত্যুদণ্ড

আধ্যাত্মিক বাউল গানে মুখরিত হলো বরগুনার  বেতবুনিয়ার গ্রামীণ পরিবেশ, বাড়িতে অনুষ্ঠিত হলো সঙ্গীতানুষ্ঠান

সম্ভাবনা থাকলেও এগোচ্ছে না লালমনিরহাটের চা চাষ

মন্ত্রীর পরিদর্শন: ক্লিনিক সিলগালার পর, এবার মোরেলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা সাময়িক বরখাস্ত