মহাদেবপুরে উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত
মহাদেবপুরে উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটি ও লোকমোর্চা সদস্যদের সমন্বয়ে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বেসরকারী উন্নয়ন সংস্থা বরেন্দ্রভূমি সমাজ উন্নয়ন সংস্থা ( বিএসডিও) এবং ওয়েভ ফাউন্ডেশন কর্তৃক বাস্তবায়নাধীন 'জেন্ডার ইকুয়ালিটি ট্রান্সফর্মস ক্লাইমেট অ্যাকশন' (গেটকা) প্রকল্পের অধীনে ১৪ মে বৃহস্পতিবার বেলা ১১ টায় উপজেলা নির্বাহী অফিসারের সভাকক্ষে এই মতবিনিময় সভার আয়োজন করা হয়। সভায় সরকারী কর্মকর্তা ও লোকমোর্চা সদস্যসহ মোট ১৫জন অংশগ্রহণ করেন।
মহাদেবপুর উপজেলা নির্বাহী অফিসার মানজুরা মুশাররফ এর সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় অন্যান্যদের মধ্য বক্তব্য রাখেন রাইগাঁ ইউপি চেয়ারম্যান মো. আরিফুল হক, হাতুড় ইউ পি চেয়ারম্যান মো. এনামুল হক, উপজেলা কৃষি অফিসার হোসাইন মোহাম্মদ এরশাদ, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. গোলাম রব্বানী, ক্ষুদ্র নৃগোষ্ঠী প্রতিনিধি দিপংকর লাকড়া, সাংবাদিক ক্লিয়াকত আলী বাবলু প্রমুখ।
সভায় বিএসডিও'র জেলা সমন্বয়কারী আতাউর রহমান গেটকা প্রকল্পের গত দেড় বছরের কাজের অগ্রগতি, বাস্তবায়ন কৌশল এবং পরবর্তি পরিকল্পনা উপস্থাপন করেন। এ সময় তিনি ইউনিয়ন পরিষদসমুহের আসন্ন ২০২৬-২০২৭ অর্থবছরের বাজেটে দুর্যোগ মোবাবিলার জন্য বাজেট বরাদ্দ রাখার দাবী জানান। এসময় প্রকল্পের উপজেলা কো-অর্ডিনেটর ময়না রানি, প্রজেক্ট ফ্যাসিলিটেটর সুমিতা দেবনাথ এবং মিলন লাকড়া উপস্থিত ছিলেন।
সভায় উপজেলা নির্বাহী অফিসার প্রকল্পের মাঠ পর্যায়ে বাস্তবায়িত কার্যক্রমে সরকারী কর্মকর্তাদের সম্পৃক্তকরণ এবং দৃশ্যমান কাজ বাস্তবায়নের আহবান জানান।
উল্লেখ্য বিএসডিও ও ওয়েভ ফাউন্ডেশন অংশীদারিত্বের ভিত্তিতে সুইজারল্যান্ড, কানাডা ও ইউরোপিয়ান ইউনিয়ন এর অর্থায়নে এবং জিএফএ কনসালটিং গ্রুপ এর কারিগরী সহযোগিতায় নওগাঁ জেলার মহাদেবপুর, মান্দা ও সাপাহার উপজেলায় ৩০ মাস মেয়াদী গেটকা প্রকল্প বাস্তবায়ন করছে।
Rp / Rp
দিনাজপুরের ফুলবাড়ী উপজেলা পরিষদের পরিদর্শন কক্ষ'র শুভ উদ্বোধন
বাগেরহাটে কোমলমতি শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ
রামপাল উপজেলা নাগরিক ফোরামের ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত
শরীয়তপুরে স্বামীকে বেঁধে স্ত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, আটক ৩
মহাদেবপুরে ফ্যামিলি কার্ড শুমারি পরীক্ষা যুদ্ধ সমাপ্ত ফলাফলের অপেক্ষায় সহস্রাধিক তরুণ তরুণী
মানব পাচার রোধে মাদারীপুর জেলা পুলিশের বিশেষ সেল উদ্বোধন
৪০ বছর ধরে অবৈধ দখলে রেলওয়ে কোয়ার্টার, প্রয়োজন সরকারি হস্তক্ষেপ
বিশ্ব বাঘ দিবস আজ
মানিকগঞ্জে সোহান হত্যা মামলায় দুইজনের মৃত্যুদণ্ড
আধ্যাত্মিক বাউল গানে মুখরিত হলো বরগুনার বেতবুনিয়ার গ্রামীণ পরিবেশ, বাড়িতে অনুষ্ঠিত হলো সঙ্গীতানুষ্ঠান
সম্ভাবনা থাকলেও এগোচ্ছে না লালমনিরহাটের চা চাষ
মন্ত্রীর পরিদর্শন: ক্লিনিক সিলগালার পর, এবার মোরেলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা সাময়িক বরখাস্ত