ঢাকা শুক্রবার, ৩১ জুলাই, ২০২৬

মহাদেবপুরে ঈদুল আযহায় প্রধানমন্ত্রীর আর্থিকসহায়তা পেল ৫ শ ২০ টি দুঃস্থ গরিব ও অসহায় পরিবার 


লিয়াকত আলী বাবলু, মহাদেবপুর, নওগাঁ photo লিয়াকত আলী বাবলু, মহাদেবপুর, নওগাঁ
প্রকাশিত: ২৬-৫-২০২৬ রাত ৯:১০

দেশের অন্যান্য স্থানের মত মহাদেবপুরেও ঈদুল আযহা  উপলক্ষ্যে প্রধানমন্ত্রী তারেক রহমানের বরাদ্দকৃত অর্থ পেল ৫ শ ২০ টি দুঃস্থ গরিব ও অসহায় পরিবার । ২৬ মে মঙ্গলবার বিকেল ৫ টায় উপজেলা পরিষদ মিলনায়তনে প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রতিনিধি ও এলাকার জাতীয় সংসদ সদস্য ফজলে হুদা প্রধান অতিথি হিসেবে এই অর্থ প্রতিটি পরিবার প্রধানের হাতে তুলে দেন। এসময় মহাদেবপুর উপজেলা নির্বাহী অফিসার মানজুরা মুশাররফ উপস্থিত সমাবেশে বক্তব্য প্রদান করেন। জানা গেছে পবিত্র ঈদুল আযহা ২০২৬ সুন্দরভাবে উদযাপন উপলক্ষে "মাননীয় প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিল " হতে বরাদ্দকৃত অর্থ দুস্থ গরিব ও অসহায় জনগোষ্ঠীর মাঝে বিতরণের আয়োজন করে উপজেলা প্রশাসন মহাদেবপুর। উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ গোলাম রব্বানী জানান , মহাদেবপুর উপজেলার ১০ টি ইউনিয়নের সর্বমোট ৫ শ ২০ টি দুস্থ গরিব ও অসহায় পরিবার প্রধানকে এক হাজার টাকা করে আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে।
 এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ হোসাইন মোহাম্মদ এরশাদ, মহাদেবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ ওমর ফারুক, উপজেলা বিএনপির সহ-সভাপতি মোঃ জাহারুল ইসলাম, ৯০ এর ছাত্রনেতা মিরাজুল ইসলাম মিরাজ, উপজেলা কৃষকদলের সভাপতি সুলতান মামুনুর রশিদ মামুন সাধারণ সম্পাদক 
 মতিউর রহমান মতি প্রমুখ। 

Ahad Hossain / Ahad Hossain

দিনাজপুরের ফুলবাড়ী উপজেলা পরিষদের পরিদর্শন কক্ষ'র শুভ উদ্বোধন

বাগেরহাটে কোমলমতি শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ 

রামপাল উপ‌জেলা নাগ‌রিক ফোরা‌মের ত্রৈমা‌সিক সভা অনু‌ষ্ঠিত

শরীয়তপুরে স্বামীকে বেঁধে স্ত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, আটক ৩

মহাদেবপুরে ফ্যামিলি কার্ড শুমারি পরীক্ষা যুদ্ধ সমাপ্ত ফলাফলের অপেক্ষায় সহস্রাধিক তরুণ তরুণী

মানব পাচার রোধে মাদারীপুর জেলা পুলিশের বিশেষ সেল উদ্বোধন

৪০ বছর ধরে অবৈধ দখলে রেলওয়ে কোয়ার্টার, প্রয়োজন সরকারি হস্তক্ষেপ

বিশ্ব বাঘ দিবস আজ

মানিকগঞ্জে সোহান হত্যা মামলায় দুইজনের মৃত্যুদণ্ড

আধ্যাত্মিক বাউল গানে মুখরিত হলো বরগুনার  বেতবুনিয়ার গ্রামীণ পরিবেশ, বাড়িতে অনুষ্ঠিত হলো সঙ্গীতানুষ্ঠান

সম্ভাবনা থাকলেও এগোচ্ছে না লালমনিরহাটের চা চাষ

মন্ত্রীর পরিদর্শন: ক্লিনিক সিলগালার পর, এবার মোরেলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা সাময়িক বরখাস্ত

স্বাস্থ্যমন্ত্রীর পরিদর্শনের পরদিন মোড়েলগঞ্জে স্বাস্থ্য কর্মকর্তার ব্যক্তিগত ক্লিনিক সিলগালা