বাগেরহাটে ছোট ভাইয়ের বিরুদ্ধে জমি দখলের অভিযোগ বড় বোনের সংবাদ সম্মেলন
বাগেরহাটে আপন ছোট ভাইয়ের বিরুদ্ধে জমি দখল, শারীরিক ও মানসিক নির্যাতন, ভাঙচুর এবং প্রাণনাশের হুমকির অভিযোগ তুলে সংবাদ সম্মেলন করেছেন বড়বোন আজমেরি মুন।
রবিবার (২৫ মে) দুপুরে বাগেরহাট প্রেসক্লাবের সম্মেরন পক্ষে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন শহরের পুরাতন বাজার এলাকার বাসিন্দা আজমেরি মুন।
তিনি অভিযোগ করেন, তার ছোট ভাই মোহাম্মদ মুরাদ দীর্ঘদিন ধরে পৈতৃক সম্পত্তি এককভাবে ভোগদখল করে আসছেন এবং তাকে সম্পত্তি থেকে বঞ্চিত করতে নানা ধরনের নির্যাতন চালাচ্ছেন।
লিখিত বক্তব্যে তিনি জানান, ওয়ারিশ সূত্রে প্রাপ্ত জমির বৈধ কাগজপত্র, মিউটেশন ও খাজনা পরিশোধের দলিল থাকা সত্ত্বেও তাকে জমি থেকে উচ্ছেদের চেষ্টা করা হচ্ছে। এ সময় তার ঘরে ইট-পাটকেল নিক্ষেপ, জানালা-দরজা ভাঙচুর, বিদ্যুৎ ও পানির সংযোগ বিচ্ছিন্নসহ নানা হয়রানির অভিযোগ করেন তিনি।
তিনি আরও বলেন, এ ঘটনায় বাগেরহাট সদর থানায় অভিযোগ ও আদালতে মামলা দায়ের করা হলেও অভিযুক্ত ব্যক্তি তা উপেক্ষা করে পুনরায় হুমকি ও নির্যাতন চালিয়ে যাচ্ছেন। এমনকি তার মোবাইল ফোন, গুরুত্বপূর্ণ কাগজপত্র ও সিসি ক্যামেরা নষ্ট করারও অভিযোগ তোলেন তিনি।
সংবাদ সম্মেলনে আজমেরি মুন দাবি করেন, তার মা ও বড় ভাইও দীর্ঘদিন ধরে অভিযুক্তের নির্যাতনের শিকার। বিভিন্ন সময়ে একাধিক মামলা হলেও পরিস্থিতির কোনো উন্নতি হয়নি বলে তিনি উল্লেখ করেন।
তিনি সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ ও নিরাপত্তাসহ ন্যায়বিচার দাবি করেন।
Ahad Hossain / Ahad Hossain
দিনাজপুরের ফুলবাড়ী উপজেলা পরিষদের পরিদর্শন কক্ষ'র শুভ উদ্বোধন
বাগেরহাটে কোমলমতি শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ
রামপাল উপজেলা নাগরিক ফোরামের ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত
শরীয়তপুরে স্বামীকে বেঁধে স্ত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, আটক ৩
মহাদেবপুরে ফ্যামিলি কার্ড শুমারি পরীক্ষা যুদ্ধ সমাপ্ত ফলাফলের অপেক্ষায় সহস্রাধিক তরুণ তরুণী
মানব পাচার রোধে মাদারীপুর জেলা পুলিশের বিশেষ সেল উদ্বোধন
৪০ বছর ধরে অবৈধ দখলে রেলওয়ে কোয়ার্টার, প্রয়োজন সরকারি হস্তক্ষেপ
বিশ্ব বাঘ দিবস আজ
মানিকগঞ্জে সোহান হত্যা মামলায় দুইজনের মৃত্যুদণ্ড
আধ্যাত্মিক বাউল গানে মুখরিত হলো বরগুনার বেতবুনিয়ার গ্রামীণ পরিবেশ, বাড়িতে অনুষ্ঠিত হলো সঙ্গীতানুষ্ঠান
সম্ভাবনা থাকলেও এগোচ্ছে না লালমনিরহাটের চা চাষ
মন্ত্রীর পরিদর্শন: ক্লিনিক সিলগালার পর, এবার মোরেলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা সাময়িক বরখাস্ত