ইতনা গণহত্যার শহীদদের রাষ্ট্রীয় স্বীকৃতির দাবীতে লোহাগড়ায় স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
মহান মুক্তিযুদ্ধ চলাকালীন সময়ে ১৯৭১ সালের ২৩ মে লোহাগড়ার ইতনা গ্রামে সংঘটিত গণহত্যায় নিহত শহীদদের রাষ্ট্রীয় স্বীকৃতির দাবীতে লোহাগড়ায় স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৩ মে ) দুপুরে লোহাগড়ার সাংবাদিক সমাজের আয়োজনে প্রেসক্লাবের হলরুমে লোহাগড়া প্রেসক্লাবের আহ্বায়ক মোঃ সেলিম জাহাঙ্গীরের সভাপতিত্বে অনুষ্ঠিত স্মরণসভায় বক্তব্য রাখেন সিনিয়র সাংবাদিক রূপক মুখার্জি, সিদ্দিকুর রহমান, রইস উদ্দিন টিপু।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সাংবাদিক জহুরুল হক মিলু, ওবায়দুর রহমান, শরিফুজ্জামান, মনির খান,রাশেদ রাসু, পিকুল আলম, বিশ্বাসসহ প্রমুখ।
স্মরণ সভায় বক্তারা বলেন, মহান স্বাধীনতার
৫৫ বছর পেরিয়ে গেলেও লোহাগড়ার ইতনা গ্রামে সংঘটিত গণহত্যায় নিহতদের রাষ্ট্রীয় স্বীকৃতি জোটে নাই। গণকবরগুলো সংরক্ষিত করা হয় নাই। তাঁদের স্মরণে নির্মিত হয় নাই কোন স্মৃতিসৌধ। এ বিষয়ে সরকারের মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের আশু সহযোগিতা কামনা করেন।
স্মরণসভায় গণহত্যায় নিহতদের আত্মার মাগফিরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। মোনাজাত পরিচালনা করেন গোলাম কিবরিয়া মোল্যা।
এসময় স্থানীয় সাংবাদিক, মুক্তিযোদ্ধা পরিবারের সন্তান , সুধীজন ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
Rp / Rp
মানব পাচার রোধে মাদারীপুর জেলা পুলিশের বিশেষ সেল উদ্বোধন
৪০ বছর ধরে অবৈধ দখলে রেলওয়ে কোয়ার্টার, প্রয়োজন সরকারি হস্তক্ষেপ
বিশ্ব বাঘ দিবস আজ
মানিকগঞ্জে সোহান হত্যা মামলায় দুইজনের মৃত্যুদণ্ড
আধ্যাত্মিক বাউল গানে মুখরিত হলো বরগুনার বেতবুনিয়ার গ্রামীণ পরিবেশ, বাড়িতে অনুষ্ঠিত হলো সঙ্গীতানুষ্ঠান
সম্ভাবনা থাকলেও এগোচ্ছে না লালমনিরহাটের চা চাষ
মন্ত্রীর পরিদর্শন: ক্লিনিক সিলগালার পর, এবার মোরেলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা সাময়িক বরখাস্ত
স্বাস্থ্যমন্ত্রীর পরিদর্শনের পরদিন মোড়েলগঞ্জে স্বাস্থ্য কর্মকর্তার ব্যক্তিগত ক্লিনিক সিলগালা
বাগেরহাটে ‘ক্লাইমেট জাস্টিস ফোরাম’ গঠন
বাগেরহাটে আইনজীবী নিজাম উদ্দিন শান্ত হত্যা মামলার প্রধান আসামিসহ গ্রেফতার ৪
মুঘল স্থাপত্য, ইসলামি ঐতিহ্য ও উত্তরবঙ্গের গৌরবের এক অনন্য নিদর্শন: নিদাড়িয়া মসজিদ
ফেনী সীমান্তে ভারতীয় শাড়ি ও চকলেট সহ ৬৮ লাখ টাকার মালামাল জব্দ