ঢাকা শুক্রবার, ৩১ জুলাই, ২০২৬

বাগেরহাট চেম্বার অব কমার্সের নির্বাচনে  সকল পদে বিনাপ্রতিদ্বন্দীতায় নির্বাচিত


বাগেরহাট জেলা প্রতিনিধি photo বাগেরহাট জেলা প্রতিনিধি
প্রকাশিত: ১৭-৫-২০২৬ রাত ৮:৩৪

বাগেরহাট চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি'র দ্বিবার্ষিক (২০২৬-২০২৮) নির্বাচনে সভাপতিসহ ১৫টি পদের সবাই বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। কোন পদে প্রতিদন্দী প্রার্থী না থাকায় প্রতিষ্ঠানটির শহরের শালতলাস্থ কার্যালয়ে বাগেরহাট চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি'র নির্বাচন বোর্ডের চেয়ারম্যান মল্লিক সেলিম রেজা প্রার্থীদের বিনা প্রতিদ্বন্দীতায় নির্বাচিত ঘোষনা করেন।
বিনা প্রতিদ্বন্দীতায় নির্বাচিতরা হলেন, সভাপতি শেখ শাহেদ আলী রবি, সিনিয়র সহ-সভাপতি পাইক এমদাদ হোসেন, সহ-সভাপতি শংকর সেন, পরিচালক (সাধারণ) সৈয়দ নাসির আহমেদ মালেক, আলী মোজেজ আহমেদ, মাহবুবুর রহমান টুটুল, হাওলাদার মনিরুজ্জামান মনির, মোঃ জাহিদুল ইসলাম, আশীষ কুমার তালুকদার, শেখ রফিকুল ইসলাম, শেখ মঈনুল ইসলাম মোস্তফা ও শিব কুমার দাস।
এছাড়া তিন জন সদস্য পরিচালক (গ্রুপ) পদে বিনা প্রতিদ্বন্দীতায় নির্বাচিত হয়েছেন। এরা হলেন, ফেরদৌস জাহান সাজি, শেখ নূর ইসলাম ও খান হাবিবুর রহমান।
নির্বাচন বোর্ডের চেয়ারম্যান মল্লিক সেলিম রেজা বলেন, তফসিল অনুযায়ী দ্বিবার্ষিক নির্বাচনের জন্য ৩০ এপ্রিল চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হয়। ৭ মে মনোনয়ন দাখিলের শেষ সময় পর্যন্ত প্রতিটি পদের বিপরীতে একজন করে প্রার্থী মনোনয়ন পত্র জমা দিয়েছেন। তাদের সকলের মনোনয়ন ভৈধ হয়। প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন ১৬ মে পর্যন্ত কেউ তার প্রার্থীতা প্রত্যাহার না করায় সকলকে বিনা প্রতিদ্বন্দীতায় নির্বাচিত ঘোষনা করা হয়েছে।
বিনা প্রতিদ্বন্দীতায় নির্বাচিত বাগেরহাট চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি'র সভাপতি শেখ শাহেদ আলী রবি বলেন, দুই বছরের জন্য আমরা নির্বাচিত হয়েছি। এই সময়ে বাগেরহাটের ব্যবসায়ীদের স্বার্থ রক্ষার পাশাপাশি ব্যবিসায়িক পরিবেশ উন্নত করার চেষ্টা করার প্রত্যয় ব্যক্ত করেন এই ব্যবসায়ী নেতা।

Ahad Hossain / Ahad Hossain

দিনাজপুরের ফুলবাড়ী উপজেলা পরিষদের পরিদর্শন কক্ষ'র শুভ উদ্বোধন

বাগেরহাটে কোমলমতি শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ 

রামপাল উপ‌জেলা নাগ‌রিক ফোরা‌মের ত্রৈমা‌সিক সভা অনু‌ষ্ঠিত

শরীয়তপুরে স্বামীকে বেঁধে স্ত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, আটক ৩

মহাদেবপুরে ফ্যামিলি কার্ড শুমারি পরীক্ষা যুদ্ধ সমাপ্ত ফলাফলের অপেক্ষায় সহস্রাধিক তরুণ তরুণী

মানব পাচার রোধে মাদারীপুর জেলা পুলিশের বিশেষ সেল উদ্বোধন

৪০ বছর ধরে অবৈধ দখলে রেলওয়ে কোয়ার্টার, প্রয়োজন সরকারি হস্তক্ষেপ

বিশ্ব বাঘ দিবস আজ

মানিকগঞ্জে সোহান হত্যা মামলায় দুইজনের মৃত্যুদণ্ড

আধ্যাত্মিক বাউল গানে মুখরিত হলো বরগুনার  বেতবুনিয়ার গ্রামীণ পরিবেশ, বাড়িতে অনুষ্ঠিত হলো সঙ্গীতানুষ্ঠান

সম্ভাবনা থাকলেও এগোচ্ছে না লালমনিরহাটের চা চাষ

মন্ত্রীর পরিদর্শন: ক্লিনিক সিলগালার পর, এবার মোরেলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা সাময়িক বরখাস্ত

স্বাস্থ্যমন্ত্রীর পরিদর্শনের পরদিন মোড়েলগঞ্জে স্বাস্থ্য কর্মকর্তার ব্যক্তিগত ক্লিনিক সিলগালা