ঢাকা শুক্রবার, ৩১ জুলাই, ২০২৬

আলহাজ্ব কোব্বাদ আহমেদ উচ্চ বিদ্যালয়ের সভাপতি হলেন অ্যাডভোকেট মেজবাহ উদ্দিন ভূঁইয়া 


এস এইচ খোকন photo এস এইচ খোকন
প্রকাশিত: ২১-৫-২০২৬ দুপুর ৪:৫৩

ফেনীর শহরের অন্যতম সেরা বিদ্যাপীঠ চাড়িপুর আলহাজ্ব কোব্বাদ আহমেদ উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি মনোনীত হয়েছেন ফেনী পৌর বিএনপির সদস্য সচিব ফেনী কোর্টের আইনজীবী, বিশিষ্ট সমাজসেবক মেজবাহ উদ্দিন ভূঁইয়া।  তিনি এছাড়াও বিভিন্ন সামাজিক, ধর্মীয় ও মানবিক সংগঠনের সাথে জড়িত রয়েছেন এবং সুনামের সহিত দায়িত্ব পালন করছেন| কমিটিতে বিদ্যালয়ের প্রধান শিক্ষককে পদাধিকার বলে সদস্য সচিব মনোনীত হন।

গত ১৯ মে মঙ্গলবার কুমিল্লা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ডের বিদ্যালয় পরিদর্শক স্বাক্ষরিত এক পত্রে অ্যাডভোকেট মেজবাহ উদ্দিন ভূঁইয়াকে এডহক কমিটির সভাপতি মনোনীত করার তথ্য নিশ্চিত করা হয়েছে। উক্ত এডহক কমিটিতে জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা কর্তৃক শিক্ষক প্রতিনিধি মোঃ নুরুল করিম ও জেলা প্রশাসক কর্তৃক অভিভাবক প্রতিনিধি মনোনীত হয়েছে মোঃ নিজাম উদ্দিন। 

এছাড়া অ্যাডভোকেট মেজবাহ উদ্দিন ভূঁইয়া  বিভিন্ন শিক্ষা, ধর্মীয়, সামাজিক সংগঠন ও প্রতিষ্ঠানের সাথে জড়িত রয়েছে এবং এলাকার উন্নয়নে নিবেদিতভাবে কাজ করে যাচ্ছেন। 

এদিকে অ্যাডভোকেট মেজবাহ উদ্দিন ভূঁইয়া এডহক কমিটির সভাপতি হওয়ায় বিভিন্ন মহল তাঁকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে তাঁর দক্ষ নেতৃত্বে বিদ্যালয়ের শিক্ষাসহ সার্বিক উন্নয়ন ঘটবে বলে প্রত্যাশা ব্যক্ত করেন।

Rp / Rp

দিনাজপুরের ফুলবাড়ী উপজেলা পরিষদের পরিদর্শন কক্ষ'র শুভ উদ্বোধন

বাগেরহাটে কোমলমতি শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ 

রামপাল উপ‌জেলা নাগ‌রিক ফোরা‌মের ত্রৈমা‌সিক সভা অনু‌ষ্ঠিত

শরীয়তপুরে স্বামীকে বেঁধে স্ত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, আটক ৩

মহাদেবপুরে ফ্যামিলি কার্ড শুমারি পরীক্ষা যুদ্ধ সমাপ্ত ফলাফলের অপেক্ষায় সহস্রাধিক তরুণ তরুণী

মানব পাচার রোধে মাদারীপুর জেলা পুলিশের বিশেষ সেল উদ্বোধন

৪০ বছর ধরে অবৈধ দখলে রেলওয়ে কোয়ার্টার, প্রয়োজন সরকারি হস্তক্ষেপ

বিশ্ব বাঘ দিবস আজ

মানিকগঞ্জে সোহান হত্যা মামলায় দুইজনের মৃত্যুদণ্ড

আধ্যাত্মিক বাউল গানে মুখরিত হলো বরগুনার  বেতবুনিয়ার গ্রামীণ পরিবেশ, বাড়িতে অনুষ্ঠিত হলো সঙ্গীতানুষ্ঠান

সম্ভাবনা থাকলেও এগোচ্ছে না লালমনিরহাটের চা চাষ

মন্ত্রীর পরিদর্শন: ক্লিনিক সিলগালার পর, এবার মোরেলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা সাময়িক বরখাস্ত

স্বাস্থ্যমন্ত্রীর পরিদর্শনের পরদিন মোড়েলগঞ্জে স্বাস্থ্য কর্মকর্তার ব্যক্তিগত ক্লিনিক সিলগালা