ঢাকা শুক্রবার, ৩১ জুলাই, ২০২৬

বাগেরহাটে নবাগত পুলিশ সুপারের সঙ্গে সাংবাদিকদের মতবিনিময়


বাগেরহাট জেলা প্রতিনিধি photo বাগেরহাট জেলা প্রতিনিধি
প্রকাশিত: ১৯-৫-২০২৬ দুপুর ৪:৩৭

বাগেরহাটে নবাগত পুলিশ সুপার হাসান মোহম্মদ নাছের রিকাদারের সঙ্গে জেলায়
কর্মরত সাংবাদিকদের এক মতবিনিময় ও পরিচিত সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১৯ মে) দুপুরে জেলা পুলিশ সুপারের কার্যালয়ের হলরুমে এ সভা
অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন জেলা পুলিশ সুপার হাসান মোহম্মদ নাছের
রিকাদার। মতবিনিময় ও পরিচিতি সভায় জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি,
অপরাধ দমন, যানজট নিরসন, মাদকবিরোধী অভিযান এবং গণমাধ্যমের সঙ্গে জেলা
পুলিশের কার্যকর সমন্বয় নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
সভায় পুলিশ সুপার বলেন, জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে
সাংবাদিকদের সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সংবাদকর্মীদের বস্তুনিষ্ঠ
সংবাদ পরিবেশন সামাজিক সচেতনতা বাড়াতে বড় ভূমিকা রাখে।
তিনি আরও বলেন, পুলিশ ও সাংবাদিকদের মধ্যে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক বজায়
রেখে একসঙ্গে কাজ করলে অপরাধ দমন এবং জননিরাপত্তা নিশ্চিত করা সহজ হবে। এ
সময় উপস্থিত ছিলেন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় জেলায় কর্মরত
সাংবাদিকরা।

Rp / Rp

দিনাজপুরের ফুলবাড়ী উপজেলা পরিষদের পরিদর্শন কক্ষ'র শুভ উদ্বোধন

বাগেরহাটে কোমলমতি শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ 

রামপাল উপ‌জেলা নাগ‌রিক ফোরা‌মের ত্রৈমা‌সিক সভা অনু‌ষ্ঠিত

শরীয়তপুরে স্বামীকে বেঁধে স্ত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, আটক ৩

মহাদেবপুরে ফ্যামিলি কার্ড শুমারি পরীক্ষা যুদ্ধ সমাপ্ত ফলাফলের অপেক্ষায় সহস্রাধিক তরুণ তরুণী

মানব পাচার রোধে মাদারীপুর জেলা পুলিশের বিশেষ সেল উদ্বোধন

৪০ বছর ধরে অবৈধ দখলে রেলওয়ে কোয়ার্টার, প্রয়োজন সরকারি হস্তক্ষেপ

বিশ্ব বাঘ দিবস আজ

মানিকগঞ্জে সোহান হত্যা মামলায় দুইজনের মৃত্যুদণ্ড

আধ্যাত্মিক বাউল গানে মুখরিত হলো বরগুনার  বেতবুনিয়ার গ্রামীণ পরিবেশ, বাড়িতে অনুষ্ঠিত হলো সঙ্গীতানুষ্ঠান

সম্ভাবনা থাকলেও এগোচ্ছে না লালমনিরহাটের চা চাষ

মন্ত্রীর পরিদর্শন: ক্লিনিক সিলগালার পর, এবার মোরেলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা সাময়িক বরখাস্ত

স্বাস্থ্যমন্ত্রীর পরিদর্শনের পরদিন মোড়েলগঞ্জে স্বাস্থ্য কর্মকর্তার ব্যক্তিগত ক্লিনিক সিলগালা