ঢাকা বৃহষ্পতিবার, ৩০ জুলাই, ২০২৬

স্বামীর মরদেহ নিয়ে বাড়ি ফেরার পথে প্রাণ গেল স্ত্রীরও


আফজাল শিকদার, নড়াইল photo আফজাল শিকদার, নড়াইল
প্রকাশিত: ৩-৬-২০২৬ বিকাল ৫:৫৮

ঢাকা থেকে স্বামীর মরদেহ নিয়ে বাড়ি ফেরার পথে সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন স্ত্রীও। নড়াইলে বাস ও অ্যাম্বুলেন্সের মুখোমুখি সংঘর্ষে জাহানারা বেগম (৫৫) নামে ওই নারী এবং অ্যাম্বুলেন্স চালক আকবার হোসেন (২৮) নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত পাঁচজন।
বুধবার (৩ জুন) সকাল সাড়ে ৮টার দিকে নড়াইল সদর উপজেলার কালনা-নড়াইল-যশোর মহাসড়কের বাদশার গ্যারেজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত জাহানারা বেগম যশোর জেলার কোতোয়ালি থানার মাহিদিয়া গ্রামের ইসমাইল মোল্যার স্ত্রী। অপর নিহত আকবার হোসেন লক্ষ্মীপুর জেলার রামগতি উপজেলার পূর্ব চর কলাকোপা গ্রামের আব্দুল হাসিমের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ঢাকা পুলিশ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বুধবার ভোর ৪টার দিকে ইসমাইল মোল্যা (৬০) মারা যান। পরে সকাল ৬টার দিকে তার মরদেহ নিয়ে স্বজনরা অ্যাম্বুলেন্সে করে যশোরের বাড়ির উদ্দেশ্যে রওনা দেন।

পথে নড়াইল সদর উপজেলার বাদশার গ্যারেজ এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি যাত্রীবাহী বাসের সঙ্গে অ্যাম্বুলেন্সটির মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষে ঘটনাস্থলেই ইসমাইল মোল্যার স্ত্রী জাহানারা বেগম নিহত হন। এ সময় নিহত দম্পতির ছেলে পুলিশের উপ-পরিদর্শক (এসআই) আবু তাহের মোল্যা, অ্যাম্বুলেন্সচালক আকবার হোসেনসহ আরও কয়েকজন আহত হন।
পরে আহতদের উদ্ধার করে নড়াইল জেলা হাসপাতালে নেওয়া হলে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক অ্যাম্বুলেন্সচালক আকবার হোসেনকে মৃত ঘোষণা করেন।
নড়াইলের তুলরামপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ সেকেন্দার আলী বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। দুর্ঘটনাকবলিত বাস ও অ্যাম্বুলেন্স জব্দ করা হয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
তিনি আরও বলেন, আইনি প্রক্রিয়া শেষে নিহতদের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।

Rp / Rp

মানব পাচার রোধে মাদারীপুর জেলা পুলিশের বিশেষ সেল উদ্বোধন

৪০ বছর ধরে অবৈধ দখলে রেলওয়ে কোয়ার্টার, প্রয়োজন সরকারি হস্তক্ষেপ

বিশ্ব বাঘ দিবস আজ

মানিকগঞ্জে সোহান হত্যা মামলায় দুইজনের মৃত্যুদণ্ড

আধ্যাত্মিক বাউল গানে মুখরিত হলো বরগুনার  বেতবুনিয়ার গ্রামীণ পরিবেশ, বাড়িতে অনুষ্ঠিত হলো সঙ্গীতানুষ্ঠান

সম্ভাবনা থাকলেও এগোচ্ছে না লালমনিরহাটের চা চাষ

মন্ত্রীর পরিদর্শন: ক্লিনিক সিলগালার পর, এবার মোরেলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা সাময়িক বরখাস্ত

স্বাস্থ্যমন্ত্রীর পরিদর্শনের পরদিন মোড়েলগঞ্জে স্বাস্থ্য কর্মকর্তার ব্যক্তিগত ক্লিনিক সিলগালা

বাগেরহাটে ‘ক্লাইমেট জাস্টিস ফোরাম’ গঠন

বাগেরহাটে আইনজীবী নিজাম উদ্দিন শান্ত হত্যা মামলার প্রধান আসামিসহ গ্রেফতার ৪

মুঘল স্থাপত্য, ইসলামি ঐতিহ্য ও উত্তরবঙ্গের গৌরবের এক অনন্য নিদর্শন: নিদাড়িয়া মসজিদ

ফেনী সীমান্তে ভারতীয় শাড়ি ও চকলেট সহ ৬৮ লাখ টাকার মালামাল জব্দ

মহাদেবপুরে বীজ, কীটনাশক ও খুচরা সার বিক্রেতা সমিতির সম্মেলন অনুষ্ঠিত