দিনাজপুরে বৃদ্ধের গলাকাটা মরদেহ উদ্ধার
দিনাজপুরের ঘোড়াঘাটে নিজ বাড়ির উঠান থেকে মো. আলম মিয়া (৬০) নামে এক বৃদ্ধের গলাকাটা ও রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
রবিবার (১৭ মে) ভোর রাতে ৩ টার দিকে দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলা পৌরসভার ০২ নং ওয়ার্ডের দক্ষিণ নয়াপাড়া গ্রামে এই নৃশংস হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।
নিহত আলম মিয়া ওই গ্রামের মৃত মোখছেদ শেখের ছেলে। তিনি বাড়িতে তার স্ত্রীর সাথে বসবাস করতেন।
স্থানীয়দের বরাত দিয়ে পুলিশ জানিয়েছে, ভোর সোয়া ৩টার সময় ভিকটিমের স্ত্রীর ডাক-চিৎকার শুনে তাদের ছেলে আশরাফুল ইসলাম দ্রুত ঘটনাস্থলে ছুটে আসেন। এসে তিনি বাড়ির উঠানে তার বাবাকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখেন। এ সময় নিহতের মাথায় গভীর আঘাতের চিহ্ন এবং গলা কাটা ছিল।
পরবর্তীতে ভোর সাড়ে ৩টার দিকে স্বজনরা তাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে ঘোড়াঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ঘটনার খবর পেয়ে ঘোড়াঘাট থানা পুলিশের একটি দল দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হয়ে সুরতহাল প্রতিবেদন তৈরিসহ প্রাথমিক তদন্ত শুরু করেছে।
এ বিষয়ে জানতে চাইলে ঘোড়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম জানান, হত্যাকাণ্ডের খবর পেয়েই পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ঘটনার রহস্য উদঘাটন এবং জড়িতদের সনাক্ত করে গ্রেফতারের জন্য পুলিশ কাজ শুরু করেছে।
Rp / Rp
দিনাজপুরের ফুলবাড়ী উপজেলা পরিষদের পরিদর্শন কক্ষ'র শুভ উদ্বোধন
বাগেরহাটে কোমলমতি শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ
রামপাল উপজেলা নাগরিক ফোরামের ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত
শরীয়তপুরে স্বামীকে বেঁধে স্ত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, আটক ৩
মহাদেবপুরে ফ্যামিলি কার্ড শুমারি পরীক্ষা যুদ্ধ সমাপ্ত ফলাফলের অপেক্ষায় সহস্রাধিক তরুণ তরুণী
মানব পাচার রোধে মাদারীপুর জেলা পুলিশের বিশেষ সেল উদ্বোধন
৪০ বছর ধরে অবৈধ দখলে রেলওয়ে কোয়ার্টার, প্রয়োজন সরকারি হস্তক্ষেপ
বিশ্ব বাঘ দিবস আজ
মানিকগঞ্জে সোহান হত্যা মামলায় দুইজনের মৃত্যুদণ্ড
আধ্যাত্মিক বাউল গানে মুখরিত হলো বরগুনার বেতবুনিয়ার গ্রামীণ পরিবেশ, বাড়িতে অনুষ্ঠিত হলো সঙ্গীতানুষ্ঠান
সম্ভাবনা থাকলেও এগোচ্ছে না লালমনিরহাটের চা চাষ
মন্ত্রীর পরিদর্শন: ক্লিনিক সিলগালার পর, এবার মোরেলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা সাময়িক বরখাস্ত
স্বাস্থ্যমন্ত্রীর পরিদর্শনের পরদিন মোড়েলগঞ্জে স্বাস্থ্য কর্মকর্তার ব্যক্তিগত ক্লিনিক সিলগালা
Link Copied