দিনাজপুরে শ্বশুরবাড়ি বেড়াতে এসে নদীতে ডুবে দুই ভাইয়ের মৃত্যু
শ্বশুর বাড়ি বেড়াতে এসে দিনাজপুরের খানসামায় আত্রাই নদীতে গোসল করতে নেমে দুই ভাইয়ের মৃত্যু হয়েছে। ডুবুরি দল তল্লাশি চালিয়ে প্রায় চার ঘন্টা পর ডুবে যাওয়া দুই ভাইয়ের মরদেহ উদ্ধার করেছে।
আজ বুধবার (৩ জুন) বেলা সাড়ে ১১টার দিকে দিনাজপুরের খানসামা উপজেলার খামারপাড়া ইউনিয়নের কালিরবাজার ঘাট বালু মহল এলাকায় এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন- রাজধানী ঢাকার মিরপুর-১১ এলাকার বাসিন্দা মৃত সিরাজ উদ্দিনের দুই ছেলে মান্না ইসলাম (৪৫) ও সাদ্দাম হোসেন (৩২)।
পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত রোববার (৩১ মে) সাদ্দাম হোসেন পরিবারসহ ঢাকা থেকে শ্বশুরবাড়ি চিরিরবন্দর উপজেলার চাম্পাতলী গ্রামে আসেন। আজ বুধবার (৩ জুন) সকালে সেখান থেকে দুই ভাই ও দুই ছেলেসহ চারজন লিচু কিনতে খামারপাড়া ইউনিয়নের জোয়ার এলাকার একটি লিচু বাগানে আসে। ফেরার পথে কালিরবাজার ঘাটে চারজন একসঙ্গে নদীতে গোসলে নামেন। একপর্যায়ে মান্না ইসলামের দুই ছেলে সজীব (১৬) ও নুর আলম (১২) কোনোভাবে নদী থেকে উঠতে সক্ষম হলেও মান্না ইসলাম ও সাদ্দাম হোসেন গভীর পানিতে তলিয়ে যান।
খবর পেয়ে স্থানীয়রা উদ্ধার তৎপরতা শুরু করেন এবং ফায়ার সার্ভিসকে অবহিত করেন। ফায়ার সার্ভিস ও স্থানীয়দের যৌথ প্রচেষ্টায় দুপুর সোয়া ২টায় মান্না ইসলামের মরদেহ উদ্ধার করা হয়। পরে রংপুর থেকে আসা ডুবুরি দল বিকেল সাড়ে ৩টায় সাদ্দাম হোসেনের মরদেহ উদ্ধার করে।
খানসামা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের টিম প্রধান মো. আবুল কালাম আজাদ জানিয়েছেন, খবর পেয়ে তাদের একটি দল ঘটনাস্থলে পৌঁছে একজনকে উদ্ধার করে। পরে রংপুর থেকে ডুবুরি দল এসে অপরজনের মরদেহ উদ্ধার করতে সক্ষম হয়।
স্থানীয় শহিদুল, বরকত,আমান,নজরুল,নৃপেন,সতেন্দ্র সহ অনেকের অভিযোগ অপরিকল্পিত বালু উত্তোলনের ফলে নদীর ঘটনাস্থলে অসংখ্য চোরাই গর্ত সৃষ্টি হয়েছে। সেই গর্তে পড়ে মৃত্যু হয়েছে তাদের। এজন্য অপরিকল্পিত বালু উত্তোলনকারি বালু মহল ইজারাদাররাই দায়ি। এটাকে মৃত্যু না বলে হত্যা হিসেবেই মনে করছে এলাকাবাসী। সুষ্ঠু তদন্ত হলে সব বেরিয়ে আসবে।
খানসামা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল বাসেত সরকার বলেন, খবর পাওয়ামাত্র ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয। ঘটনাস্থল থেকে দু'জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
এঘটনায় নিহতের পরিবার ও স্বজনের মাঝে শোকের ছায়া নেমে এসেছে।
Rp / Rp
দিনাজপুরের ফুলবাড়ী উপজেলা পরিষদের পরিদর্শন কক্ষ'র শুভ উদ্বোধন
বাগেরহাটে কোমলমতি শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ
রামপাল উপজেলা নাগরিক ফোরামের ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত
শরীয়তপুরে স্বামীকে বেঁধে স্ত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, আটক ৩
মহাদেবপুরে ফ্যামিলি কার্ড শুমারি পরীক্ষা যুদ্ধ সমাপ্ত ফলাফলের অপেক্ষায় সহস্রাধিক তরুণ তরুণী
মানব পাচার রোধে মাদারীপুর জেলা পুলিশের বিশেষ সেল উদ্বোধন
৪০ বছর ধরে অবৈধ দখলে রেলওয়ে কোয়ার্টার, প্রয়োজন সরকারি হস্তক্ষেপ
বিশ্ব বাঘ দিবস আজ
মানিকগঞ্জে সোহান হত্যা মামলায় দুইজনের মৃত্যুদণ্ড
আধ্যাত্মিক বাউল গানে মুখরিত হলো বরগুনার বেতবুনিয়ার গ্রামীণ পরিবেশ, বাড়িতে অনুষ্ঠিত হলো সঙ্গীতানুষ্ঠান
সম্ভাবনা থাকলেও এগোচ্ছে না লালমনিরহাটের চা চাষ
মন্ত্রীর পরিদর্শন: ক্লিনিক সিলগালার পর, এবার মোরেলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা সাময়িক বরখাস্ত
স্বাস্থ্যমন্ত্রীর পরিদর্শনের পরদিন মোড়েলগঞ্জে স্বাস্থ্য কর্মকর্তার ব্যক্তিগত ক্লিনিক সিলগালা
Link Copied