ঢাকা শুক্রবার, ৩১ জুলাই, ২০২৬

বরগুনা ১ আসনের এমপি মহোদয়ের উদ্যোগে বেতবুনিয়া গ্রামের কাঁচা রাস্তা  কাজের শুভ উদ্বোধন


মীর খাইরুল ইসলাম, স্টাফ রিপোর্টার photo মীর খাইরুল ইসলাম, স্টাফ রিপোর্টার
প্রকাশিত: ৫-৬-২০২৬ দুপুর ১০:২৩

বরগুনা-১ আসনের সংসদ সদস্য মাওলানা মাহমুদুল হোসাইন অলিউল্লাহর বিশেষ প্রচেষ্টায় গৌরীচন্না ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের বেতবুনিয়া গ্রামের গুরুত্বপূর্ণ কাঁচা রাস্তার পূর্ণাঙ্গ সংস্কার কাজের উদ্বোধন করা হয়েছে।

এ উপলক্ষে অনুষ্ঠিত সংক্ষিপ্ত অনুষ্ঠানে এমপি মহোদয়ের ছোট ভাই মাওলানা মাহমুদুল হক (মাসুম বিল্লাহ) উপস্থিত থেকে আনুষ্ঠানিকভাবে কাজের উদ্বোধন করেন। উদ্বোধন কালে  দৈনিক সমাবেশ কে  বলেন, গ্রামীণ জনগণের জীবনমান উন্নয়ন ও যোগাযোগ ব্যবস্থার আধুনিকায়নে বর্তমান সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছে। তারই ধারাবাহিকতায় দীর্ঘদিনের জনদুর্ভোগ লাঘব এবং এলাকার মানুষের নিরাপদ ও নির্বিঘ্ন চলাচল নিশ্চিত করতে এ রাস্তার সংস্কার কাজ বাস্তবায়ন করা হচ্ছে।

স্থানীয় বাসিন্দারা জানান, দীর্ঘদিন ধরে রাস্তাটি চলাচলের অনুপযোগী হয়ে পড়েছিল। বিশেষ করে বর্ষা মৌসুমে কাদা ও জলাবদ্ধতার কারণে শিক্ষার্থী, কৃষক, ব্যবসায়ীসহ সাধারণ মানুষের চলাচলে ব্যাপক ভোগান্তি সৃষ্টি হতো। রাস্তার সংস্কার কাজ সম্পন্ন হলে এলাকার যোগাযোগ ব্যবস্থা উন্নত হবে এবং কৃষিপণ্য পরিবহনসহ বিভিন্ন অর্থনৈতিক কর্মকাণ্ডে ইতিবাচক প্রভাব পড়বে।

প্রকল্পের আওতায় রাস্তার মাটি ভরাট, উঁচুকরণ, প্রশস্তকরণ এবং চলাচল উপযোগী করার লক্ষ্যে প্রয়োজনীয় উন্নয়ন কাজ সম্পন্ন করা হবে। স্থানীয় জনগণ এ উদ্যোগকে স্বাগত জানিয়ে নির্ধারিত সময়ের মধ্যে মানসম্মতভাবে কাজ শেষ করার প্রত্যাশা ব্যক্ত করেছেন।

উদ্বোধনী অনুষ্ঠানে স্থানীয় জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং এলাকার সাধারণ মানুষ উপস্থিত ছিলেন।

Ahad Hossain / Ahad Hossain

দিনাজপুরের ফুলবাড়ী উপজেলা পরিষদের পরিদর্শন কক্ষ'র শুভ উদ্বোধন

বাগেরহাটে কোমলমতি শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ 

রামপাল উপ‌জেলা নাগ‌রিক ফোরা‌মের ত্রৈমা‌সিক সভা অনু‌ষ্ঠিত

শরীয়তপুরে স্বামীকে বেঁধে স্ত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, আটক ৩

মহাদেবপুরে ফ্যামিলি কার্ড শুমারি পরীক্ষা যুদ্ধ সমাপ্ত ফলাফলের অপেক্ষায় সহস্রাধিক তরুণ তরুণী

মানব পাচার রোধে মাদারীপুর জেলা পুলিশের বিশেষ সেল উদ্বোধন

৪০ বছর ধরে অবৈধ দখলে রেলওয়ে কোয়ার্টার, প্রয়োজন সরকারি হস্তক্ষেপ

বিশ্ব বাঘ দিবস আজ

মানিকগঞ্জে সোহান হত্যা মামলায় দুইজনের মৃত্যুদণ্ড

আধ্যাত্মিক বাউল গানে মুখরিত হলো বরগুনার  বেতবুনিয়ার গ্রামীণ পরিবেশ, বাড়িতে অনুষ্ঠিত হলো সঙ্গীতানুষ্ঠান

সম্ভাবনা থাকলেও এগোচ্ছে না লালমনিরহাটের চা চাষ

মন্ত্রীর পরিদর্শন: ক্লিনিক সিলগালার পর, এবার মোরেলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা সাময়িক বরখাস্ত

স্বাস্থ্যমন্ত্রীর পরিদর্শনের পরদিন মোড়েলগঞ্জে স্বাস্থ্য কর্মকর্তার ব্যক্তিগত ক্লিনিক সিলগালা