দুর্গাপুরের প্রতিবন্ধী উমিনা খাতুন ও তার শতবর্ষী মা রাতে থাকেন অন্যের বাড়ীর গোয়াল ঘরে
আদিতমারী উপজেলার প্রতিবন্ধী উমিনা খাতুন (৫২) ও তার শতবর্ষী বৃদ্ধা মায়ের জীবন জীবিকা চলছে অন্যের দয়ায়,নিজেদের চাল চুলো না থাকায় হতে হয়েছে আশ্রিতা,শতবর্ষী মা জরিনা খাতুন নিজেই যখন বয়সের ভারে নিরুপায়,তখন বাধ্যহয়ে এই বয়সে দ্বায়িত্ব নিতে হয়েছে প্রতিবন্ধী কন্যার।
১৬ বছর বয়সে নতুন জীবনের স্বপ্ন নিয়ে বিয়ের পিঁড়িতে বসেছিলেন উমিনা খাতুন,ভাগ্য সহায় হয়নি হঠাৎ করে দু পা অবশ হয়ে যায়,অর্থঅভাবে চিকিৎসা করাতে না পেরে চিরতরে পা দুটি তার অকেজো হয়ে পড়ে, বিপদের দিনে পাশে থাকার কথা থাকলেও তার জীবনে ঘটে উল্টোটি, স্বামী তাকে ছেড়ে চলে যায়,স্বামী,সন্তান ছাড়া উমিনা খাতুনের দেখ ভাল সেই থেকে মা জরিনা খাতুন করে আসছে, দিন শেষে মাথা গুজবার জন্য নিজের বলতে কিছু নেই,তাই ভাতিজার বাড়ীর পরিত্যাক্ত গোয়াল ঘর হয়েছে উমিনা খাতুন ও মা জরিনা খাতুনের আশ্রয়স্থল।অন্যের বাড়ির এটোঁ বাসি খাবার আর ভিক্ষার টাকায় কোন রকম চলছে মা মেয়ের জীবন।
সারা দিন পথের ধারে বসে থাকেন প্রতিবন্ধী উমিনা চলার পথে কারো নজরে পড়লে দয়া করে কিছু পয়শা দিলে অশ্রু সজল নয়নে চক চকে হাসি দিয়ে তা গ্রহন করেন,এ যেন বাস্তবতার ভীড়ে থমকে যাওয়া জীবনের ছাই চাপা গল্প।
দুর্গাপুর ইউনিয়নের পুর্ব দীঘলটারী তালতলা গ্রামের আশ্রয় দাতা ভাতিজা জাহিদুল জানান, তার নিজের পরিবার ও দ্বায়িত্বের চাপে শতবর্ষী দাদি ও ফুপুর ভরন এখন তার জন্য বোঝা স্বরুপ,তাই সরকার ও বিত্তবানদের কাছে প্রতিবন্ধী ফুফু ও দাদির জন্য সাহায্য চান।
সরকারের আশ্রয়ন প্রকল্পে হাজার হাজার গৃহহীন মানুষের ঠাঁই যখন হয়েছে,তখন প্রতিবন্ধী উমিনা খাতুন ও শতবর্ষী মা জরিনা খাতুনের থাকবার নিজেদের একটি ঘর হবে, এই স্বপ্ন বাস্তবায়নে প্রশাসন এগিয়ে আসবে এই দাবী এখন এলাকা বাসীর।
Rp / Rp
দিনাজপুরের ফুলবাড়ী উপজেলা পরিষদের পরিদর্শন কক্ষ'র শুভ উদ্বোধন
বাগেরহাটে কোমলমতি শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ
রামপাল উপজেলা নাগরিক ফোরামের ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত
শরীয়তপুরে স্বামীকে বেঁধে স্ত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, আটক ৩
মহাদেবপুরে ফ্যামিলি কার্ড শুমারি পরীক্ষা যুদ্ধ সমাপ্ত ফলাফলের অপেক্ষায় সহস্রাধিক তরুণ তরুণী
মানব পাচার রোধে মাদারীপুর জেলা পুলিশের বিশেষ সেল উদ্বোধন
৪০ বছর ধরে অবৈধ দখলে রেলওয়ে কোয়ার্টার, প্রয়োজন সরকারি হস্তক্ষেপ
বিশ্ব বাঘ দিবস আজ
মানিকগঞ্জে সোহান হত্যা মামলায় দুইজনের মৃত্যুদণ্ড
আধ্যাত্মিক বাউল গানে মুখরিত হলো বরগুনার বেতবুনিয়ার গ্রামীণ পরিবেশ, বাড়িতে অনুষ্ঠিত হলো সঙ্গীতানুষ্ঠান
সম্ভাবনা থাকলেও এগোচ্ছে না লালমনিরহাটের চা চাষ
মন্ত্রীর পরিদর্শন: ক্লিনিক সিলগালার পর, এবার মোরেলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা সাময়িক বরখাস্ত
স্বাস্থ্যমন্ত্রীর পরিদর্শনের পরদিন মোড়েলগঞ্জে স্বাস্থ্য কর্মকর্তার ব্যক্তিগত ক্লিনিক সিলগালা
Link Copied