মরো মৌসুমে ধান-চাল সংগ্রহের উদ্বোধন
মহাদেবপুর উপজেলার ৪টি খাদ্য গুদামে চলতি বোরো মৌসুমে অভ্যন্তরীণ ধান-চাল সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।
১৫ মে শুক্রবার বিকেলে উপজেলা খাদ্য বিভাগের আয়োজনে মহাদেবপুর সদর খাদ্যগুদামে প্রধান অতিথি হিসেবে ধান-চাল সংগ্রহ অভিযানের উদ্বোধন করেন ৪৮ নওগাঁ-৩ (মহাদেবপুর-বদলগাছি ) আসনের জাতীয় সংসদ সদস্য ফজলে হুদা । উপজেলা খাদ্য নিয়ন্ত্রক আশরাফুল আরেফিন এর সঞ্চালনায় এবং মহাদেবপুর উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা খাদ্য সংগ্রহ , মনিটরং কমিটির সভাপতি মানজুরা মুশাররফ এর সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও উপজেলা বিএনপি'র সাবেক সাধারণ সম্পাদক আব্দুস সাত্তার নান্নু,উপজেলা কৃষি অফিসার হোসাইন মোহাম্মদ এরশাদ, মহাদেবপুর উপজেলা চাল কল মালিক গ্রুপের সভাপতি শামসুল আলম বাচ্চু, মিল মালিক বিদ্রোহ প্রমুখ। এ সময় মহাদেবপুর খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা জাহেদুর রহমান, মহিষবাথান খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা উত্তম কুমার নন্দী, মাতাজিহাট খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা মাখন চন্দ্র বর্মন, সরস্বতীপুর খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ নুরুজ্জামানসহ সরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, চালকল মালিক ও কৃষকরা উপস্থিত ছিলেন।
মহাদেবপুর উপজেলা খাদ্য নিয়ন্ত্রক আশরাফুল আরেফিন জানান, মহাদেবপুর উপজেলার চারটি খাদ্য গুদামে কৃষকদের কাছ থেকে কৃষি অ্যাপের মাধ্যমে আবেদন গ্রহণ করে স্বচ্ছ ও ডিজিটাল পদ্ধতিতে লটারি করে কৃষক বাছাই করা হবে। বাছাইকৃত কৃষকরা খাদ্যগুদামে ধান দিতে পারবেন। মহাদেবপুর উপজেলার মহাদেবপুর এলএসডি, মহিষবাথান এলএসডি, মাতাজিহাট এলএসডি ও সরস্বতীপুর এলএসডিতে প্রতিকেজি ধান ৩৬ টাকা কেজি দরে ২ হাজার ৯ শ ৮৯ টন ধান, ৪৯ টাকা কেজি দরে ২৩ হাজার ১ শ ৭৬ টান সিদ্ধ চাল, ৪৮ টাকা কেজি দরে ৪ হাজার ৬৯ টন আতপ চাল সংগ্রহ করা হবে। এছাড়া ৩৬ টাকা কেজি দরে ৬ টন গম সংগ্রহ করা হবে। উদ্বোধনী দিনে জাহিদ অটোমেটিক রাইস মিল এর স্বত্বাধিকারী সেলিম উদ্দিন ২০ মেট্রিক টন চাল এবং উত্তরগ্রাম ইউনিয়নের কৃষক সোহেল রানা ও রানা চৌধুরী কৃষকদের কাছ থেকে ৩৬ টাকা কেজি দরে ৬ টন ধান সংগ্রহ করা হয়েছে।
Ahad Hossain / Ahad Hossain
দিনাজপুরের ফুলবাড়ী উপজেলা পরিষদের পরিদর্শন কক্ষ'র শুভ উদ্বোধন
বাগেরহাটে কোমলমতি শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ
রামপাল উপজেলা নাগরিক ফোরামের ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত
শরীয়তপুরে স্বামীকে বেঁধে স্ত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, আটক ৩
মহাদেবপুরে ফ্যামিলি কার্ড শুমারি পরীক্ষা যুদ্ধ সমাপ্ত ফলাফলের অপেক্ষায় সহস্রাধিক তরুণ তরুণী
মানব পাচার রোধে মাদারীপুর জেলা পুলিশের বিশেষ সেল উদ্বোধন
৪০ বছর ধরে অবৈধ দখলে রেলওয়ে কোয়ার্টার, প্রয়োজন সরকারি হস্তক্ষেপ
বিশ্ব বাঘ দিবস আজ
মানিকগঞ্জে সোহান হত্যা মামলায় দুইজনের মৃত্যুদণ্ড
আধ্যাত্মিক বাউল গানে মুখরিত হলো বরগুনার বেতবুনিয়ার গ্রামীণ পরিবেশ, বাড়িতে অনুষ্ঠিত হলো সঙ্গীতানুষ্ঠান
সম্ভাবনা থাকলেও এগোচ্ছে না লালমনিরহাটের চা চাষ
মন্ত্রীর পরিদর্শন: ক্লিনিক সিলগালার পর, এবার মোরেলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা সাময়িক বরখাস্ত