মহাদেবপুরে বজ্রপাতে ১ কৃষক নিহত ২ জন আহত
মহাদেবপুরে মাঠে কাজ করার সময় বজ্রপাতে একজন কৃষক নিহত এবং দুইজন আহত হয়েছে। ঘটনাটি ঘটেছে ৬ মে দুপুরে উপজেলার খাজুর ইউনিয়নের কুড়া পাড়া গ্রামে। উল্লেখিত গ্রামে কয়েকজন কৃষক কাটা ধান তড়িঘড়ি করে খলিয়ানে উঠানোর সময় এ ঘটনা ঘটে। বুধবার বেলা ১১ঃ০০ টার পর থেকেই উপজেলার পশ্চিম আকাশে কালো মেঘ এবং আকাশে তর্জন গর্জন শুরু হলে ওই কৃষকরা সকাল থেকে কাটা ধান খলিয়ানে উঠাতে থাকে। দুপুরে কালবৈশাখী ঝড় সহ বজ্র ও বৃষ্টি শুরু হয়। এ সময় তীব্র শব্দে বজ্রপাত হলে ওই গ্রামের মৃত হরিচরণের ছেলে
দিলীপ কুমার বর্মন ৫০ ঘটনাস্থলেই নিহত হন এবং একই গ্রামের মদন চন্দ্র বর্মনের ছেলে জীবনচন্দ্র বর্মন ২৫ এবং মৃত লক্ষণ বর্মনের ছেলে নারায়ণ চন্দ্র বর্মন ঝলসে যায়। গুরুতর আহত অবস্থায় তাদের প্রথমে মহাদেবপুর হাসপাতালে নেওয়া হলে আহত দুজনকে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।
Rp / Rp
দিনাজপুরের ফুলবাড়ী উপজেলা পরিষদের পরিদর্শন কক্ষ'র শুভ উদ্বোধন
বাগেরহাটে কোমলমতি শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ
রামপাল উপজেলা নাগরিক ফোরামের ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত
শরীয়তপুরে স্বামীকে বেঁধে স্ত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, আটক ৩
মহাদেবপুরে ফ্যামিলি কার্ড শুমারি পরীক্ষা যুদ্ধ সমাপ্ত ফলাফলের অপেক্ষায় সহস্রাধিক তরুণ তরুণী
মানব পাচার রোধে মাদারীপুর জেলা পুলিশের বিশেষ সেল উদ্বোধন
৪০ বছর ধরে অবৈধ দখলে রেলওয়ে কোয়ার্টার, প্রয়োজন সরকারি হস্তক্ষেপ
বিশ্ব বাঘ দিবস আজ
মানিকগঞ্জে সোহান হত্যা মামলায় দুইজনের মৃত্যুদণ্ড
আধ্যাত্মিক বাউল গানে মুখরিত হলো বরগুনার বেতবুনিয়ার গ্রামীণ পরিবেশ, বাড়িতে অনুষ্ঠিত হলো সঙ্গীতানুষ্ঠান
সম্ভাবনা থাকলেও এগোচ্ছে না লালমনিরহাটের চা চাষ
মন্ত্রীর পরিদর্শন: ক্লিনিক সিলগালার পর, এবার মোরেলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা সাময়িক বরখাস্ত