আমার ছেলের হত্যার বিচার চাই: মায়ের আকুতি, লালমনিরহাটে মানববন্ধন
অদিতমারী উপজেলার ভেলাবাড়ী ইউনিয়নের তালুক দুলালী (বারঘড়িয়া) এলাকার বাসিন্দা মো. উজ্জল মিয়া হত্যাকাণ্ডের বিচার এবং প্রধান আসামি আলমগীর হোসেন ওরফে আনন্দের দ্রুত গ্রেপ্তার ও ফাঁসির দাবিতে লালমনিরহাট শহরের মিশন মোড় এলাকায় মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১১ জুন) দুপুরে আয়োজিত মানববন্ধনে নিহতের স্বজন, স্থানীয় এলাকাবাসীসহ বিপুল সংখ্যক মানুষ অংশ নেন। ২ ঘণ্টা ধরে চলতে থাকা এ মানববন্ধনে বক্তারা হত্যাকাণ্ডে জড়িতদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
মানববন্ধনে নিহতের মা রহিমা বেগম অভিযোগ করেন, গত ২ জুন সকালে তাদের বাড়ির সামনে আলমগীর হোসেন ওরফে আনন্দ ধারালো অস্ত্র দিয়ে উজ্জল মিয়ার ওপর হামলা চালান। সেই সময় অন্যান্য অভিযুক্তরাও হামলায় অংশ নেয়। গুরুতর আহত অবস্থায় উজ্জল মিয়াকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে, পরে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে এবং উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
মানববন্ধনে বক্তারা দাবি করেন, প্রধান আসামি আলমগীর হোসেন (আনন্দ), দ্বিতীয় আসামি মো. সুজন মিয়াসহ ৪, ৫, ৬ ও ৭ নম্বর আসামিদের পরিকল্পিত হামলার ফলেই উজ্জল মিয়ার মৃত্যু হয়েছে। তারা বলেন, হামলার সঙ্গে জড়িত সকল আসামিকে দ্রুত গ্রেপ্তার করে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে হবে, যাতে ভবিষ্যতে এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি না ঘটে।
মানববন্ধন থেকে প্রশাসনের প্রতি দ্রুত তদন্ত সম্পন্ন করে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জোর দাবি জানানো হয়।
Rp / Rp
দিনাজপুরের ফুলবাড়ী উপজেলা পরিষদের পরিদর্শন কক্ষ'র শুভ উদ্বোধন
বাগেরহাটে কোমলমতি শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ
রামপাল উপজেলা নাগরিক ফোরামের ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত
শরীয়তপুরে স্বামীকে বেঁধে স্ত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, আটক ৩
মহাদেবপুরে ফ্যামিলি কার্ড শুমারি পরীক্ষা যুদ্ধ সমাপ্ত ফলাফলের অপেক্ষায় সহস্রাধিক তরুণ তরুণী
মানব পাচার রোধে মাদারীপুর জেলা পুলিশের বিশেষ সেল উদ্বোধন
৪০ বছর ধরে অবৈধ দখলে রেলওয়ে কোয়ার্টার, প্রয়োজন সরকারি হস্তক্ষেপ
বিশ্ব বাঘ দিবস আজ
মানিকগঞ্জে সোহান হত্যা মামলায় দুইজনের মৃত্যুদণ্ড
আধ্যাত্মিক বাউল গানে মুখরিত হলো বরগুনার বেতবুনিয়ার গ্রামীণ পরিবেশ, বাড়িতে অনুষ্ঠিত হলো সঙ্গীতানুষ্ঠান
সম্ভাবনা থাকলেও এগোচ্ছে না লালমনিরহাটের চা চাষ
মন্ত্রীর পরিদর্শন: ক্লিনিক সিলগালার পর, এবার মোরেলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা সাময়িক বরখাস্ত
স্বাস্থ্যমন্ত্রীর পরিদর্শনের পরদিন মোড়েলগঞ্জে স্বাস্থ্য কর্মকর্তার ব্যক্তিগত ক্লিনিক সিলগালা
Link Copied