ঢাকা শুক্রবার, ৩১ জুলাই, ২০২৬

মহাদেবপুরে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে “পার্টনারকংগ্রেস” অনুষ্ঠিত


লিয়াকত আলী বাবলু, মহাদেবপুর, নওগাঁ photo লিয়াকত আলী বাবলু, মহাদেবপুর, নওগাঁ
প্রকাশিত: ৭-৫-২০২৬ দুপুর ৩:৪৪

মহাদেবপুরে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে ২০২৫ ২০২৬ অর্থবছরে প্রোগ্রাম অন এগ্রিকালচারাল এন্ড রুরাল ট্রানসফর্মেশন ফর নিউট্রিশন ,এন্টারপ্রেনরশিপ এ্যন্ড রেসিলিয়েন্স ইন বাংলাদেশ (পার্টনার) এর আওতায় "পার্টনার কংগ্রেস" অনুষ্ঠিত হয়েছে । ৭ মে বৃহস্পতিবার সকালে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৪৮ নওগাঁ-৩ মহাদেবপুর বদলগাছি আসনের সংসদ সদস্য মোঃ ফজলে হুদা। উপজেলা নির্বাহী অফিসার মানজুরা মুশাররফএর সভাপতিত্বে এবং কৃষি সম্প্রসারণ অফিসার জাহাঙ্গীর আলম এর সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন  উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ হোসাইন মোহাম্মদ এরশাদ।
“কৃষিই সমৃদ্ধি” প্রতিপাদ্যে আয়োজিত এ পার্টনার কংগ্রেসে কৃষিতে আধুনিক প্রযুক্তির ব্যবহার, উৎপাদন বৃদ্ধি এবং কৃষকদের দক্ষতা উন্নয়নের বিষয়ে আলোচনা করা হয়। অনুষ্ঠানে স্থানীয় কৃষক, কৃষি সংশ্লিষ্ট কর্মকর্তা ও বিভিন্ন পর্যায়ের প্রতিনিধিরা অংশ নেন। সংশ্লিষ্ট সূত্র জানান, কৃষকদের আধুনিক কৃষি প্রযুক্তির সঙ্গে সম্পৃক্ত করা এবং টেকসই কৃষি উন্নয়ন নিশ্চিত করতেই এ ধরনের আয়োজন করা হয়েছে। আলোচনা সভা শেষে প্রধান অতিথি অন্যান্য অতিথিদের সাথে নিয়ে কৃষকদের জন্য প্রদর্শিত ষ্টল পরিদর্শন করেন । এছাড়াও প্রধান অতিথি পার্টনার কংগ্রেসে কৃষক কার্ডের নমুনাতে একটি ছবি উত্তোলন করেন।

Rp / Rp

দিনাজপুরের ফুলবাড়ী উপজেলা পরিষদের পরিদর্শন কক্ষ'র শুভ উদ্বোধন

বাগেরহাটে কোমলমতি শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ 

রামপাল উপ‌জেলা নাগ‌রিক ফোরা‌মের ত্রৈমা‌সিক সভা অনু‌ষ্ঠিত

শরীয়তপুরে স্বামীকে বেঁধে স্ত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, আটক ৩

মহাদেবপুরে ফ্যামিলি কার্ড শুমারি পরীক্ষা যুদ্ধ সমাপ্ত ফলাফলের অপেক্ষায় সহস্রাধিক তরুণ তরুণী

মানব পাচার রোধে মাদারীপুর জেলা পুলিশের বিশেষ সেল উদ্বোধন

৪০ বছর ধরে অবৈধ দখলে রেলওয়ে কোয়ার্টার, প্রয়োজন সরকারি হস্তক্ষেপ

বিশ্ব বাঘ দিবস আজ

মানিকগঞ্জে সোহান হত্যা মামলায় দুইজনের মৃত্যুদণ্ড

আধ্যাত্মিক বাউল গানে মুখরিত হলো বরগুনার  বেতবুনিয়ার গ্রামীণ পরিবেশ, বাড়িতে অনুষ্ঠিত হলো সঙ্গীতানুষ্ঠান

সম্ভাবনা থাকলেও এগোচ্ছে না লালমনিরহাটের চা চাষ

মন্ত্রীর পরিদর্শন: ক্লিনিক সিলগালার পর, এবার মোরেলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা সাময়িক বরখাস্ত

স্বাস্থ্যমন্ত্রীর পরিদর্শনের পরদিন মোড়েলগঞ্জে স্বাস্থ্য কর্মকর্তার ব্যক্তিগত ক্লিনিক সিলগালা