ঢাকা শুক্রবার, ৩১ জুলাই, ২০২৬

মহাদেবপুরে শিক্ষার মান উন্নয়নে প্রতিষ্ঠান প্রধান ও সভাপতির  সাথে এমপির মতবিনিময়


লিয়াকত আলী বাবলু, মহাদেবপুর, নওগাঁ photo লিয়াকত আলী বাবলু, মহাদেবপুর, নওগাঁ
প্রকাশিত: ৭-৫-২০২৬ দুপুর ১:২৬

মহাদেবপুরে শিক্ষার মান উন্নয়নের লক্ষ্যে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠান প্রধান ও সভাপতিগনের সাথে জাতীয় সংসদ সদস্যের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। উপজেলা প্রশাসন ও উপজেলা শিক্ষা অফিসের আয়োজনে  ৬ মে বুধবার উপজেলা পরিষদ মিলনায়তনে দিনব্যাপী এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মানজুরা মুশাররফ। মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে ৪৮ নওগাঁ-৩ মহাদেবপুর - বদলগাছি এলাকার জাতীয় সংসদ সদস্য ফজলে হুদা উপস্থিত থেকে সভা পরিচালনা করেন। সভা পরিচালনাকালে প্রধান অতিথি প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠান প্রধানের কাছ থেকে কতজন শিক্ষার্থী বর্তমানে অধ্যায়নরত আছেন, গত বছরে কত জন পরীক্ষা দিয়েছেন ,তার মধ্যে কতজন পাস করেছেন, জিপিএ ফাইভ কতজন পেয়েছেন, জুনিয়র বৃত্তি পরীক্ষায় কতজন বৃত্তি পেয়েছেন এবং শিক্ষা প্রতিষ্ঠানে কি করলে শিক্ষার মান উন্নয়ন হবে ইত্যাদি তথ্য জানতে চান। উপস্থিত প্রতিষ্ঠান প্রধান গণ তাদের মতো করে উত্তরও দেন। এ সময় প্রধান অতিথির সাথে মঞ্চে উপস্থিত থেকে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন জাহাঙ্গীরপুর সরকারি কলেজ এর অধ্যক্ষ প্রফেসর ড. লোকনুজ্জামান আহমেদ, সহকারী কমিশনার ভূমি জান্নাতুল নাঈম বিনতে আজিজ ,বিএনপি নেতা আসফ কবির চৌধুরী শত, মহাদেবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা অফিসার ইনচার্জ ফারুক হোসেন ,মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ শফিউল আলম প্রমূখ। 
উপজেলার ৫৩ টি উচ্চ বিদ্যালয় , ২৮টি দাখিল মাদ্রাসা  ও  কৃষি কারিগরি , কারিগরি এবং জেনারেল কলেজ সহ মোট ৯৪ টি প্রতিষ্ঠান প্রধান সভায় অংশগ্রহণ করেন বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। উল্লেখ্য যে, উপজেলার প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানদের কাছ থেকে তাদের ভালো-মন্দ কথা প্রধান অতিথি মনোযোগ সহকারে শোনেন এবং আগামী দিনে কোন প্রতিষ্ঠানে কি ধরনের সহযোগিতা করবেন তা তিনি ব্যক্ত করেন।

Rp / Rp

দিনাজপুরের ফুলবাড়ী উপজেলা পরিষদের পরিদর্শন কক্ষ'র শুভ উদ্বোধন

বাগেরহাটে কোমলমতি শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ 

রামপাল উপ‌জেলা নাগ‌রিক ফোরা‌মের ত্রৈমা‌সিক সভা অনু‌ষ্ঠিত

শরীয়তপুরে স্বামীকে বেঁধে স্ত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, আটক ৩

মহাদেবপুরে ফ্যামিলি কার্ড শুমারি পরীক্ষা যুদ্ধ সমাপ্ত ফলাফলের অপেক্ষায় সহস্রাধিক তরুণ তরুণী

মানব পাচার রোধে মাদারীপুর জেলা পুলিশের বিশেষ সেল উদ্বোধন

৪০ বছর ধরে অবৈধ দখলে রেলওয়ে কোয়ার্টার, প্রয়োজন সরকারি হস্তক্ষেপ

বিশ্ব বাঘ দিবস আজ

মানিকগঞ্জে সোহান হত্যা মামলায় দুইজনের মৃত্যুদণ্ড

আধ্যাত্মিক বাউল গানে মুখরিত হলো বরগুনার  বেতবুনিয়ার গ্রামীণ পরিবেশ, বাড়িতে অনুষ্ঠিত হলো সঙ্গীতানুষ্ঠান

সম্ভাবনা থাকলেও এগোচ্ছে না লালমনিরহাটের চা চাষ

মন্ত্রীর পরিদর্শন: ক্লিনিক সিলগালার পর, এবার মোরেলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা সাময়িক বরখাস্ত

স্বাস্থ্যমন্ত্রীর পরিদর্শনের পরদিন মোড়েলগঞ্জে স্বাস্থ্য কর্মকর্তার ব্যক্তিগত ক্লিনিক সিলগালা