বাগেরহাটে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান
“নিজ নিজ আঙ্গিনা পরিচ্ছন্ন রাখুন, ডেঙ্গুমুক্ত থাকুন”— এ প্রতিপাদ্যকে সামনে রেখে বাগেরহাটে ডেঙ্গু প্রতিরোধে পরিষ্কার-পরিচ্ছন্নতার অভিযান পরিচালনা করেছে জলবায়ু পরিবর্তন ও স্বাস্থ্য প্রকল্প , ব্র্যাক ।
সোমবার (১১ মে ) সকাল ১০টা থেকে বাগেরহাট পৌর এলাকায় জলবায়ু পরিবর্তন ও স্বাস্থ্য প্রকল্প , ব্র্যাক এর আয়োজনে এ কর্মসূচি পালন করা হয় ।
এ অভিযান উদ্বোধন করেন বাগেরহাট পৌরসভার প্রশাসনিক কর্মকর্তা মল্লিক নেয়ামুল কবির।
সময় উপস্থিত ছিলেন ব্র্যাকের এরিয়া ম্যানেজার জলবায়ু পরিবর্তন ও স্বাস্থ্য প্রকল্প তন্ময় সাহা, পৌরসভার সেনেটারী ইন্সপেক্টর এম এ বাদল, ব্র্যাকের প্রোগ্রাম কর্মকর্তা মোঃ শামীম রেজা, বাগেরহাট রেট কিসেন্ট ইউনিটের লেভেল অফিসার মোঃ হান্নান,যুবর রেড ক্রিসেন্ট প্রধান রাকিবুল ইসলাম, ব্র্যাকের ফিল্ড ওরগানাইজার রাব্বি আহম্মেদ, ফোরকান উদ্দিনসহ বাগেরহাট যুবো রেড ক্রিসেন্টের সদস্যরা। পৌরসভার প্রশাসনিক কর্মকর্তা মল্লিক নেয়ারমুল কবীর বলেন,জলবায়ু পরিবর্তনের ফলে স্বাস্থ্যঝুঁকি বাড়ছে। বিশেষ করে ডেঙ্গুর প্রকোপ নিয়ন্ত্রণে রাখতে পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার কোনো বিকল্প নেই। এ ধরনের কার্যক্রমের মাধ্যমে সাধারণ মানুষ আরও সচেতন হচ্ছেন এবং ডেঙ্গু প্রতিরোধে সক্রিয় হচ্ছেন বলে আমি আশা প্রকাশ করি। ব্র্যাকের স্বাস্থ্য কর্মসূচি আমাদের সহযোগিতায় এবং সাধারণ মানুষের মাঝে সচেতনতা তৈরিতে কাজ করছে।
Rp / Rp
দিনাজপুরের ফুলবাড়ী উপজেলা পরিষদের পরিদর্শন কক্ষ'র শুভ উদ্বোধন
বাগেরহাটে কোমলমতি শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ
রামপাল উপজেলা নাগরিক ফোরামের ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত
শরীয়তপুরে স্বামীকে বেঁধে স্ত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, আটক ৩
মহাদেবপুরে ফ্যামিলি কার্ড শুমারি পরীক্ষা যুদ্ধ সমাপ্ত ফলাফলের অপেক্ষায় সহস্রাধিক তরুণ তরুণী
মানব পাচার রোধে মাদারীপুর জেলা পুলিশের বিশেষ সেল উদ্বোধন
৪০ বছর ধরে অবৈধ দখলে রেলওয়ে কোয়ার্টার, প্রয়োজন সরকারি হস্তক্ষেপ
বিশ্ব বাঘ দিবস আজ
মানিকগঞ্জে সোহান হত্যা মামলায় দুইজনের মৃত্যুদণ্ড
আধ্যাত্মিক বাউল গানে মুখরিত হলো বরগুনার বেতবুনিয়ার গ্রামীণ পরিবেশ, বাড়িতে অনুষ্ঠিত হলো সঙ্গীতানুষ্ঠান
সম্ভাবনা থাকলেও এগোচ্ছে না লালমনিরহাটের চা চাষ
মন্ত্রীর পরিদর্শন: ক্লিনিক সিলগালার পর, এবার মোরেলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা সাময়িক বরখাস্ত