পটুয়াখালী জেলা রিপোর্টার্স ক্লাব (PDRC)-এর ২০২৬ সালের কার্যকরী কমিটি গঠন
সাংবাদিকদের পেশাগত দক্ষতা বৃদ্ধি, বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন এবং গণমাধ্যমকর্মীদের অধিকার রক্ষার লক্ষ্যে গঠিত “পটুয়াখালী জেলা রিপোর্টার্স ক্লাব (PDRC)” এর ২০২৬ সালের নতুন কার্যকরী কমিটি ঘোষণা করা হয়েছে। নতুন এ কমিটি ঘোষণাকে কেন্দ্র করে জেলার সাংবাদিক মহলে উৎসাহ ও উদ্দীপনা লক্ষ্য করা গেছে।
ঘোষিত কমিটিতে সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন বিশিষ্ট সাংবাদিক কাজী মামুন (দৈনিক নবচেতনা) এবং সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন মোঃ জাহিদ হাসান। উল্লেখ্য, নির্বাচিত সভাপতি কাজী মামুন ২০২৪ সালের ১ মে সংগঠনটির প্রতিষ্ঠাকালীন সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন। সহ-সভাপতি পদে নির্বাচিত হয়েছেন আহসান জিকু ও মোশাররফ সুজন।
এছাড়া যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করবেন জিয়াউর রহমান। সাংগঠনিক সম্পাদক পদে রয়েছেন বশির তালুকদার এবং সহ-সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন ফারুক হোসেন। দপ্তর সম্পাদক নির্বাচিত হয়েছেন বায়েজিদ মিয়া।
কমিটিতে নারী সাংবাদিকদের অংশগ্রহণ ও উন্নয়নে মহিলা বিষয়ক সম্পাদিকার দায়িত্ব দেওয়া হয়েছে মাহিনুর বেগমকে। কোষাধ্যক্ষ হিসেবে রয়েছেন নজরুল ইসলাম এবং আইন বিষয়ক সম্পাদক পদে দায়িত্ব পালন করবেন ইলিয়াস হোসেন। প্রচার সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন সুবাস দাস।
কার্যকরী সদস্য হিসেবে মনোনীত হয়েছেন সপথ, সুমন মাহমুদ ও মীর খাইরুল। এছাড়া সদস্য পদে রয়েছেন রাকিবুল ইসলাম, সুনীল সরকার, ফাতিমা আক্তার এবং কাজী মাসুদ।
উল্লেখ্য, নবঘোষিত কমিটিতে সভাপতি ও দুই সহ-সভাপতি ছাড়া বাকি সকল পদে নতুন ও পুরাতন সদস্যদের সমন্বয়ে প্রতিনিধি নির্বাচন করা হয়েছে।
জানা গেছে, ২০২৪ সালের ১ মে প্রতিষ্ঠিত “পটুয়াখালী জেলা রিপোর্টার্স ক্লাব (PDRC)” ইতোমধ্যে জেলার সাংবাদিক সমাজে একটি গুরুত্বপূর্ণ সংগঠন হিসেবে পরিচিতি লাভ করেছে। প্রতিষ্ঠালগ্ন থেকে সংগঠনটি সাংবাদিকদের কল্যাণ, পেশাগত উন্নয়ন এবং সাংবাদিকতা সংশ্লিষ্ট বিভিন্ন কার্যক্রম পরিচালনা করে আসছে।
সংগঠনটির উদ্যোগে ১৯৬৮ সাল থেকে ২০২৪ সাল পর্যন্ত জেলার প্রয়াত সাংবাদিকদের স্মরণে দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়েছে। পাশাপাশি ঢাকার মাইলস্টোন স্কুলে নিহত ও আহত শিক্ষার্থীদের রুহের মাগফিরাত কামনা এবং আহতদের সুস্থতা কামনায় বিশেষ দোয়ার আয়োজন করা হয়। উপকূলীয় সাংবাদিক জাহিদ রিপনের আত্মার মাগফিরাত কামনাতেও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
এছাড়া জেলার সাংবাদিকদের স্মৃতি সংরক্ষণে “বিবেক সংরক্ষণাগার” নামে একটি আর্কাইভ গড়ে তোলা হয়েছে। আধুনিক ডিজিটাল তথ্য সংরক্ষণের অংশ হিসেবে সংগঠনটি কিউআর কোড স্ক্যানভিত্তিক (PDRC) ডাটাবেইজ ব্যবস্থাও চালু করেছে।
সংগঠনটির কার্যালয় পটুয়াখালী শহরের বড় চৌরাস্তা এলাকায় হাজী আক্কেল আলী কলেজ সংলগ্ন বিসমিল্লাহ ভবনের দ্বিতীয় তলায় অবস্থিত।
নবগঠিত কমিটির নেতৃবৃন্দ জানান, সাংবাদিকদের মধ্যে ঐক্য সুদৃঢ় করা, পেশাগত মানোন্নয়ন, কর্তাব্যক্তি ও লেজুরভিত্তিক সাংবাদিকতা পরিহার, সাংবাদিকদের সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশে সহযোগিতা এবং সমাজের কল্যাণে গণমাধ্যমের ইতিবাচক ভূমিকা নিশ্চিত করতে তারা সম্মিলিতভাবে কাজ করবেন।
এদিকে নতুন কমিটি ঘোষণার পর বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও সাংবাদিক সংগঠনের নেতৃবৃন্দ নবনির্বাচিত কমিটিকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন। তারা আশা প্রকাশ করেন, নতুন নেতৃত্বের মাধ্যমে পটুয়াখালী জেলা রিপোর্টার্স ক্লাব আরও গতিশীল ও শক্তিশালী সংগঠনে পরিণত হবে।
Rp / Rp
দিনাজপুরে বাণিজ্যিকভাবে জীবন্ত বড় মাছ উৎপাদনে নারী উদ্যোক্তা সুরাইয়ার সাফল্য
দুর্গাপুরের প্রতিবন্ধী উমিনা খাতুন ও তার শতবর্ষী মা রাতে থাকেন অন্যের বাড়ীর গোয়াল ঘরে
পদ্মা সেতুর নির্মানের ফিজিবিলিটি শুরু হয়েছিল খালেদা জিয়ার সরকারের আমলে : সড়ক ও সেতু মন্ত্রী শেখ রবিউল আলম
বাগেরহাটে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান
এক কোটি কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে কাজ করছে সরকার : ত্রাণমন্ত্রী দুলু
পটুয়াখালী জেলা রিপোর্টার্স ক্লাব (PDRC)-এর ২০২৬ সালের কার্যকরী কমিটি গঠন
সৎ নিষ্ঠাবান বিচক্ষণ এসিল্যান্ডকে দাবিয়ে রাখার অপচেষ্টা...
ফেনী শহর ব্যবসায়ী সমিতির নির্বাচন সভাপতি-মিষ্টার, সম্পাদক- পিপুল
অবসরপ্রাপ্ত অতিরিক্ত ডিআইজি বিরুরদ্ধে শিক্ষকের জমিদখলের অভিযোগ
সীমান্তবর্তী গ্রামে ৩০ তরুণের ব্যতিক্রমী উদ্যোগ, একবেলার আহারে হাসি ফুটল হাজার মুখে
চলনবিলের ঐতিহ্য ফেরাতে মৎস্য সংরক্ষণাগার প্রতিষ্ঠা করা হবে: মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
পড়াশোনার পাশাপাশি শরীরচর্চা ও খেলাধুলায় বিশেষ গুরুত্ব দিতে হবে - স্থানীয় সরকার প্রতিমন্ত্রী