মাদারীপুরে ডিবি পুলিশের অভিযানে ৯৪০ পিস ইয়াবাসহ ১৬ মাদক কারবারি গ্রেপ্তার
মাদারীপুরে মাদকের বিরুদ্ধে চলমান সাঁড়াশি অভিযানে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের বিশেষ অভিযানে ৯৪০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার এবং ১৬ জন মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে।
বুধবার (৩ জুন) জেলা পুলিশের এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। জেলা পুলিশ সূত্রে জানা যায়, মাদারীপুর জেলার পুলিশ সুপার মো. হাবিবুর রহমানের নির্দেশনায় জেলার বিভিন্ন এলাকায় মাদকের বিরুদ্ধে বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে সদর, ডাসার ও কালকিনি থানা এলাকা থেকে এসব মাদক উদ্ধার এবং আসামিদের গ্রেপ্তার করা হয়।
পুলিশ জানায় মঙ্গলবার (২ জুন) রাত ৮টা ৫০ মিনিটে মাদারীপুর সদর মডেল থানার পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের হরি কুমারিয়া এলাকায় অভিযান চালিয়ে মিজানুর রহমান হাওলাদার ওরফে মেজর (৫৪)আরাফাত খান এবং রুবেল মুন্সি (৪৯) নামে তিনজনকে আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে মোট ৫৪০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। এ ঘটনায় মাদারীপুর সদর মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।
এদিকে একই দিন রাত ১১টা ৫০ মিনিটে ডাসার থানার ভাঙ্গা ব্রিজ আটিপাড়া এলাকায় অভিযান চালিয়ে ১২ জনকে আটক করা হয়। আটক ব্যক্তিরা হলেন— মহসিন মাতুব্বর (৪০) এমারত ফকির (৫৫) রাজিব বেপারী (২৮) সিয়াম হাওলাদার (১৯) কামাল উদ্দিন (৫০) ইয়াছিন খান (২১) আকরাম হাওলাদার (২৬)শাকিল ফকির (২৭)হৃদয় কীর্তনীয়া (২৩)সম্রাট মাতুব্বর (৩২)রাব্বি হাওলাদার (২৪) ও সাইফুল ইসলাম (২৮)। তাদের কাছ থেকে ২০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। এ ঘটনায় ডাসার থানায় পৃথক মামলা রুজু করা হয়েছে।
অপরদিকে বুধবার ভোর সাড়ে ৩টার দিকে কালকিনি থানার গোপালপুর এলাকায় অভিযান চালিয়ে সোহেল সরদার (৩৮) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়। তার কাছ থেকে ২০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় কালকিনি থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।
জেলা পুলিশ জানিয়েছে, মাদক, কিশোর গ্যাং, সন্ত্রাসী, চাঁদাবাজ ও অন্যান্য অপরাধীদের বিরুদ্ধে আইনশৃঙ্খলা বাহিনীর কঠোর অভিযান অব্যাহত থাকবে।
পুলিশের ভাষ্য, মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতির অংশ হিসেবে জেলার সর্বত্র নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। সমাজকে মাদকমুক্ত করতে এ ধরনের অভিযান ভবিষ্যতেও চলমান থাকবে।
Masum / Masum
মানব পাচার রোধে মাদারীপুর জেলা পুলিশের বিশেষ সেল উদ্বোধন
৪০ বছর ধরে অবৈধ দখলে রেলওয়ে কোয়ার্টার, প্রয়োজন সরকারি হস্তক্ষেপ
বিশ্ব বাঘ দিবস আজ
মানিকগঞ্জে সোহান হত্যা মামলায় দুইজনের মৃত্যুদণ্ড
আধ্যাত্মিক বাউল গানে মুখরিত হলো বরগুনার বেতবুনিয়ার গ্রামীণ পরিবেশ, বাড়িতে অনুষ্ঠিত হলো সঙ্গীতানুষ্ঠান
সম্ভাবনা থাকলেও এগোচ্ছে না লালমনিরহাটের চা চাষ
মন্ত্রীর পরিদর্শন: ক্লিনিক সিলগালার পর, এবার মোরেলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা সাময়িক বরখাস্ত
স্বাস্থ্যমন্ত্রীর পরিদর্শনের পরদিন মোড়েলগঞ্জে স্বাস্থ্য কর্মকর্তার ব্যক্তিগত ক্লিনিক সিলগালা
বাগেরহাটে ‘ক্লাইমেট জাস্টিস ফোরাম’ গঠন
বাগেরহাটে আইনজীবী নিজাম উদ্দিন শান্ত হত্যা মামলার প্রধান আসামিসহ গ্রেফতার ৪
মুঘল স্থাপত্য, ইসলামি ঐতিহ্য ও উত্তরবঙ্গের গৌরবের এক অনন্য নিদর্শন: নিদাড়িয়া মসজিদ
ফেনী সীমান্তে ভারতীয় শাড়ি ও চকলেট সহ ৬৮ লাখ টাকার মালামাল জব্দ