ঢাকা শুক্রবার, ৩১ জুলাই, ২০২৬

মহাদেবপুরে যথাযোগ্য মর্যাদায় মহান মে দিবস উদযাপিত


লিয়াকত আলী বাবলু, মহাদেবপুর, নওগাঁ photo লিয়াকত আলী বাবলু, মহাদেবপুর, নওগাঁ
প্রকাশিত: ২-৫-২০২৬ সকাল ৯:১৫

মহাদেবপুরে যথাযোগ্য মর্যাদায় মহান মে দিবস উদযাপিত হয়েছে। ১মে শুক্রবার সকাল থেকে রাজনৈতিক দল ছাড়াও উপজেলায় অন্তত ১২ টি  শ্রমিক সংগঠন কাল ব্যাচ ধারন করে উপজেলার বিভিন্ন স্থানে শোভাযাত্রা আলোচনা সভা প্রীতি ভোজের আয়োজন করে। এ উপলক্ষে সকাল ৯ টায় বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দল মহাদেবপুর উপজেলা শাখা  একটি বিশাল শোভাযাত্রা বের করে। এই শোভাযাত্রায় নেতৃত্ব দেন ৪৮ নওগাঁ -৩ মহাদেবপুর- বদলগাছি এলাকার জাতীয় সংসদ সদস্য ফজলে হুদা। এ সময় উপজেলা প্রশাসনের ব্যানারে উপজেলা নির্বাহী অফিসার মানজুরা মুশাররফ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা কর্মচারীদের সাথে নিয়ে এই শোভাযাত্রায় যোগ দেন। এই শোভাযাত্রায় বিএনপি যুবদল ছাত্রদল মহিলা দল সহ যোগী অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ ছাড়াও নির্মাণ শ্রমিক ইউনিয়ন, রিক্সা শ্রমিক ইউনিয়ন, কুলি মজদুর  ইউনিয়ন ,অটো চার্জার বাইক ও সিএনজি স্কুটার শ্রমিক ইউনিয়নের  নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন। শোভাযাত্রাটি প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে বাসস্ট্যান্ড মাছের মোড়ে স্থাপিত মঞ্চ স্থলে সমবেত হয়। সাথে সাথেই বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দলের সভাপতি জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে এলাকার জাতীয় সংসদ সদস্য ফজলে হুদা প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ।স্বেচ্ছাসেবক দলনেতা এফআই সবুজ এর সঞ্চালনায় এসময় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন থানা বিএনপির সভাপতি আলহাজ্ব রবিউল আলম বুলেট, বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও সাবেক উপজেলা চেয়ারম্যান আব্দুস সাত্তার নান্নু, নির্মাণ শ্রমিক ইউনিয়নের সহ-সভাপতি আবু হানিফ, রিক্সা শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম প্রমূখ। উল্লেখ যে, বক্তারা মে দিবসের তাৎপর্য তুলে ধরে সকল শ্রমিক  সংগঠনকে ঐক্যবদ্ধ থেকে কাজ করার আহ্বান জানান।

Ahad Hossain / Ahad Hossain

দিনাজপুরের ফুলবাড়ী উপজেলা পরিষদের পরিদর্শন কক্ষ'র শুভ উদ্বোধন

বাগেরহাটে কোমলমতি শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ 

রামপাল উপ‌জেলা নাগ‌রিক ফোরা‌মের ত্রৈমা‌সিক সভা অনু‌ষ্ঠিত

শরীয়তপুরে স্বামীকে বেঁধে স্ত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, আটক ৩

মহাদেবপুরে ফ্যামিলি কার্ড শুমারি পরীক্ষা যুদ্ধ সমাপ্ত ফলাফলের অপেক্ষায় সহস্রাধিক তরুণ তরুণী

মানব পাচার রোধে মাদারীপুর জেলা পুলিশের বিশেষ সেল উদ্বোধন

৪০ বছর ধরে অবৈধ দখলে রেলওয়ে কোয়ার্টার, প্রয়োজন সরকারি হস্তক্ষেপ

বিশ্ব বাঘ দিবস আজ

মানিকগঞ্জে সোহান হত্যা মামলায় দুইজনের মৃত্যুদণ্ড

আধ্যাত্মিক বাউল গানে মুখরিত হলো বরগুনার  বেতবুনিয়ার গ্রামীণ পরিবেশ, বাড়িতে অনুষ্ঠিত হলো সঙ্গীতানুষ্ঠান

সম্ভাবনা থাকলেও এগোচ্ছে না লালমনিরহাটের চা চাষ

মন্ত্রীর পরিদর্শন: ক্লিনিক সিলগালার পর, এবার মোরেলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা সাময়িক বরখাস্ত

স্বাস্থ্যমন্ত্রীর পরিদর্শনের পরদিন মোড়েলগঞ্জে স্বাস্থ্য কর্মকর্তার ব্যক্তিগত ক্লিনিক সিলগালা