সরকারের স্কুল ফিডিং বানচালে ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে শাস্তি মূলক ব্যবস্থা নেওয়ার দাবি দিনাজপুর বেকারি মালিক সমিতির
স্কুল ফিডিং প্রোগ্রামে স্বাস্থ্য ও মান-সম্মত খাদ্য সরবরাহ নিয়ে কতিপয় কোম্পানি এবং প্রতিষ্ঠান দিনাজপুরের বেকারি মালিকদের সম্পর্কে অপপ্রচার চালিয়ে সাধারণ মানুষের কাছে বিভ্রান্তিকর তথ্য দিচ্ছে। এমন অভিযোগ তুলে সরকারের স্কুল ফিডিং বানচালে ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে শাস্তি মূলক ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছে দিনাজপুর বেকারি মালিক সমিতি।
আজ শনিবার (২৩ মে) বিকেলে দিনাজপুর প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে দিনাজপুর বেকারি মালিক সমিতি অভিযোগ করেন, সরকারের স্কুল ফিটিং কার্যক্রম বানচাল করতে দেশের কতিপয় কোম্পানি প্রতিষ্ঠান নিজেদের স্বার্থসিদ্ধির জন্য ষড়যন্ত্রের মাধ্যমে অপপ্রচার চালিয়ে যাচ্ছে। আমর এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।,সেই সঙ্গে তদন্ত সাপেক্ষে এই ষড়যন্ত্রকারিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া জন্য সরকারের প্রতি আমরা আবেদন জানাচ্ছি।
সমিতির সভাপতি মো. সাইফুল্লাহ লিখিত বক্তব্য তুলে ধরে বলেন, বর্তমান সরকারের প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের অনুমতিক্রমে বিএসটিআই সহ হাজী দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কর্তৃক পরিক্ষীত স্কুল ফিডিং এর জন্য নিরাপদ খাদ্য বনরুটি বিভিন্ন জেলায় পৌঁছে দেওয়া হচ্ছে। স্বাস্থ্যের জন্য ক্ষতিকর কোন কেমিক্যালস ব্যবহার করা হয় না।
দিনাজপুরের বেকারি গুলো মানসম্মত খাদ্য উৎপাদন করার কারণে সরকারের প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় স্কুল ফিডিং প্রোগ্রাম বেকারি গুলোকে সরবরাহের দায়িত্ব দিয়েছে।
আমরা সরকারের কাছে দাবি জানাচ্ছি সরকারের স্কুল ফিডিং বানচালে অপপ্রচার ও ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে আইনানুগশ ব্যবস্থা গ্রহণের দাবী জানাচ্ছি।
সংবাদ সম্মেলনে দিনাজপুর জেলার ৭৫ টি বেকারি মালিক,কর্তৃপক্ষ, বেকারি সমিতি নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
Rp / Rp
দিনাজপুরের ফুলবাড়ী উপজেলা পরিষদের পরিদর্শন কক্ষ'র শুভ উদ্বোধন
বাগেরহাটে কোমলমতি শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ
রামপাল উপজেলা নাগরিক ফোরামের ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত
শরীয়তপুরে স্বামীকে বেঁধে স্ত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, আটক ৩
মহাদেবপুরে ফ্যামিলি কার্ড শুমারি পরীক্ষা যুদ্ধ সমাপ্ত ফলাফলের অপেক্ষায় সহস্রাধিক তরুণ তরুণী
মানব পাচার রোধে মাদারীপুর জেলা পুলিশের বিশেষ সেল উদ্বোধন
৪০ বছর ধরে অবৈধ দখলে রেলওয়ে কোয়ার্টার, প্রয়োজন সরকারি হস্তক্ষেপ
বিশ্ব বাঘ দিবস আজ
মানিকগঞ্জে সোহান হত্যা মামলায় দুইজনের মৃত্যুদণ্ড
আধ্যাত্মিক বাউল গানে মুখরিত হলো বরগুনার বেতবুনিয়ার গ্রামীণ পরিবেশ, বাড়িতে অনুষ্ঠিত হলো সঙ্গীতানুষ্ঠান
সম্ভাবনা থাকলেও এগোচ্ছে না লালমনিরহাটের চা চাষ
মন্ত্রীর পরিদর্শন: ক্লিনিক সিলগালার পর, এবার মোরেলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা সাময়িক বরখাস্ত
স্বাস্থ্যমন্ত্রীর পরিদর্শনের পরদিন মোড়েলগঞ্জে স্বাস্থ্য কর্মকর্তার ব্যক্তিগত ক্লিনিক সিলগালা
Link Copied