ঢাকা শুক্রবার, ৩১ জুলাই, ২০২৬

দিনাজপুরে জমি নিয়ে বিরোধে  বাবা ও সৎ ভাই খুন


শাহ্‌ আলম শাহী, দিনাজপুর photo শাহ্‌ আলম শাহী, দিনাজপুর
প্রকাশিত: ১২-৫-২০২৬ দুপুর ৪:৩৫
দিনাজপুরে জমি নিয়ে বিরোধের জের ধরে ছেলের হাতে বাবা এবং সৎ ভাই খুনের ঘটনা ঘটেছে।
 
মঙ্গলবার (১২ মে) সকাল ৬টার সময় দিনাজপুরের চিরিরবন্দর উপজেলার ফতেজংপুর ইউনিয়নের মন্ডলপাড়ায়  এ জোড়া খুনের এ ঘটনা ঘটে।
 
নিহতরা হলেন- মন্ডলপাড়া গ্রামের  মৃত আব্দুল জব্বারের ছেলে শহিদুল ইসলাম দুলু (৭০) ও তার হঅবি কাবিল ইসলাম (৩২)।
এই ঘটনার পর থেকে শহিদুল ইসলামের অপর দুই ছেলে ঘাতক সাকিব (১৮) ও সাদিকুল (৩০) পলাতক রয়েছেন। নিহত শহিদুল ইসলামের প্রথম স্ত্রীর ছেলে নিহত কাবিল  ইসলাম  এবং পলাতক সাকিব ও সাদিকুল দ্বিতীয় স্ত্রীর ছেলে পুলিশ জানিয়েছে।
 
চিররবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুন নবী এ তথ্য নিশ্চিত করেছেন।
 
প্রত্যক্ষদর্শী ও পরিবারের বরাত দিয়ে ওসি মাহমুদুন নবী বলেন, নিহত শহিদুল ইসলাম দুলুর দুই স্ত্রী। দীর্ঘদিন ধরে তার জমি নিয়ে দুই স্ত্রীর ছেলেদের মধ্যে বিরোধ চলে আসছিল। সম্প্রতি ধান কাটার পর ২ পরিবারকে সমানভাবে বন্টন করে দিয়েছিলেন তিনি। তবে কয়েকদিন ধরে জমিতে চাষ করা ভুট্টার সমান ভাগ চাচ্ছিলেন,দ্বিতীয় স্ত্রীর ছেলে সাকিব ও সাদিকুল।
 
আজ মঙ্গলবার (১২ মে) ভোরে ভুট্টা ক্ষেতের বিষয়টি নিয়ে বাবা ও সৎ ভাইয়ের সঙ্গে কথা কাটাকাটি হয় সাকিব ও সাদিকুলের। পরে তারা লোহার রড দিয়ে বাবা শহিদুল  ও ভাই কাবিলকে আঘাত করে পালিয় যান। এতে ঘটনাস্থলে বাবা শহিদুল ইসলাম মারা যান। স্থানীয়রা আহত কাবিলকে উদ্ধার করে সৈয়দপুরের একটি হাসপাতালে নিয়ে গেলে সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ওসি মাহমুদুন আরো জানান, ঘটনার পর থেকে ঘাতক দুই ভাই পলাতক রয়েছেন। হত্যাকাণ্ডে ব্যবহৃত রড উদ্ধার করা হয়েছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।
ঘটনাটি এলাকায় ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি করেছে। স্বজনদের মধ্যে নেমে এসেছে শোকের ছায়া।
 

Rp / Rp

দিনাজপুরের ফুলবাড়ী উপজেলা পরিষদের পরিদর্শন কক্ষ'র শুভ উদ্বোধন

বাগেরহাটে কোমলমতি শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ 

রামপাল উপ‌জেলা নাগ‌রিক ফোরা‌মের ত্রৈমা‌সিক সভা অনু‌ষ্ঠিত

শরীয়তপুরে স্বামীকে বেঁধে স্ত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, আটক ৩

মহাদেবপুরে ফ্যামিলি কার্ড শুমারি পরীক্ষা যুদ্ধ সমাপ্ত ফলাফলের অপেক্ষায় সহস্রাধিক তরুণ তরুণী

মানব পাচার রোধে মাদারীপুর জেলা পুলিশের বিশেষ সেল উদ্বোধন

৪০ বছর ধরে অবৈধ দখলে রেলওয়ে কোয়ার্টার, প্রয়োজন সরকারি হস্তক্ষেপ

বিশ্ব বাঘ দিবস আজ

মানিকগঞ্জে সোহান হত্যা মামলায় দুইজনের মৃত্যুদণ্ড

আধ্যাত্মিক বাউল গানে মুখরিত হলো বরগুনার  বেতবুনিয়ার গ্রামীণ পরিবেশ, বাড়িতে অনুষ্ঠিত হলো সঙ্গীতানুষ্ঠান

সম্ভাবনা থাকলেও এগোচ্ছে না লালমনিরহাটের চা চাষ

মন্ত্রীর পরিদর্শন: ক্লিনিক সিলগালার পর, এবার মোরেলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা সাময়িক বরখাস্ত

স্বাস্থ্যমন্ত্রীর পরিদর্শনের পরদিন মোড়েলগঞ্জে স্বাস্থ্য কর্মকর্তার ব্যক্তিগত ক্লিনিক সিলগালা