বাগেরহাটে মৎস্য আড়ৎ প্রকল্প নিয়ে ‘ভুল সংবাদ’ প্রতিবাদে নিরপেক্ষ তদন্তের দাবি
বাগেরহাট সদর উপজেলার কররী সিঅ্যান্ডবি বাজারে মৎস্য আড়ৎ নির্মাণ প্রকল্পকে ঘিরে সম্প্র্রতি বিভিন্ন গণমাধ্যমে প্রাশিত অনিয়ম, দুর্নীতি ও অর্থ আত্মসাতের অভিযোগকে ‘ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত’ দাবি করেছেন সংশ্লিষ্ট প্রকল্প বাস্তবায়ন কমিটি ও স্থানীয় মৎস্য আড়ৎ ব্যবসায়ীরা।
শনিবার (০২ মে) দুপুরে কররী মৎস্য আড়ৎ চত্বরে আয়োজিত এক প্রতিবাদ সভায় তারা এসব অভিযোগের তীব্র প্রতিবাদ জানান। সভায় স্থানীয় ব্যবসায়ী, আড়ৎ শ্রমিক ও প্রকল্প সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। তারা বলেন, প্রকল্পটি দীর্ঘদিন ধরে স্বচ্ছতার সঙ্গে বাস্তবায়ন করা হচ্ছে এবং এতে কোনো ধরনের অনিয়ম বা অর্থ আত্মসাতের ঘটনা ঘটেনি।
প্রতিবাদ সভায় বক্তারা অভিযোগ করে বলেন, কিছু স্বার্থান্বেষী মহল পরিকল্পিতভাবে প্রকল্পের সুনাম ক্ষুর্ণ করার উদ্দেশ্যে ভুল ও বিভ্রান্তিকর তথ্য গণমাধ্যমে সরবরাহ করেছে।
তারা আরও বলেন, এ ধরনের সংবাদ প্রচারের ফলে স্থানীয়ভাবে ব্যবসায়িক পরিবেশ ও সামাজিক মর্যাদা ক্ষতিগ্রস্ত হচ্ছে। প্রকৃত বাস্তবতা যাচাই না করে সংবাদ প্রকাশ করায় সংশ্লিষ্ট ব্যক্তি ও প্রতিষ্ঠানের সম্মানহানি ঘটেছে বলে অভিযোগ করেন বক্তারা।
সভায় বক্তারা দাবি করেন, প্রকল্পের সকল কার্যক্রম নিয়মিত তদারকি ও সরকারি বিধি-বিধান অনুসরণ করে পরিচালিত হচ্ছে। কোনো ধরনের আর্থিক অনিয়ম বা দুর্নীতির প্রমাণ নেই বলেও তারা জোর দিয়ে উল্লেখ করেন। বরং প্রকল্পটি স্থানীয় মৎস্য ব্যবসা সম্প্রসারণ ও কর্মসংস্থান সৃষ্টিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে বলে দাবি করা হয়।
প্রতিবাদ সভা থেকে বিষয়টি নিয়ে একটি নিরপেক্ষ ও উচ্চপর্যায়ের তদন্তের দাবি জানানো হয়। বক্তারা বলেন, প্রকৃত সত্য উদ্ঘাটনের জন্য প্রশাসনের পক্ষ থেকে স্বচ্ছ তদন্ত পরিচালনা করা উচিত। যদি কোনো অনিয়ম প্রমাণিত হয়, তাহলে আইনগত ব্যবস্থা নেওয়া হোক—আর যদি অভিযোগ মিথ্যা প্রমাণিত হয়, তবে অপপ্রচারকারীদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান তারা।
সভা শেষে উপস্থিত সবাই একযোগে প্রকল্পের স্বচ্ছতা বজায় রাখা এবং ভবিষ্যতে এ ধরনের বিভ্রান্তিকর সংবাদ প্রকাশ থেকে বিরত থাকার আহ্বান জানান।
এ প্রতিবাদ সভায় বক্তৃতা করেন, কররী সিঅ্যান্ডবি বাজারে মৎস্য আড়ৎ নির্মাণ ওয়াকিং কমিটি সভাপতি মেঘনাথ বসু, সাধারন সম্পাদক হেমায়েত হোসেন হিমু, মৎস্য আড়ৎদার ব্যবসায়ী সমিতি সভাপতি মোস্তফা শেখ, সাধারণ সম্পাদক হারুন আর রশিদ, রাখালগাছি ইউনিয়ন বিএনপি সভাপতি ফকির আল মামুন টিপ, রাখালগাছি ইউনিয়ন শ্রমিক দলের সভাপতি হাওলাদার শরিফুল ইসলাম, রাখালগাছি ইউনিয়ন মৎস্যজীবী দলের সভাপতি মতিয়ার রহমান নান্টু, মাকের্ট মালিক খান জাহিদুর রহমান, মৎস্য ব্যবসায়ী, জাকির হোসেন, ইকবাল শেখ, নারায়ন চন্দ্র দাশ, তাজু হালদার প্রমূখ।
Rp / Rp
বাগেরহাটে মৎস্য আড়ৎ প্রকল্প নিয়ে ‘ভুল সংবাদ’ প্রতিবাদে নিরপেক্ষ তদন্তের দাবি
মহাদেবপুরে যথাযোগ্য মর্যাদায় মহান মে দিবস উদযাপিত
ঢাকায় শ্রমিক সমাবেশ মে দিবসে বরগুনা ১ আসনের এমপি মহোদয়ের গুরুত্বপূর্ণ বক্তব্য
বাগেরহাটে মে দিবস উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত
অভিযোগ করে প্রতিকার পায়নি কড়াইপড়া গ্রামবাসী
হাজারী সড়কে স্টার লাইন এর ৪০ তম শো রুমের উদ্বোধন
বাগেরহাটে যুব ও নারীবান্ধব স্বাস্থ্য সেবা ও বাজেট বরাদ্দ নিশ্চিতে এডভোকেসি সভা অনুষ্ঠিত
বাগেরহাটে স্বাস্থ্য অধিকার ফোরামের বার্ষিক পরিকল্পনা সভা অনুষ্ঠিত
মহাদেবপুরে জাতীয় পুষ্টি সপ্তাহের সমাপনী ও পুরস্কার বিতরণ
রাজশাহীতে সকলের জন্য স্কাউটিং বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত
বাগেনহাটে বর্ণাঢ্য আয়োজনে আইনগত সহায়তা দিবস পালিত
বাগেরহাটে মতবিনিময় সভা অনুষ্ঠিত