ঢাকা বৃহষ্পতিবার, ৩০ জুলাই, ২০২৬

ধোপাদহে রক্তাক্ত হামলা:রহিম সিকদারকে কুপিয়ে আহত, ঢাকায় প্রেরণ


আফজাল শিকদার, নড়াইল photo আফজাল শিকদার, নড়াইল
প্রকাশিত: ১৫-৫-২০২৬ দুপুর ২:২০
নড়াইলের লোহাগড়া উপজেলা উপজেলার কাশিপুর ইউনিয়নের ধোপাদহ সুইজগেট এলাকায় দুর্বৃত্তদের হামলায় রহিম সিকদার (৩৫) নামে এক ট্রাকচালক গুরুতর আহত হয়েছেন। বৃহস্পতিবার (১৪ মে) রাত সাড়ে ৮টার দিকে এ ঘটনা ঘটে। গুরুতর অবস্থায় তাকে প্রথমে লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ নেওয়া হলে পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় রেফার করা হয়।
 
‎আহত রহিম সিকদার উপজেলার জয়পুর ইউনিয়নের চাচই গ্রামের আবু সাঈদ সিকদারের ছেলে।
 
‎পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার সকালে রহিম সিকদারের ছেলে সোয়াইবকে (১২) ধোপাদহ এলাকার শাহজাহান শেখের ছেলে আজিম শেখ মারধর করে। পরে বিষয়টি ছেলে তার বাবাকে জানালে রাত সাড়ে ৮টার দিকে রহিম সিকদার ছেলে ও কয়েকজনকে সঙ্গে নিয়ে সুইজগেট এলাকায় যান।
 
‎এ সময় পূর্ব থেকে ওত পেতে থাকা আজিমের নেতৃত্বে একদল দুর্বৃত্ত রহিম সিকদারের ওপর হামলা চালায় বলে অভিযোগ ওঠে। হামলাকারীরা ধারালো অস্ত্র দিয়ে তার শরীরের বিভিন্ন স্থানে কুপিয়ে গুরুতর জখম করে। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান।
 
‎চিকিৎসকরা জানান, তার শারীরিক অবস্থার অবনতি হওয়ায় প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।
 
‎এ বিষয়ে লোহাগড়া থানার (ওসি) মো. আব্দুর রহমান জানান, ঘটনায় জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনতে কাজ চলছে

Ahad Hossain / Ahad Hossain

মানব পাচার রোধে মাদারীপুর জেলা পুলিশের বিশেষ সেল উদ্বোধন

৪০ বছর ধরে অবৈধ দখলে রেলওয়ে কোয়ার্টার, প্রয়োজন সরকারি হস্তক্ষেপ

বিশ্ব বাঘ দিবস আজ

মানিকগঞ্জে সোহান হত্যা মামলায় দুইজনের মৃত্যুদণ্ড

আধ্যাত্মিক বাউল গানে মুখরিত হলো বরগুনার  বেতবুনিয়ার গ্রামীণ পরিবেশ, বাড়িতে অনুষ্ঠিত হলো সঙ্গীতানুষ্ঠান

সম্ভাবনা থাকলেও এগোচ্ছে না লালমনিরহাটের চা চাষ

মন্ত্রীর পরিদর্শন: ক্লিনিক সিলগালার পর, এবার মোরেলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা সাময়িক বরখাস্ত

স্বাস্থ্যমন্ত্রীর পরিদর্শনের পরদিন মোড়েলগঞ্জে স্বাস্থ্য কর্মকর্তার ব্যক্তিগত ক্লিনিক সিলগালা

বাগেরহাটে ‘ক্লাইমেট জাস্টিস ফোরাম’ গঠন

বাগেরহাটে আইনজীবী নিজাম উদ্দিন শান্ত হত্যা মামলার প্রধান আসামিসহ গ্রেফতার ৪

মুঘল স্থাপত্য, ইসলামি ঐতিহ্য ও উত্তরবঙ্গের গৌরবের এক অনন্য নিদর্শন: নিদাড়িয়া মসজিদ

ফেনী সীমান্তে ভারতীয় শাড়ি ও চকলেট সহ ৬৮ লাখ টাকার মালামাল জব্দ

মহাদেবপুরে বীজ, কীটনাশক ও খুচরা সার বিক্রেতা সমিতির সম্মেলন অনুষ্ঠিত