ঢাকা রবিবার, ১০ মে, ২০২৬

মহাদেবপুরে  হয়রানিমূলক মামলার প্রতিবাদে বিএনপি নেতার সংবাদ সম্মেলন


লিয়াকত আলী বাবলু, মহাদেবপুর, নওগাঁ photo লিয়াকত আলী বাবলু, মহাদেবপুর, নওগাঁ
প্রকাশিত: ৯-৫-২০২৬ রাত ১১:২

মহাদেবপুরে মিথ্যা ভিত্তিহীন ও হয়রানিমূলক মামলার প্রতিবাদে বিএনপি নেতা সংবাদ সম্মেলন করেছেন। বিএনপি নেতা মোঃ খায়রুল ইসলাম ৯ মে শনিবার দুপুরে মুক্তিযোদ্ধা কমপে¬ক্স ভবনে এ সংবাদ সম্মেলন করেন।  অভিযুক্ত খাইরুল ইসলাম চাঁন্দাশ ডিগ্রী কলেজের সহকারি অধ্যাপক, খাজুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সহ-সভাপতি।এসময় তার সাথে উপস্থিত ছিলেন রামচন্দ্রপুর গ্রামের মৃত কমর উদ্দীনের ছেলে মো. আবুল হোসেন ও বাবুল হোসেন, মৃত ওমর আলীর ছেলে আতাউর রহমান পুতুল। এছাড়াও সংবাদ সম্মেলনে বিএনপি নেতা ও সাবেক ইউপি সদস্য কাজী ফেরদৌস (ফেরদা মেম্বার), এনায়েতপুর ইউনিয়ন বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক হাবিবুর রহমান ভুট্টু প্রমূখ উপস্থিত ছিলেন। লিখিত বক্তব্যে মো. খায়রুল ইসলাম বলেন, শরিকান

 বিষয় সম্পত্তিকে কেন্দ্র করে পুর্ব পরিকল্পনা মোতাবেক অসৎ উদ্দেশ্য সাধনের জন্য আমাদের প্রতিপক্ষ একই গ্রামের মৃত শহিদ উদ্দীনের ছেলে  জাহাঙ্গীর আলম বাবু বাদী হয়ে ২০২৫ সালের জুলাই মাসে বিজ্ঞ সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে (সি, আর মামলা নং ৬৭২/২০২৫ মহা:) ১০ জনকে অভিযুক্ত করে একটি মারামারির মামলা আনয়ন করেন। ওই মামলাতে বাদী অভিযোগ করেন যে, মামলার অভিযুক্ত মো. আবুল হোসেনসহ অন্যান্য সকল অভিযুক্তগণ প্রত্যেকেই বাদীর নিকট হতে দুই লক্ষ টাকা করে চাঁদা দাবী করে। যাহা সম্পূর্ণ বিপরীতমূখী অভিযোগ। এখানে জমি-জমা কেন্দ্রীক মারামারি বা চাঁদাবাজীর বিষয় কিনা তা মামলায় সুস্পষ্ট নয়। ফৌজদারী আইন অনুযায়ী অভিযোগ অবশ্যই সুস্পষ্ট হতে হবে। এছাড়াও তিনি অভিযোগ করেন যে, পরবর্তীতে মহাদেবপুর থানার এসআই জেলকদ হোসেন (নিঃ) মামলাটির তদন্তভার গ্রহণ করে বাদীর দ্বারা প্রভাবিত হয়ে কোন আলামত জব্দ ছাড়াই, কোন প্রকার ডাক্তারী সার্টিফিকেট ও বিশেষজ্ঞের মতামত ছাড়াই বানানো স্বাক্ষী দ্বারা মিথ্যা মামলাটি প্রমাণের অপচেষ্টা করেন। এছাড়াও ওই পুলিশ কর্মকর্তা সরেজমিনে অভিযুক্তদের সাথে কোন রকম সাক্ষাত ও তদন্ত ছাড়াই সম্পূর্ণ মামলাটির শুধুমাত্র ৩০৭ ধারা বাদ দিয়ে একটি মিথ্যা তদন্ত প্রতিবেদন বিজ্ঞ আদালতে দাখিল করেন। তিনি আরো অভিযোগ করেন যে, মামলার তদন্তকারী কর্মকর্তা বাদীর দ্বারা প্রভাবিত হয়ে দূর্ণীতি, অনিয়ম, পেশাদারিত্বে চরম অবহেলার মাধ্যমে বিজ্ঞ আদালতে চার্জশীট দাখিল করেন। এ ব্যাপারে জানতে চাইলে মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই জেলকদ হোসেন বলেন, মামলার বাদী ও সাক্ষীদের জিজ্ঞাসাবাদ করে যতটুকু সত্যতা প্রমাণ হয়েছে তা দিয়ে তিনি সঠিক রিপোর্ট তৈরি করে  দাখিল করেছেন। খায়রুল ইসলাম দাবী করেন যে, অভিযোগকারীর আনিত মিথ্যা মামলা এবং মিথ্যা চার্জশীট এ অভিযুক্তগণ অপূরণীয় ক্ষতির সম্মুখীন হচ্ছেন। এছাড়াও অভিযুক্ত মো. খায়রুল ইসলাম আর্থিক, সামাজিক ও রাজনৈতিক ভাবে হেয় প্রতিপন্ন হচ্ছেন। অভিযোগকারী জাহাঙ্গীর আলম বাবু এর আগেও তাদের নামে ৪-৫টি মিথ্যা মামলা দিয়েছেন বলেও জানান তিনি। সংবাদ সম্মেলনের মাধ্যমে মিথ্যা মামলা ও হয়রানি থেকে রক্ষা পাওয়ার জন্য প্রশাসনের সুদৃষ্টি কামনা করেছেন ভুক্তভোগী পরিবার।

Ahad Hossain / Ahad Hossain

সৎ নিষ্ঠাবান বিচক্ষণ এসিল্যান্ডকে দাবিয়ে রাখার অপচেষ্টা...

ফেনী শহর ব্যবসায়ী সমিতির নির্বাচন সভাপতি-মিষ্টার, সম্পাদক- পিপুল 

অবসরপ্রাপ্ত অতিরিক্ত ডিআইজি বিরুরদ্ধে শিক্ষকের জমিদখলের অভিযোগ

সীমান্তবর্তী গ্রামে ৩০ তরুণের ব্যতিক্রমী উদ্যোগ, একবেলার আহারে হাসি ফুটল হাজার মুখে

চলনবিলের ঐতিহ্য ফেরাতে মৎস্য সংরক্ষণাগার প্রতিষ্ঠা করা হবে: মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী  

পড়াশোনার পাশাপাশি শরীরচর্চা  ও খেলাধুলায় বিশেষ গুরুত্ব দিতে হবে - স্থানীয় সরকার প্রতিমন্ত্রী

প্রধানমন্ত্রী জাতিকে সকল দিক থেকে এগিয়ে নেওয়ার জন্যই এই প্রতিযোগিতার আয়োজন করেছে -- ভূমিমন্ত্রী 

মহাদেবপুরে  হয়রানিমূলক মামলার প্রতিবাদে বিএনপি নেতার সংবাদ সম্মেলন

শ্রমিক সংকটে বিপাকে দিনাজপুরের কৃষক, কাটেনি ২০ হাজার হেক্টর জমির ধান

প্রশাসনিক জটিলতার অভাবে পানিতে ভাসছে রাষ্ট্রীয় সম্পদ

লোহাগড়ায় বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৫ তম জন্ম জয়ন্তী পালিত

পটুয়াখালী জেলা রিপোর্টার্স ক্লাবের ২য় প্রতিষ্ঠাবার্ষিকী পালন,তৃতীয় বর্ষে পদার্পণ

ফুলবাড়ীতে দূযোর্গে ক্ষতিগ্রস্থ কৃষকদের মাঝে ঢেউটিন ও অর্থ বিতরণ