ঢাকা বুধবার, ২৯ জুলাই, ২০২৬

মাদারীপুরে নিরাময় হাসপাতালে এমপি জাহানের পরিদর্শন


শাহাদাত হোসেন,  মাদারীপুর  photo শাহাদাত হোসেন, মাদারীপুর
প্রকাশিত: ২৫-৫-২০২৬ সকাল ৬:৫৫

মাদারীপুরে বেসরকারি চিকিৎসাসেবা প্রতিষ্ঠান নিরাময় হাসপাতালে পরিদর্শন করেছেন মাদারীপুর-২ আসনের সংসদ সদস্য জাহানদার আলী জাহান। রোববার সকাল থেকে দুপুর পর্যন্ত হাসপাতালের বিভিন্ন ওয়ার্ড ঘুরে দেখেন তিনি। এ সময় হাসপাতালের চিকিৎসাসেবা কার্যক্রম পর্যবেক্ষণ করেন এবং রোগীদের খোঁজখবর নেন।

পরিদর্শনের সময় শিশু ও হাম রোগীদের ওয়ার্ডে গিয়ে রোগীদের সঙ্গে কথা বলেন এমপি জাহান। শিশু রোগীদের সঙ্গে খুনসুটিতেও মেতে উঠতে দেখা যায় তাকে।

পরিদর্শন শেষে সংসদ সদস্য জাহানদার আলী জাহান বলেন, মাদারীপুর জেলায় বেশ কয়েকটি বেসরকারি ক্লিনিক থাকলেও নিরাময় হাসপাতাল দক্ষ চিকিৎসকদের মাধ্যমে সুষ্ঠুভাবে পরিচালিত হচ্ছে। রোগীদের যথাযথ চিকিৎসাসেবা দেওয়া হচ্ছে বলেও তিনি সন্তোষ প্রকাশ করেন।

এ সময় হাসপাতালের প্রয়োজনীয় কাগজপত্র ও সরকারি অনুমোদনের বিষয়ও খতিয়ে দেখেন তিনি। কাগজপত্র সঠিকভাবে সংরক্ষিত থাকায় হাসপাতাল কর্তৃপক্ষের প্রশংসা করেন সংসদ সদস্য।

পরিদর্শনকালে উপস্থিত ছিলেন মাদারীপুর সদর হাসপাতালের আরএমও ডা. অখিল সরকার, কেন্দ্রীয় বিএনপির কার্যনির্বাহী সদস্য হুমায়ুন কবির এবং নিরাময় হাসপাতালের পরিচালক মোহাম্মদ সরোয়ার আলম।

হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, নিরাময় হাসপাতালে দীর্ঘদিন ধরে নিয়মিত ও মানসম্মত চিকিৎসাসেবা প্রদান করা হচ্ছে।

Masum / Masum

মানব পাচার রোধে মাদারীপুর জেলা পুলিশের বিশেষ সেল উদ্বোধন

৪০ বছর ধরে অবৈধ দখলে রেলওয়ে কোয়ার্টার, প্রয়োজন সরকারি হস্তক্ষেপ

বিশ্ব বাঘ দিবস আজ

মানিকগঞ্জে সোহান হত্যা মামলায় দুইজনের মৃত্যুদণ্ড

আধ্যাত্মিক বাউল গানে মুখরিত হলো বরগুনার  বেতবুনিয়ার গ্রামীণ পরিবেশ, বাড়িতে অনুষ্ঠিত হলো সঙ্গীতানুষ্ঠান

সম্ভাবনা থাকলেও এগোচ্ছে না লালমনিরহাটের চা চাষ

মন্ত্রীর পরিদর্শন: ক্লিনিক সিলগালার পর, এবার মোরেলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা সাময়িক বরখাস্ত

স্বাস্থ্যমন্ত্রীর পরিদর্শনের পরদিন মোড়েলগঞ্জে স্বাস্থ্য কর্মকর্তার ব্যক্তিগত ক্লিনিক সিলগালা

বাগেরহাটে ‘ক্লাইমেট জাস্টিস ফোরাম’ গঠন

বাগেরহাটে আইনজীবী নিজাম উদ্দিন শান্ত হত্যা মামলার প্রধান আসামিসহ গ্রেফতার ৪

মুঘল স্থাপত্য, ইসলামি ঐতিহ্য ও উত্তরবঙ্গের গৌরবের এক অনন্য নিদর্শন: নিদাড়িয়া মসজিদ

ফেনী সীমান্তে ভারতীয় শাড়ি ও চকলেট সহ ৬৮ লাখ টাকার মালামাল জব্দ

মহাদেবপুরে বীজ, কীটনাশক ও খুচরা সার বিক্রেতা সমিতির সম্মেলন অনুষ্ঠিত