দেউলী বাজারে গ্রাম আদালত বিষয়ে সচেতনতামূলক র্যালি ও ক্যাম্পেইন অনুষ্ঠিত
গ্রাম আদালতের সেবা সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে টাঙ্গাইলের দেলদুয়ার উপজেলার দেউলী ইউনিয়নের দেউলী বাজারে বুধবার (১০ জুন) বিকেল ৪টায় একটি সচেতনতামূলক র্যালি ও বার্ষিক ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে। দেউলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান দেওয়ান তাহমিনা হকের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দেলদুয়ার উপজেলা নির্বাহী কর্মকর্তা যোহরা সুলতানা যূথি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোহাইমিনুল ইসলাম এবং দেলদুয়ার থানার অফিসার ইনচার্জ সাখাওয়াত হোসেন। এ সময় বাংলাদেশ গ্রাম আদালত সক্রিয়করণ (তৃতীয় পর্যায়) প্রকল্পের দেলদুয়ার উপজেলা সমন্বয়কারী শাহনাজ আক্তার উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে বিএনপিসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী, ইউনিয়ন পরিষদের সদস্যবৃন্দ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং সাধারণ জনগণ অংশগ্রহণ করেন। ক্যাম্পেইনের অংশ হিসেবে প্রজেক্টরের মাধ্যমে ভিডিও প্রদর্শন করে গ্রাম আদালতের কার্যক্রম, বিচারসেবা গ্রহণের পদ্ধতি এবং স্থানীয় বিরোধ দ্রুত ও স্বল্প ব্যয়ে নিষ্পত্তিতে গ্রাম আদালতের ভূমিকা সম্পর্কে জনসাধারণকে অবহিত করা হয়। বক্তারা গ্রাম আদালতের সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে সচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন। পরে একটি বর্ণাঢ্য র্যালি দেউলী বাজারের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।
Rp / Rp
দিনাজপুরের ফুলবাড়ী উপজেলা পরিষদের পরিদর্শন কক্ষ'র শুভ উদ্বোধন
বাগেরহাটে কোমলমতি শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ
রামপাল উপজেলা নাগরিক ফোরামের ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত
শরীয়তপুরে স্বামীকে বেঁধে স্ত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, আটক ৩
মহাদেবপুরে ফ্যামিলি কার্ড শুমারি পরীক্ষা যুদ্ধ সমাপ্ত ফলাফলের অপেক্ষায় সহস্রাধিক তরুণ তরুণী
মানব পাচার রোধে মাদারীপুর জেলা পুলিশের বিশেষ সেল উদ্বোধন
৪০ বছর ধরে অবৈধ দখলে রেলওয়ে কোয়ার্টার, প্রয়োজন সরকারি হস্তক্ষেপ
বিশ্ব বাঘ দিবস আজ
মানিকগঞ্জে সোহান হত্যা মামলায় দুইজনের মৃত্যুদণ্ড
আধ্যাত্মিক বাউল গানে মুখরিত হলো বরগুনার বেতবুনিয়ার গ্রামীণ পরিবেশ, বাড়িতে অনুষ্ঠিত হলো সঙ্গীতানুষ্ঠান
সম্ভাবনা থাকলেও এগোচ্ছে না লালমনিরহাটের চা চাষ
মন্ত্রীর পরিদর্শন: ক্লিনিক সিলগালার পর, এবার মোরেলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা সাময়িক বরখাস্ত