ঢাকা শুক্রবার, ৩১ জুলাই, ২০২৬

লালমনিরহাটে এএইউবির ৭ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন


জুবাইর আহমেদ খান রোহান, লালমনিরহাট photo জুবাইর আহমেদ খান রোহান, লালমনিরহাট
প্রকাশিত: ২-৫-২০২৬ রাত ১১:৩৭
অ্যাভিয়েশন অ্যান্ড অ্যারোস্পেস বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ (এএইউবি)-এর ৭ম প্রতিষ্ঠাবার্ষিকী ২ মে লালমনিরহাট ক্যাম্পাসে যথাযোগ্য মর্যাদায় উদ্‌যাপিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের মন্ত্রী আসাদুল হাবিব দুলু, এমপি। তিনি প্রতিষ্ঠাবার্ষিকীর আনুষ্ঠানিক কার্যক্রমের উদ্বোধন করেন।
 
প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী বলেন, স্বল্প সময়ে এএইউবি যে সাফল্য অর্জন করেছে তা প্রশংসনীয়। এই বিশ্ববিদ্যালয়কে ঘিরে লালমনিরহাট অঞ্চলের শিক্ষা, অর্থনীতি ও যোগাযোগ ব্যবস্থায় ইতিবাচক পরিবর্তন আসবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। পাশাপাশি দেশের অ্যাভিয়েশন ও অ্যারোস্পেস খাতেও নতুন সম্ভাবনার দ্বার উন্মোচিত হবে বলে মন্তব্য করেন।
 
তিনি বিশ্ববিদ্যালয়ের আধুনিক ল্যাবরেটরি ও গবেষণা সুবিধা পরিদর্শন করে সন্তোষ প্রকাশ করেন এবং শিক্ষার্থীদের কঠোর পরিশ্রম ও আত্মবিশ্বাস ধরে রাখার আহ্বান জানান। একই সঙ্গে শিক্ষক-শিক্ষার্থীদের মানবিকতা ও দেশপ্রেমের চর্চায় গুরুত্ব দেওয়ার পরামর্শ দেন।
অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর এয়ার ভাইস মার্শাল মোঃ মোস্তাফিজুর রহমান প্রধান অতিথিকে স্বাগত জানান এবং অনুষ্ঠান শেষে বিদায় জানান।
 
প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ‘SPACE & BEYOND’ শীর্ষক একটি ম্যাগাজিন প্রকাশ করা হয়। এছাড়া শিক্ষার্থীদের অংশগ্রহণে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে রংপুরের বিভাগীয় কমিশনার, জেলার বিভিন্ন পর্যায়ের সরকারি, সামরিক ও বেসামরিক কর্মকর্তাসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
 
উল্লেখ্য, এএইউবি ২০১৯ সালে ঢাকার পুরাতন বিমানবন্দরে যাত্রা শুরু করে এবং ২০২২ সালের ৩ জুলাই লালমনিরহাট ক্যাম্পাসে স্নাতক পর্যায়ের একাডেমিক কার্যক্রম শুরু করে। বর্তমানে বিশ্ববিদ্যালয়টি ৪টি অনুষদের অধীনে একাধিক স্নাতক ও স্নাতকোত্তর কোর্স পরিচালনা করছে।

Ahad Hossain / Ahad Hossain

দিনাজপুরের ফুলবাড়ী উপজেলা পরিষদের পরিদর্শন কক্ষ'র শুভ উদ্বোধন

বাগেরহাটে কোমলমতি শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ 

রামপাল উপ‌জেলা নাগ‌রিক ফোরা‌মের ত্রৈমা‌সিক সভা অনু‌ষ্ঠিত

শরীয়তপুরে স্বামীকে বেঁধে স্ত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, আটক ৩

মহাদেবপুরে ফ্যামিলি কার্ড শুমারি পরীক্ষা যুদ্ধ সমাপ্ত ফলাফলের অপেক্ষায় সহস্রাধিক তরুণ তরুণী

মানব পাচার রোধে মাদারীপুর জেলা পুলিশের বিশেষ সেল উদ্বোধন

৪০ বছর ধরে অবৈধ দখলে রেলওয়ে কোয়ার্টার, প্রয়োজন সরকারি হস্তক্ষেপ

বিশ্ব বাঘ দিবস আজ

মানিকগঞ্জে সোহান হত্যা মামলায় দুইজনের মৃত্যুদণ্ড

আধ্যাত্মিক বাউল গানে মুখরিত হলো বরগুনার  বেতবুনিয়ার গ্রামীণ পরিবেশ, বাড়িতে অনুষ্ঠিত হলো সঙ্গীতানুষ্ঠান

সম্ভাবনা থাকলেও এগোচ্ছে না লালমনিরহাটের চা চাষ

মন্ত্রীর পরিদর্শন: ক্লিনিক সিলগালার পর, এবার মোরেলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা সাময়িক বরখাস্ত

স্বাস্থ্যমন্ত্রীর পরিদর্শনের পরদিন মোড়েলগঞ্জে স্বাস্থ্য কর্মকর্তার ব্যক্তিগত ক্লিনিক সিলগালা