এক কোটি কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে কাজ করছে সরকার : ত্রাণমন্ত্রী দুলু
লালমনিরহাটে দেশের শীর্ষস্থানীয় শিল্প প্রতিষ্ঠান প্রাণ-আরএফএল গ্রুপ-এর আয়োজনে অনুষ্ঠিত দিনব্যাপী ‘চাকরি মেলা-২০২৬’-এ প্রধান অতিথির বক্তব্যে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু বলেছেন, আগামী পাঁচ বছরে এক কোটি মানুষের কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে কাজ করছে সরকার।
নির্বাচনী ইশতেহারে দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়নে ইতোমধ্যে বিভিন্ন পরিকল্পনা গ্রহণ করা হয়েছে।
সোমবার সকালে লালমনিরহাট জেলা স্টেডিয়াম-এ অনুষ্ঠিত এ চাকরি মেলার উদ্বোধনী অনুষ্ঠানে তিনি আরও বলেন, দেশে বেকারত্ব বর্তমানে একটি বড় অভিশাপ হিসেবে দেখা দিয়েছে। এ সমস্যা নিরসনে সরকারি উদ্যোগের পাশাপাশি বেসরকারি শিল্প প্রতিষ্ঠানগুলোকেও এগিয়ে আসতে হবে। তিনি বলেন, সীমান্তবর্তী জেলা লালমনিরহাটে এ ধরনের বৃহৎ কর্মসংস্থানমুখী আয়োজন তরুণদের জন্য নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করবে।
ত্রাণমন্ত্রী তরুণদের উদ্দেশ্যে বলেন, বেকারত্বের অভিশাপ থেকে মুক্ত হয়ে সুন্দর ভবিষ্যৎ গড়তে হলে কঠোর পরিশ্রম, দক্ষতা অর্জন ও আত্মবিশ্বাসের বিকল্প নেই। তিনি এ ধরনের মহতী উদ্যোগ গ্রহণের জন্য প্রাণ-আরএফএল গ্রুপ কর্তৃপক্ষকে ধন্যবাদ জানান।
মেলা প্রাঙ্গণে সকাল থেকেই চাকরি প্রত্যাশীদের উপচে পড়া ভিড় লক্ষ্য করা যায়। আয়োজকরা জানান, দুপুর পর্যন্ত প্রায় তিন হাজার চাকরি প্রার্থী নিবন্ধন সম্পন্ন করেছেন। লিখিত পরীক্ষা ও মৌখিক পরীক্ষার মাধ্যমে বিভিন্ন পদে এক হাজার জনকে সরাসরি নিয়োগ দেওয়া হবে।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মুহাম্মদ রাশেদুল হক, জেলা পরিষদ প্রশাসক এ কে এম মমিনুল হক এবং পুলিশ সুপার মোঃ আসাদুজ্জামান। এছাড়াও উপস্থিত ছিলেন প্রাণ-আরএফএল গ্রুপ-এর রিক্রুটমেন্ট প্রধান নূরুল আলম খান ও নাফিস ইন্দালিব অর্ণব।
মন্ত্রী তাঁর বক্তব্যে তিস্তা মহাপরিকল্পনার বিষয়েও কথা বলেন। তিনি জানান, “জাগো বাহে, তিস্তা বাঁচাই” আন্দোলনের সঙ্গে তিনি দীর্ঘদিন ধরে সম্পৃক্ত রয়েছেন এবং রংপুর অঞ্চলের প্রায় দুই কোটি মানুষ এ আন্দোলনের সঙ্গে জড়িত ছিল। তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে সরকার বিভিন্ন দেশের সঙ্গে যোগাযোগ রক্ষা করছে বলেও উল্লেখ করেন তিনি। সম্প্রতি পররাষ্ট্রমন্ত্রীর চীন সফরে দেশটিকে প্রকল্পের অর্থায়ন ও কারিগরি সহায়তার আহ্বান জানানো হয়েছে। পাশাপাশি প্রধানমন্ত্রী শিগগিরই চীন সফরে যাবেন বলেও জানান তিনি।
তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন, জনগণের প্রত্যাশা অনুযায়ী জনগণের ভোটে নির্বাচিত সরকার খুব অল্প সময়ের মধ্যেই তিস্তা মহাপরিকল্পনার কাজ শুরু করবে।
১৯৮১ সালে যাত্রা শুরু করা প্রাণ-আরএফএল গ্রুপ বর্তমানে দেশ-বিদেশে প্রায় দুই লাখ মানুষের কর্মসংস্থান সৃষ্টি করেছে।
Rp / Rp
দিনাজপুরের ফুলবাড়ী উপজেলা পরিষদের পরিদর্শন কক্ষ'র শুভ উদ্বোধন
বাগেরহাটে কোমলমতি শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ
রামপাল উপজেলা নাগরিক ফোরামের ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত
শরীয়তপুরে স্বামীকে বেঁধে স্ত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, আটক ৩
মহাদেবপুরে ফ্যামিলি কার্ড শুমারি পরীক্ষা যুদ্ধ সমাপ্ত ফলাফলের অপেক্ষায় সহস্রাধিক তরুণ তরুণী
মানব পাচার রোধে মাদারীপুর জেলা পুলিশের বিশেষ সেল উদ্বোধন
৪০ বছর ধরে অবৈধ দখলে রেলওয়ে কোয়ার্টার, প্রয়োজন সরকারি হস্তক্ষেপ
বিশ্ব বাঘ দিবস আজ
মানিকগঞ্জে সোহান হত্যা মামলায় দুইজনের মৃত্যুদণ্ড
আধ্যাত্মিক বাউল গানে মুখরিত হলো বরগুনার বেতবুনিয়ার গ্রামীণ পরিবেশ, বাড়িতে অনুষ্ঠিত হলো সঙ্গীতানুষ্ঠান
সম্ভাবনা থাকলেও এগোচ্ছে না লালমনিরহাটের চা চাষ
মন্ত্রীর পরিদর্শন: ক্লিনিক সিলগালার পর, এবার মোরেলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা সাময়িক বরখাস্ত
স্বাস্থ্যমন্ত্রীর পরিদর্শনের পরদিন মোড়েলগঞ্জে স্বাস্থ্য কর্মকর্তার ব্যক্তিগত ক্লিনিক সিলগালা
Link Copied