মহাদেবপুরে সরকারি কর্মকর্তাদের সাথে গেটকা'র মতবিনিময় সভা
মহাদেবপুরে সরকারি কর্মকর্তাদের সাথে বেসরকারি সংস্থা বিএসডি ও'র গেটকা প্রকল্পের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। ৪ মে বৃহস্পতিবার দুপুরে উপজেলা সদরের লিচুবাগান বিএসডিও অফিসে এই মতবিন সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন গেটকা প্রকল্পের উপজেলা লোকমোর্চা কমিটির চেয়ারপারসন ও সাংবাদিক লিয়াকত আলী বাবলু। এ সময় সরকারি কর্মকর্তাদের মধ্যে উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা সুলতান মাহমুদ ,উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোঃ রেজোয়নুল হক, উপজেলা জন স্বাস্থ্য কর্মকর্তা মোঃ আল হাসিব পরাগ, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার প্রতিনিধি খাইরুল ইসলাম, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তার প্রতিনিধি ডালিম কুমার বর্মন, গেটকা প্রকল্পের লোকমোর্চা কমিটির সহ-সভাপতি ফজলুর রহমান মাস্টার, যুবমোর্চা কমিটির যুবনেতা ওমর ফারুক ,আদিবাসী নেতা দীপঙ্কর লাকড়া, নারী নেত্রী পঞ্চমী রবিদাস, প্রজেক্ট অ্যাসিস্ট্যান্ট সুস্মিতা রানী প্রমূখ উপস্থিত ছিলেন । বেসরকারী উন্নয়ন সংস্থা বিএসডিও, ওয়েভ ফাউন্ডেশন ও উপজেলা সিভিক ফোরাম যৌথভাবে এই সভার আয়োজন করে।
সভায় গেটকা প্রকল্প গত দেড় বছরের কাজের অগ্রগতি উপস্থাপন করেন গেটকা উপেজলা কো-অডিনেটর ময়না রানী । এ সময় তিনি জলবায়ু পরিবর্তনের কারণে অসহায় হয়ে পড়া প্রান্তিক জনগোষ্ঠীর মানুষদেরকে বিভিন্ন সরকারী সুযোগ- সুবিধায় অগ্রাধিকার প্রদান এবং ফিল্ড পযার্য়ের ইস্যুগুলোকে গুরত্ব সহকারে বিবেচনা করার জন্য আহ্বান জানান ।
উল্লেখ্য যে, বিএসডিও , ওয়েভ ফাউন্ডেশন অংশীদারিত্বের ভিত্তিতে সুইজারল্যান্ড, কানাডা ও ইউরোপিয়ান ইউনিয়ন এর অর্থায়নে এবং জিএফএ কনসালটিং গ্রুপ এর কারিগরী সহযোগিতায় নওগাঁ জেলার মহাদেবপুর, মান্দা ও সাপাহার উপজেলায় ৩০ মাস মেয়াদী গেটকা প্রকল্প বাস্তবায়ন করছে।
Ahad Hossain / Ahad Hossain
দিনাজপুরের ফুলবাড়ী উপজেলা পরিষদের পরিদর্শন কক্ষ'র শুভ উদ্বোধন
বাগেরহাটে কোমলমতি শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ
রামপাল উপজেলা নাগরিক ফোরামের ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত
শরীয়তপুরে স্বামীকে বেঁধে স্ত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, আটক ৩
মহাদেবপুরে ফ্যামিলি কার্ড শুমারি পরীক্ষা যুদ্ধ সমাপ্ত ফলাফলের অপেক্ষায় সহস্রাধিক তরুণ তরুণী
মানব পাচার রোধে মাদারীপুর জেলা পুলিশের বিশেষ সেল উদ্বোধন
৪০ বছর ধরে অবৈধ দখলে রেলওয়ে কোয়ার্টার, প্রয়োজন সরকারি হস্তক্ষেপ
বিশ্ব বাঘ দিবস আজ
মানিকগঞ্জে সোহান হত্যা মামলায় দুইজনের মৃত্যুদণ্ড
আধ্যাত্মিক বাউল গানে মুখরিত হলো বরগুনার বেতবুনিয়ার গ্রামীণ পরিবেশ, বাড়িতে অনুষ্ঠিত হলো সঙ্গীতানুষ্ঠান
সম্ভাবনা থাকলেও এগোচ্ছে না লালমনিরহাটের চা চাষ
মন্ত্রীর পরিদর্শন: ক্লিনিক সিলগালার পর, এবার মোরেলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা সাময়িক বরখাস্ত