সীমান্তবর্তী গ্রামে ৩০ তরুণের ব্যতিক্রমী উদ্যোগ, একবেলার আহারে হাসি ফুটল হাজার মুখে
হাসি ফুটুক মলিন মুখে,শান্তি আসুক সবার বুকে -এই স্লোগানে লালমনিরহাটের সীমান্তবর্তী বামনের বাসা গ্রামে ৩০ তরুণের উদ্যোগে অনুষ্ঠিত হলো একবেলার আহার কর্মসূচি।
০৯ মে শনিবার দিনব্যাপী অনুষ্ঠিত এ কর্মসূচিতে আয়োজন ছিল সমাজের গরীব-দুঃখী,অবহেলিত,অসহায় ১ হাজার মানুষের একবেলার খাবার প্রদান।খাবারের মূল মেন্যু ছিল খাসির মাংসের বিরিয়ানি ও ডাল। তাছাড়াও দিনব্যাপী ছিল স্থানীয় শিশু-কিশোরদের অংশগ্রহণে নানারকম গ্রামীণ খেলার আয়োজন ও মনোজ্ঞ ভাওয়াইয়া,নৃত্য সহ বিভিন্ন গ্রামীণ সংস্কৃতি উৎসব।
আয়োজনকারী তরুণদের সভাপতি বকুল চন্দ্র রায় জানান,সমাজের এখনো অনেক মানুষ রয়েছে যারা সারা মাসেও এক বেলা উন্নত খাবার খেতে পারে না।তাই তাদের একত্রিত করে পুষ্টিগুণ সমৃদ্ধ এক বেলার আহারের এ আয়োজন।
সাধারণ সম্পাদক শেখ সোলাইমান আলী জানান,আমরা নিজেরাই আমাদের আয়ের অংশ থেকে অর্থায়ন করে এ কর্মসূচির আয়োজন করেছি।
অনুষ্ঠানটির সমন্বয়ক সুজন কুমার রায় রুদ্র জানায়, এক বেলা আহারে এ অনুষ্ঠানটি আমরা ৩০ তরুণ মিলে করেছি। আয়োজনে এলাকাবাসীর ব্যাপক সাড়া পেয়েছি। এতে করে মানুষের মধ্যে সম্প্রীতি ও সৌহার্দ্যবোধ বাড়বে। প্রতিবছরেই আমরা স্থানীয় জনগোষ্ঠী নিয়ে ভিন্নধর্মী আয়োজন করব।
Rp / Rp
দিনাজপুরের ফুলবাড়ী উপজেলা পরিষদের পরিদর্শন কক্ষ'র শুভ উদ্বোধন
বাগেরহাটে কোমলমতি শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ
রামপাল উপজেলা নাগরিক ফোরামের ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত
শরীয়তপুরে স্বামীকে বেঁধে স্ত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, আটক ৩
মহাদেবপুরে ফ্যামিলি কার্ড শুমারি পরীক্ষা যুদ্ধ সমাপ্ত ফলাফলের অপেক্ষায় সহস্রাধিক তরুণ তরুণী
মানব পাচার রোধে মাদারীপুর জেলা পুলিশের বিশেষ সেল উদ্বোধন
৪০ বছর ধরে অবৈধ দখলে রেলওয়ে কোয়ার্টার, প্রয়োজন সরকারি হস্তক্ষেপ
বিশ্ব বাঘ দিবস আজ
মানিকগঞ্জে সোহান হত্যা মামলায় দুইজনের মৃত্যুদণ্ড
আধ্যাত্মিক বাউল গানে মুখরিত হলো বরগুনার বেতবুনিয়ার গ্রামীণ পরিবেশ, বাড়িতে অনুষ্ঠিত হলো সঙ্গীতানুষ্ঠান
সম্ভাবনা থাকলেও এগোচ্ছে না লালমনিরহাটের চা চাষ
মন্ত্রীর পরিদর্শন: ক্লিনিক সিলগালার পর, এবার মোরেলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা সাময়িক বরখাস্ত
স্বাস্থ্যমন্ত্রীর পরিদর্শনের পরদিন মোড়েলগঞ্জে স্বাস্থ্য কর্মকর্তার ব্যক্তিগত ক্লিনিক সিলগালা
Link Copied