লালমনিরহাট সীমান্ত এলাকায় আহতের পর যুবকের মৃত্যু
লালমনিরহাটের হাতীবান্ধা সীমান্তবর্তী এলাকায় মোঃ খাদেমুল (২৫) নামে এক যুবকের আহত হওয়ার পর মৃত্যুর ঘটনা ঘটেছে। বুধবার (১৪ মে) ভোররাতে লালমনিরহাট ব্যাটালিয়ন (১৫ বিজিবি) এর দায়িত্বপূর্ণ বনচৌকি বিওপির সীমান্ত এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত খাদেমুল হাতীবান্ধা উপজেলার উত্তর আমঝোল গ্রামের আমজাদ হোসেনের ছেলে।
লালমনিরহাট ব্যাটালিয়নের পাঠানো এক প্রেস ব্রিফে জানানো হয়, স্থানীয় সূত্রে জানা গেছে খাদেমুল সীমান্তের নিকটবর্তী এলাকায় আহত হন। পরে স্থানীয় লোকজন তাকে চিকিৎসার জন্য রংপুর ডক্টরস ক্লিনিকে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ঘটনার পরপরই বিজিবি বিষয়টি গুরুত্বের সঙ্গে অনুসন্ধান শুরু করে এবং সংশ্লিষ্ট ৭৮ বিএসএফ ব্যাটালিয়নের সঙ্গে যোগাযোগ করে। প্রথমদিকে বিএসএফ কর্তৃপক্ষ বিষয়টি তদন্ত করে জানানো হবে বলে আশ্বাস দিলেও পরে তারা ঘটনার সঙ্গে সম্পৃক্ততার বিষয়টি অস্বীকার করে।
এ বিষয়ে লালমনিরহাট ব্যাটালিয়নের অধিনায়ক জানান, নিহতের শরীরে আঘাতের ধরন পর্যালোচনা করে বিভিন্ন সম্ভাবনা বিবেচনায় রেখে তদন্ত কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। ময়নাতদন্ত প্রতিবেদন হাতে পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ আরও স্পষ্ট হবে বলে ধারণা করা হচ্ছে।
তিনি আরও জানান, বিষয়টি নিয়ে কোম্পানি কমান্ডার ও ব্যাটালিয়ন কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠকের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
বিজিবি জানায়, সীমান্ত এলাকায় শান্তি, স্থিতিশীলতা ও পারস্পরিক আস্থা বজায় রাখতে তারা সবসময় দায়িত্বশীল ও পেশাদার ভূমিকা পালন করে যাচ্ছে।
Rp / Rp
দিনাজপুরের ফুলবাড়ী উপজেলা পরিষদের পরিদর্শন কক্ষ'র শুভ উদ্বোধন
বাগেরহাটে কোমলমতি শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ
রামপাল উপজেলা নাগরিক ফোরামের ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত
শরীয়তপুরে স্বামীকে বেঁধে স্ত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, আটক ৩
মহাদেবপুরে ফ্যামিলি কার্ড শুমারি পরীক্ষা যুদ্ধ সমাপ্ত ফলাফলের অপেক্ষায় সহস্রাধিক তরুণ তরুণী
মানব পাচার রোধে মাদারীপুর জেলা পুলিশের বিশেষ সেল উদ্বোধন
৪০ বছর ধরে অবৈধ দখলে রেলওয়ে কোয়ার্টার, প্রয়োজন সরকারি হস্তক্ষেপ
বিশ্ব বাঘ দিবস আজ
মানিকগঞ্জে সোহান হত্যা মামলায় দুইজনের মৃত্যুদণ্ড
আধ্যাত্মিক বাউল গানে মুখরিত হলো বরগুনার বেতবুনিয়ার গ্রামীণ পরিবেশ, বাড়িতে অনুষ্ঠিত হলো সঙ্গীতানুষ্ঠান
সম্ভাবনা থাকলেও এগোচ্ছে না লালমনিরহাটের চা চাষ
মন্ত্রীর পরিদর্শন: ক্লিনিক সিলগালার পর, এবার মোরেলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা সাময়িক বরখাস্ত
স্বাস্থ্যমন্ত্রীর পরিদর্শনের পরদিন মোড়েলগঞ্জে স্বাস্থ্য কর্মকর্তার ব্যক্তিগত ক্লিনিক সিলগালা
Link Copied