ঢাকা শুক্রবার, ৩১ জুলাই, ২০২৬

বাগেরহাটে গ্রাম আদালত সক্রিয়করণে অংশীজনদের সাথে সমন্বয় সভা অনুষ্ঠিত


বাগেরহাট জেলা প্রতিনিধি photo বাগেরহাট জেলা প্রতিনিধি
প্রকাশিত: ১০-৬-২০২৬ বিকাল ৫:৪৯

বাগেরহাটে "গ্রাম আদালত কার্যক্রম" সম্পর্কে জনসচেতনতা তৈরিতে প্রচার-প্রচারণা কার্যক্রম পরিচালনায় স্থানীয় অংশীজনদের সাথে এক বিশেষ সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার(১০ জুন) জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত
​সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাগেরহাটের জেলা প্রশাসক  গোলাম মো: বাতেন। স্থানীয় সরকার শাখার উপপরিচালক (ভারপ্রাপ্ত) মেজবাহ উদ্দীন এর সভাপতিত্বে অনুষ্ঠিত 
​"বাংলাদেশ গ্রাম আদালত সক্রিয়করণ (৩য় পর্যায়) প্রকল্প"-এর আওতায় স্থানীয় সরকার বিভাগ এবং স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের সহযোগিতায় এই অনুষ্ঠানের আয়োজন করে জেলা প্রশাসন।
এ সময় প্রকল্পের জেলা ম্যানেজার  নাজমুল হাসানের উপস্থাপনায় সভায় বিগত দিনের গ্রাম আদালতের মামলার বিস্তারিত তথ্য  চিত্র প্রতিবেদন উপস্থাপন করা হয়।    
​সভায় বক্তারা তৃণমূল পর্যায়ে গ্রাম আদালতের কার্যকারিতা এবং এর মাধ্যমে সাধারণ মানুষের দোরগোড়ায় আইনি সেবা পৌঁছে দেওয়ার বিষয়ে বিস্তারিত আলোচনা করেন। জনসচেতনতা বাড়াতে স্থানীয় জনপ্রতিনিধি এবং শিক্ষকদের ভূমিকা কতটা গুরুত্বপূর্ণ, তা সভায় বিশেষভাবে তুলে ধরা হয়।
​অনুষ্ঠানে সরকারি বেসরকারি কর্মকর্তা স্থানীয় বিভিন্ন পর্যায়ের জনপ্রতিনিধি, শিক্ষক, সুশীল সমাজের প্রতিনিধি এবং সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

Ahad Hossain / Ahad Hossain

দিনাজপুরের ফুলবাড়ী উপজেলা পরিষদের পরিদর্শন কক্ষ'র শুভ উদ্বোধন

বাগেরহাটে কোমলমতি শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ 

রামপাল উপ‌জেলা নাগ‌রিক ফোরা‌মের ত্রৈমা‌সিক সভা অনু‌ষ্ঠিত

শরীয়তপুরে স্বামীকে বেঁধে স্ত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, আটক ৩

মহাদেবপুরে ফ্যামিলি কার্ড শুমারি পরীক্ষা যুদ্ধ সমাপ্ত ফলাফলের অপেক্ষায় সহস্রাধিক তরুণ তরুণী

মানব পাচার রোধে মাদারীপুর জেলা পুলিশের বিশেষ সেল উদ্বোধন

৪০ বছর ধরে অবৈধ দখলে রেলওয়ে কোয়ার্টার, প্রয়োজন সরকারি হস্তক্ষেপ

বিশ্ব বাঘ দিবস আজ

মানিকগঞ্জে সোহান হত্যা মামলায় দুইজনের মৃত্যুদণ্ড

আধ্যাত্মিক বাউল গানে মুখরিত হলো বরগুনার  বেতবুনিয়ার গ্রামীণ পরিবেশ, বাড়িতে অনুষ্ঠিত হলো সঙ্গীতানুষ্ঠান

সম্ভাবনা থাকলেও এগোচ্ছে না লালমনিরহাটের চা চাষ

মন্ত্রীর পরিদর্শন: ক্লিনিক সিলগালার পর, এবার মোরেলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা সাময়িক বরখাস্ত

স্বাস্থ্যমন্ত্রীর পরিদর্শনের পরদিন মোড়েলগঞ্জে স্বাস্থ্য কর্মকর্তার ব্যক্তিগত ক্লিনিক সিলগালা