ঢাকা শুক্রবার, ৩১ জুলাই, ২০২৬

সরকারের নজরে ঐতিহাসিক মোগলহাট স্থলবন্দর, সম্ভাবনা খতিয়ে দেখতে চেয়ারম্যানের সফর


জুবাইর আহমেদ খান রোহান, লালমনিরহাট photo জুবাইর আহমেদ খান রোহান, লালমনিরহাট
প্রকাশিত: ৪-৬-২০২৬ বিকাল ৫:৩৩
ঐতিহ্যবাহী পরিত্যক্ত মোগলহাট স্থলবন্দর পুনরায় চালুর সম্ভাবনা দেখা দিয়েছে। দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রীর আগ্রহের প্রেক্ষিতে বৃহস্পতিবার (৪ জুন) দুপুরে বন্ধ হয়ে থাকা এই স্থলবন্দরটির বর্তমান অবস্থা সরেজমিনে পরিদর্শনে আসেন বাংলাদেশ স্থলবন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান জনাব মোহাম্মদ মানজারুল মান্নান।
 
পরিদর্শন শেষে উপস্থিত সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে স্থলবন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান বলেন, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী ইচ্ছা পোষণ করেছেন ঐতিহ্যবাহী এই পুরাতন মোগলহাট স্থলবন্দরটিকে পুনরায় চালু করার। তাঁর এই আগ্রহকে সরকারও গুরুত্বের সঙ্গে আমলে নিয়েছে। মূলত সে কারণেই বন্দরটির ভবিষ্যৎ চালুর সম্ভাবনা খতিয়ে দেখতে আজ আমি এই পরিদর্শনে এসেছি।
 
বর্তমান সফরটিকে 'একেবারেই প্রাথমিক পরিদর্শন (প্রাইমারি ভিজিট)' উল্লেখ করে তিনি আরও বলেন, এখানকার সার্বিক পরিস্থিতি দেখে আমি মন্ত্রণালয়ে একটি রিপোর্ট জমা দেব। দেখা যাক সরকার এটিকে কীভাবে নেয়। সরকারের ইতিবাচক সাড়া পেলে আপনাদের সঙ্গে আরও অনেকবার দেখা ও কথা হবে। এ বিষয়ে মাননীয় মন্ত্রীর সঙ্গেও একটু আগে আমার কথা হয়েছে।
 
এই পরিদর্শনের সময় চেয়ারম্যানের সাথে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক রাশেদুল হক প্রধান, জেলা পরিষদের প্রশাসক এ কে এম মমিনুল হকসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা ও স্থানীয় ব্যক্তিবর্গ। 

Rp / Rp

দিনাজপুরের ফুলবাড়ী উপজেলা পরিষদের পরিদর্শন কক্ষ'র শুভ উদ্বোধন

বাগেরহাটে কোমলমতি শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ 

রামপাল উপ‌জেলা নাগ‌রিক ফোরা‌মের ত্রৈমা‌সিক সভা অনু‌ষ্ঠিত

শরীয়তপুরে স্বামীকে বেঁধে স্ত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, আটক ৩

মহাদেবপুরে ফ্যামিলি কার্ড শুমারি পরীক্ষা যুদ্ধ সমাপ্ত ফলাফলের অপেক্ষায় সহস্রাধিক তরুণ তরুণী

মানব পাচার রোধে মাদারীপুর জেলা পুলিশের বিশেষ সেল উদ্বোধন

৪০ বছর ধরে অবৈধ দখলে রেলওয়ে কোয়ার্টার, প্রয়োজন সরকারি হস্তক্ষেপ

বিশ্ব বাঘ দিবস আজ

মানিকগঞ্জে সোহান হত্যা মামলায় দুইজনের মৃত্যুদণ্ড

আধ্যাত্মিক বাউল গানে মুখরিত হলো বরগুনার  বেতবুনিয়ার গ্রামীণ পরিবেশ, বাড়িতে অনুষ্ঠিত হলো সঙ্গীতানুষ্ঠান

সম্ভাবনা থাকলেও এগোচ্ছে না লালমনিরহাটের চা চাষ

মন্ত্রীর পরিদর্শন: ক্লিনিক সিলগালার পর, এবার মোরেলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা সাময়িক বরখাস্ত

স্বাস্থ্যমন্ত্রীর পরিদর্শনের পরদিন মোড়েলগঞ্জে স্বাস্থ্য কর্মকর্তার ব্যক্তিগত ক্লিনিক সিলগালা