বাগেরহাটে গ্রাম আদালতের ইউপি প্রশাসনিক কর্মকর্তাদের নিয়ে ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত
বাগেরহাটের মোল্লাহাট উপজেলায় গ্রাম আদালত কার্যক্রমের গতিশীলতা ও কার্যকারিতা বৃদ্ধির লক্ষ্যে ইউনিয়ন পরিষদের (ইউপি) প্রশাসনিক কর্মকর্তাদের সাথে এক ত্রৈমাসিক পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন মোল্লাহাট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জনাব সুমন আইরিন।
সভায় মোল্লাহাট উপজেলার আওতাধীন সকল ইউনিয়ন পরিষদের ইউনিয়ন প্রশাসনিক কর্মকর্তাগণ অংশ নেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন গ্রাম আদালত প্রকল্পের উপজেলা সমন্বয়কারী মিতা দে।
সভায় গ্রাম আদালতের সার্বিক কার্যক্রমের অগ্রগতি নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। বিশেষ করে গ্রামীণ জনপদে দ্রুত ও সহজে বিচার নিশ্চিত করতে গ্রাম আদালতে মামলার সংখ্যা বৃদ্ধি এবং নিয়মিত শুনানির মাধ্যমে সুচারুভাবে মামলা নিষ্পত্তির ওপর জোর দেওয়া হয়। এছাড়া, আগামী ২০২৬-২০২৭ অর্থবছরের স্থানীয় ইউনিয়ন পরিষদের বাজেট বরাদ্দে গ্রাম আদালত কার্যক্রমের জন্য সুনির্দিষ্ট খাত অন্তর্ভুক্তকরণের বিষয়টি সভায় গুরুত্বের সাথে আলোচিত হয়।
সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব সুমন আইরিন বলেন, "তৃণমূল পর্যায়ের মানুষের দোরগোড়ায় অল্প খরচে এবং দ্রুত বিচার সেবা পৌঁছে দিতে গ্রাম আদালত অত্যন্ত কার্যকর ভূমিকা পালন করছে। ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তাদের এ বিষয়ে আরও আন্তরিকতার সাথে দায়িত্ব পালন করতে হবে, যেন সাধারণ মানুষ সহজে তাদের আইনি অধিকার ফিরে পায়।"
সভায় উপস্থিত ইউপি প্রশাসনিক কর্মকর্তাগণ গ্রাম আদালতের কার্যক্রমকে আরও বেগবান করতে এবং লক্ষ্যমাত্রা অর্জনে সম্মিলিতভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।
Rp / Masum
দিনাজপুরের ফুলবাড়ী উপজেলা পরিষদের পরিদর্শন কক্ষ'র শুভ উদ্বোধন
বাগেরহাটে কোমলমতি শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ
রামপাল উপজেলা নাগরিক ফোরামের ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত
শরীয়তপুরে স্বামীকে বেঁধে স্ত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, আটক ৩
মহাদেবপুরে ফ্যামিলি কার্ড শুমারি পরীক্ষা যুদ্ধ সমাপ্ত ফলাফলের অপেক্ষায় সহস্রাধিক তরুণ তরুণী
মানব পাচার রোধে মাদারীপুর জেলা পুলিশের বিশেষ সেল উদ্বোধন
৪০ বছর ধরে অবৈধ দখলে রেলওয়ে কোয়ার্টার, প্রয়োজন সরকারি হস্তক্ষেপ
বিশ্ব বাঘ দিবস আজ
মানিকগঞ্জে সোহান হত্যা মামলায় দুইজনের মৃত্যুদণ্ড
আধ্যাত্মিক বাউল গানে মুখরিত হলো বরগুনার বেতবুনিয়ার গ্রামীণ পরিবেশ, বাড়িতে অনুষ্ঠিত হলো সঙ্গীতানুষ্ঠান
সম্ভাবনা থাকলেও এগোচ্ছে না লালমনিরহাটের চা চাষ
মন্ত্রীর পরিদর্শন: ক্লিনিক সিলগালার পর, এবার মোরেলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা সাময়িক বরখাস্ত