ঢাকা বৃহষ্পতিবার, ১৪ মে, ২০২৬

সরকারের নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়নে বাগেরহাটে প্রেস ব্রিফিং


বাগেরহাট জেলা প্রতিনিধি photo বাগেরহাট জেলা প্রতিনিধি
প্রকাশিত: ১৩-৫-২০২৬ দুপুর ২:৩৮

“সবার আগে বাংলাদেশ” এই প্রতিপাদ্য সামনে রেখে বর্তমান সরকারের নির্বাচনী ইশতেহার ও অগ্রাধিকারমূলক কর্মসূচি প্রচার কার্যক্রম বাস্তবায়নে বাগেরহাটে এক প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৩ মে) দুপুরে বাগেরহাট জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা তথ্য অফিসের আয়োজনে এ প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেন বাগেরহাটের জেলা প্রশাসক গোরাম মোঃ বাতেন । এসময় উপস্থিত ছিলেন জেলা তথ্য অফিসের উপ পরিচালক মুঈনুল ইসলাম, প্রেস ক্লাবের সভাপতি আবু সাঈদ শুনু,সহ সভাপতি এস এম রাজ, সাধারন সম্পাদক এম হেদায়েত হোসাইন লিটন, 

জেলা কৃষি অফিসের

উপ পরিচালক মোঃ মোতাহার হোসেন , সমাজসেবা অফিসের উপপরিচালক সন্তোশ কুমার নার্থ, পানি উন্নয়ন বোর্ডের প্রধান নির্বাহী কর্মকর্তা জয়ন্ত পাল, সামাজিক বনবিভাগের কর্মকর্তা চিন্ময় মধু, অগ্রণীব্যংকের এজিএম মোঃ শরিফুল ইসলাম, সাংবাদিক আলী আকবার টুটুর,ইয়ািমন, আমিরুর হক বাবু, এস এস সোহান,মোল্লা আব্দুর রব, বাচ্চু মল্লিক, আজাদ রুহুল আমিনসহ বিভিন্ন গণমাধ্যমকর্মীরা।

সভায় বক্তারা বর্তমান সরকারের বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ড ও জনকল্যাণমূলক উদ্যোগ তুলে ধরেন। বিশেষ করে নিম্নআয়ের মানুষের খাদ্য নিরাপত্তা নিশ্চিতে ফ্যামেলি কার্ড কার্যক্রম, কৃষকদের সহায়তায় কৃষক কার্ড, সামাজিক নিরাপত্তা বেষ্টনী, শিক্ষা ও স্বাস্থ্যখাতে উন্নয়ন, ডিজিটাল সেবা সম্প্রসারণ, গ্রামীণ অবকাঠামো উন্নয়ন, খাল খনন এবং কৃষি উৎপাদন বৃদ্ধিতে সরকারের গৃহীত পদক্ষেপ নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

জেলা প্রশাসক বলেন, সরকারের লক্ষ্য হচ্ছে জনগণের দোরগোড়ায় সেবা পৌঁছে দেওয়া এবং একটি স্মার্ট, উন্নত ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তোলা। তিনি উন্নয়ন কার্যক্রম সঠিকভাবে জনগণের কাছে তুলে ধরতে গণমাধ্যমকর্মীদের সহযোগিতা কামনা করেন।

Masum / Masum

দেশের প্রয়োজনে আবারও রাজপথে মুক্তিযোদ্ধারা: ডিএসসিসি প্রশাসক আবদুস সালাম

বকশীগঞ্জে ফ্যামিলি কার্ড পাচ্ছেন ১২ শ ৯৫ পরিবার

বাগেরহাটে ইউনিয়ন নাগরিক প্ল্যাটফর্মের ত্রৈমাসিক সভা

মহাদেবপুরে উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত

অনলাইন জুয়া, সাইবার প্রতারণা ও অবৈধ ডিজিটাল আর্থিক লেনদেন চক্রের ৬ জন চীনা নাগরিকসহ মোট ৯ জনকে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)

বাগেরহাটে ছাত্রদলের নবগঠিত কমিটি অনুমোদনে আনন্দ মিছিল

বাগেরহাটে ফ্যাক্ট চেকিং শির্ষক প্রশিক্ষণ অনুষ্ঠিত

লালমনিরহাট সীমান্ত এলাকায় আহতের পর যুবকের মৃত্যু

দীর্ঘ ৮ বছর পর বাগেরহাট জেলা ছাত্রদলের কমিটি ঘোষণা রাসেল সভাপতি রাহুল সম্পাদক 

সরকারের নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়নে বাগেরহাটে প্রেস ব্রিফিং

সুন্দরবনে বনদস্যুদের সাথে বনকর্মীদের গুলি বিনিময়, হাত-পা বাঁধা অবস্থায় অপহৃত ৪ জেলে উদ্ধার

রামপাল উপ‌জেলা নাগ‌রিক ফোরা‌মের ত্রৈমা‌সিক সভা 

দিনাজপুরে জমি নিয়ে বিরোধে  বাবা ও সৎ ভাই খুন