ঢাকা শুক্রবার, ৩১ জুলাই, ২০২৬

মনোহরদীতে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে বৃদ্ধাকে মারধোর প্রতিবেশী দুই বোনের


এস এম সুমন, মনোহরদী নরসিংদী  photo এস এম সুমন, মনোহরদী নরসিংদী
প্রকাশিত: ১৬-৫-২০২৬ সকাল ৭:৫৭

নরসিংদী জেলার মনোহরদী থানাধীন (মধ্য) চালাকচর গ্রামে গত ১৩'ই মে রোজ বুধবার দিন আনুমানিক দুপুর ১২টার দিকে মৃত আলাউদ্দীনের দুই মেয়ে 'মুক্তা (১৯) ও সবিতা (১৮) প্রতিবেশী বৃদ্ধা মহিলা ফুলবানুর (৭৬) সাথে তুচ্ছ বিষয় নিয়ে কথা কাটা-কাটি হয়। কথা কাটাকাটি হয়। 

এরপরে  ভুক্তভোগী ফুলবানু জমি থেকে খড় আনার জন্য রওনা দিলে পথিমধ্যে ছোট বোন সবিতা ফুলবানুকে দেখেই পুনরায় অকথ্য ভাষায় গালাগাল করতে থাকে। বৃদ্ধা উত্তেজিত হয়ে তর্কাতর্কি শুরু করে। এক পর্যায়ে বাড়ি থেকে বড় বোন মুক্তা মারমুখী ভংগিমায় দৌড়ে ঘটনাস্থলে আসে। বড়বোন'কে দেখেই সবিতা বৃদ্ধা'র চুলের মুঠি ধরে টানা হিচড়া শুরু করে। মুক্তার হাতে নিয়ে আসা স্টীলের গ্লাস দিয়ে বৃদ্ধা ফুলবানুর মাথায় সজােরে আঘাত করে। বৃদ্ধা রক্তাক্ত অবস্থায় চিৎকার করে মাটিতে লুটিয়ে পরে।

বৃদ্ধার আত্নচিৎকারে পাড়া প্রতিবেশি এবং আহত বৃদ্ধার মেয়ে দ্রুত ঘটনাস্থলে যায় এবং বৃদ্ধা'কে উদ্ধার করে তাৎক্ষনিক মনোহরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে জরুরী বিভাগে নিয়ে যায়। ডাক্তার বৃদ্ধার মাথা'র ফাটা অংশে সেলাই করে প্রাথমিক চিকিৎসা দেন। বর্তমানে বৃদ্ধা ঝুঁকিপূর্ণ অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন আছে।

মুক্তা ও সবিতার সাথে ঘটনার বিষয় জানতে তাদের বাড়িতে গেলে তারা দু'বোন ঘটনার সত্যতা স্বীকার করে। সেসময় উপস্থিত পাড়া প্রতিবেশি'রা প্রকাশে অভিযোগ করে যে, এই দু'বোন খুব'ই উশৃঙ্খল ও অসামাজিক। ওরা এর আগেও ৪/৫ জন প্রতিবেশী মহিলাদের মারধর এবং একাধিক বার একাধিক মহিলাদের গায়ে হাত তুলেছে। এই বিষয়ে এখনো থানায় কোন মামলা হয়নি। ভুক্তভোগী বৃদ্ধা ফুলবানুর ছেলে ও মেয়ে বলেন, 'আমদের অসহায়ত্বের সুযোগে কিছুদিন বিভিন্ন ভাবে অত্যাচার করে, আমরা দূর্বল হওয়ায় এর সঠিক বিচার পাইনা'।

Rp / Rp

দিনাজপুরের ফুলবাড়ী উপজেলা পরিষদের পরিদর্শন কক্ষ'র শুভ উদ্বোধন

বাগেরহাটে কোমলমতি শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ 

রামপাল উপ‌জেলা নাগ‌রিক ফোরা‌মের ত্রৈমা‌সিক সভা অনু‌ষ্ঠিত

শরীয়তপুরে স্বামীকে বেঁধে স্ত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, আটক ৩

মহাদেবপুরে ফ্যামিলি কার্ড শুমারি পরীক্ষা যুদ্ধ সমাপ্ত ফলাফলের অপেক্ষায় সহস্রাধিক তরুণ তরুণী

মানব পাচার রোধে মাদারীপুর জেলা পুলিশের বিশেষ সেল উদ্বোধন

৪০ বছর ধরে অবৈধ দখলে রেলওয়ে কোয়ার্টার, প্রয়োজন সরকারি হস্তক্ষেপ

বিশ্ব বাঘ দিবস আজ

মানিকগঞ্জে সোহান হত্যা মামলায় দুইজনের মৃত্যুদণ্ড

আধ্যাত্মিক বাউল গানে মুখরিত হলো বরগুনার  বেতবুনিয়ার গ্রামীণ পরিবেশ, বাড়িতে অনুষ্ঠিত হলো সঙ্গীতানুষ্ঠান

সম্ভাবনা থাকলেও এগোচ্ছে না লালমনিরহাটের চা চাষ

মন্ত্রীর পরিদর্শন: ক্লিনিক সিলগালার পর, এবার মোরেলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা সাময়িক বরখাস্ত

স্বাস্থ্যমন্ত্রীর পরিদর্শনের পরদিন মোড়েলগঞ্জে স্বাস্থ্য কর্মকর্তার ব্যক্তিগত ক্লিনিক সিলগালা