শিবচরে মার্কেন্টাইল ব্যাংকের ৫০তম উপশাখার উদ্বোধন,আধুনিক ব্যাংকিং সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দেওয়ার প্রত্যাশা
মাদারীপুর জেলার শিবচর উপজেলায় মার্কেন্টাইল ব্যাংক পিএলসি-এর ৫০তম উপশাখার আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার (৪ জুন) সকাল সাড়ে ১১টায় আয়োজিত এক অনুষ্ঠানে ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা মতিউল হাসান ভার্চুয়াল প্ল্যাটফর্মে প্রধান অতিথি হিসেবে যুক্ত হয়ে উপশাখাটির উদ্বোধন ঘোষণা করেন।
ব্যাংক সূত্রে জানা যায়, মাদারীপুর শাখার নিয়ন্ত্রণাধীন নতুন এই উপশাখাটি শিবচর পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের শিবচর বাজার এলাকার আব্দুল মজিদ খান মার্কেটের দ্বিতীয় তলায় স্থাপন করা হয়েছে। দেশের বিভিন্ন অঞ্চলে আধুনিক, প্রযুক্তিনির্ভর ও গ্রাহকবান্ধব ব্যাংকিং সেবা সম্প্রসারণের ধারাবাহিকতায় এ উপশাখা চালু করা হয়েছে।উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মাদারীপুর শাখার ব্যবস্থাপক মো. জাকির হোসেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন শিবচর উপশাখার এক্সিকিউটিভ অফিসার ও ইনচার্জ মো. ফয়সাল হোসেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিবচর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এইচ. এম. ইবনে মিজান। তিনি বলেন, শিবচরে মার্কেন্টাইল ব্যাংকের নতুন উপশাখা স্থানীয় অর্থনৈতিক কর্মকাণ্ডে গতি সঞ্চার করবে এবং আধুনিক ব্যাংকিং সেবা সাধারণ মানুষের আরও কাছাকাছি পৌঁছে দিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।
মার্কেন্টাইল ব্যাংক কর্তৃপক্ষ জানায়, নতুন এই উপশাখা চালুর ফলে স্থানীয় ব্যবসায়ী, উদ্যোক্তা, প্রবাসী আয়গ্রহীতা এবং সাধারণ গ্রাহকরা দ্রুত ও সহজে বিভিন্ন ব্যাংকিং সেবা গ্রহণের সুযোগ পাবেন। পাশাপাশি এলাকার আর্থ-সামাজিক উন্নয়ন ও ব্যবসা-বাণিজ্যের প্রসারে এ উপশাখা গুরুত্বপূর্ণ অবদান রাখবে বলে আশা করা হচ্ছে।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন শিবচর বণিক সমিতির নেতৃবৃন্দ, স্থানীয় ব্যবসায়ী, গণ্যমান্য ব্যক্তিবর্গ, গ্রাহক এবং আমন্ত্রিত অতিথিরা।
Rp / Rp
দিনাজপুরের ফুলবাড়ী উপজেলা পরিষদের পরিদর্শন কক্ষ'র শুভ উদ্বোধন
বাগেরহাটে কোমলমতি শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ
রামপাল উপজেলা নাগরিক ফোরামের ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত
শরীয়তপুরে স্বামীকে বেঁধে স্ত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, আটক ৩
মহাদেবপুরে ফ্যামিলি কার্ড শুমারি পরীক্ষা যুদ্ধ সমাপ্ত ফলাফলের অপেক্ষায় সহস্রাধিক তরুণ তরুণী
মানব পাচার রোধে মাদারীপুর জেলা পুলিশের বিশেষ সেল উদ্বোধন
৪০ বছর ধরে অবৈধ দখলে রেলওয়ে কোয়ার্টার, প্রয়োজন সরকারি হস্তক্ষেপ
বিশ্ব বাঘ দিবস আজ
মানিকগঞ্জে সোহান হত্যা মামলায় দুইজনের মৃত্যুদণ্ড
আধ্যাত্মিক বাউল গানে মুখরিত হলো বরগুনার বেতবুনিয়ার গ্রামীণ পরিবেশ, বাড়িতে অনুষ্ঠিত হলো সঙ্গীতানুষ্ঠান
সম্ভাবনা থাকলেও এগোচ্ছে না লালমনিরহাটের চা চাষ
মন্ত্রীর পরিদর্শন: ক্লিনিক সিলগালার পর, এবার মোরেলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা সাময়িক বরখাস্ত
স্বাস্থ্যমন্ত্রীর পরিদর্শনের পরদিন মোড়েলগঞ্জে স্বাস্থ্য কর্মকর্তার ব্যক্তিগত ক্লিনিক সিলগালা
Link Copied