ফেনী শহর ব্যবসায়ী সমিতির নির্বাচন সভাপতি-মিষ্টার, সম্পাদক- পিপুল
দীর্ঘ ২২ বছর পর অনুষ্ঠিত ফেনী শহর ব্যবসায়ী সমিতির কার্যকরী কমিটির নির্বাচন-২০২৬ শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়েছে। নির্বাচনে সভাপতি পদে জিয়া উদ্দিন আহমেদ মিষ্টার এবং সাধারণ সম্পাদক পদে মুশফিকুর রহমান পিপুল নির্বাচিত হয়েছেন।
শনিবার সকাল ৯টা থেকে বিকাল ৪টা পর্যন্ত ফেনী সেন্ট্রাল হাই স্কুল কেন্দ্রে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। ভোটগ্রহণ শেষে গণনা সম্পন্ন করে রাত সোয়া ১০টায় নির্বাচন পরিচালনা কমিটি। সভাপতি পদে জিয়া উদ্দিন আহমেদ ফলাফল ঘোষণা করে।
সভাপতি পদে জিয়া উদ্দিন মিষ্টার পেয়েছেন ৮৪৩ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী নাছির উদ্দিন আহমেদ মিলন পেয়েছেন ৬৭২ ভোট এবং গোলাম মাওলা পেয়েছেন ৯৬ ভোট। সাধারণ সম্পাদক পদে মুশফিকুর রহমান পিপুল পেয়েছেন ৮৪১ ভোট। তার প্রতিদ্বন্দ্বী মো: ফারুক হারুন পেয়েছেন ৭৩৮ ভোট।
অন্যন্য পদে বিজয়ীরা হলেন- সহ সভাপতি আশরাফুল হায়দার, আবুল কালাম আজাদ, দিদারুল আলম। যুগ্ম সম্পাদক ফরিদুল ইসলাম রাহাত, জিয়াউদ্দিন, সাংগঠনিক সম্পাদক গিয়াস উদ্দিন হেলাল, সহ সাংগঠনিক সম্পাদক মো. এমদাদুল হাসান, সাঈদুল মিল্লাত। কোষাধ্যক্ষ মজিবুল হক, প্রচার সম্পাদক ইফতেখার রাশেদ, দপ্তর সম্পাদক ইয়াকুব আলী, ধর্ম বিষয়ক সম্পাদক দীপক চন্দ্র পাল, মো. ওমর ফারুক।
নির্বাহী সদস্য মো. নাসির উদ্দিন, ওমর ফারুক সজীব, মো. সাইফুল ইসলাম, মনির উদ্দিন, হাজী মোহাম্মদ আইয়ুব, মো. শাহ আলম, ওসমান গনি রাসেল, আরিফ মোহাম্মদ, মোশাররফ হোসেন।
নির্বাচনে মোট ভোটারদের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা যায়। ব্যবসায়ীদের মধ্যে ছিল উৎসবের আমেজ। কোথাও বড় ধরনের অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।
নির্বাচিত সভাপতি জিয়া উদ্দিন আহমেদ মিষ্টার বলেন, ব্যবসায়ীদের ঐক্য ধরে রেখে বাজার ব্যবস্থাপনা উন্নয়ন ও ব্যবসাবান্ধব পরিবেশ নিশ্চিত করতে কাজ করবো।
সাধারণ সম্পাদক মুশফিকুর রহমান পিপুল বলেন ফেনীর ব্যবসায়ী সমাজের স্বার্থ রক্ষা ও সংগঠনকে আরও শক্তিশালী করতে সবাইকে সঙ্গে নিয়ে কাজ করতে চাই।
Rp / Rp
দিনাজপুরের ফুলবাড়ী উপজেলা পরিষদের পরিদর্শন কক্ষ'র শুভ উদ্বোধন
বাগেরহাটে কোমলমতি শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ
রামপাল উপজেলা নাগরিক ফোরামের ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত
শরীয়তপুরে স্বামীকে বেঁধে স্ত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, আটক ৩
মহাদেবপুরে ফ্যামিলি কার্ড শুমারি পরীক্ষা যুদ্ধ সমাপ্ত ফলাফলের অপেক্ষায় সহস্রাধিক তরুণ তরুণী
মানব পাচার রোধে মাদারীপুর জেলা পুলিশের বিশেষ সেল উদ্বোধন
৪০ বছর ধরে অবৈধ দখলে রেলওয়ে কোয়ার্টার, প্রয়োজন সরকারি হস্তক্ষেপ
বিশ্ব বাঘ দিবস আজ
মানিকগঞ্জে সোহান হত্যা মামলায় দুইজনের মৃত্যুদণ্ড
আধ্যাত্মিক বাউল গানে মুখরিত হলো বরগুনার বেতবুনিয়ার গ্রামীণ পরিবেশ, বাড়িতে অনুষ্ঠিত হলো সঙ্গীতানুষ্ঠান
সম্ভাবনা থাকলেও এগোচ্ছে না লালমনিরহাটের চা চাষ
মন্ত্রীর পরিদর্শন: ক্লিনিক সিলগালার পর, এবার মোরেলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা সাময়িক বরখাস্ত