নৌপথে বিকল হওয়া লঞ্চের ১২০ জন যাত্রীকে নিরাপদে উদ্ধার করলো নৌ পুলিশ
৩০ জুন, ২০২৬ তারিখ আনুমানিক সকাল ১০:৩০ ঘটিকায় নারায়ণগঞ্জ লঞ্চঘাট থেকে ১২০ জন যাত্রী নিয়ে ‘সমতা অ্যান্ড সমৃদ্ধি’ নামক একটি যাত্রীবাহী লঞ্চ চাঁদপুরের উদ্দেশ্যে রওনা হয়। পথিমধ্যে মুন্সিগঞ্জের গজারিয়া লঞ্চ ঘাটের নিকটবর্তী এলাকায় পৌঁছালে আকস্মিকভাবে লঞ্চটির প্রপেলার শ্যাফটের (Propeller Shaft) নাট ভেঙে যায়। এর ফলে তীব্র যান্ত্রিক ত্রুটি দেখা দিলে লঞ্চটি মাঝ নদীতেই বিকল হয়ে পড়ে এবং যাত্রীদের নিরাপত্তা রক্ষার্থে চালক গজারিয়া লঞ্চ ঘাটের সামনে মেঘনা নদীতে লঞ্চটি নোঙর করতে বাধ্য হন।
মাঝনদীতে শতাধিক যাত্রীসহ লঞ্চ বিকল হওয়ার খবর পাওয়া মাত্রই গজারিয়া নৌ পুলিশ ইউনিটের একটি চৌকস দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। নৌ পুলিশের টিম তাৎক্ষণিকভাবে আতঙ্কিত যাত্রীদের আশ্বস্ত করে এবং ‘সমতা অ্যান্ড সমৃদ্ধি’ লঞ্চে আটকে পড়া সকল যাত্রীর শতভাগ নিরাপত্তা নিশ্চিত করে।
অনতিবিলম্বে নৌ পুলিশের বিশেষ উদ্যোগে ও ব্যবস্থাপনায় ‘এম এল হাসান’ নামক অপর একটি যাত্রীবাহী লঞ্চের ব্যবস্থা করা হয়। বিকল লঞ্চের ১২০ জন যাত্রীকে অত্যন্ত সুশৃঙ্খল ও নিরাপদে ‘এম এল হাসান’ লঞ্চে স্থানান্তর করা হয় এবং তাদের নিরাপদ গন্তব্যস্থল চাঁদপুরে পৌঁছানোর ব্যবস্থা করা হয়। নৌ পুলিশের এই তাৎক্ষণিক ও মানবিক পদক্ষেপে বড় ধরনের কোনো দুর্ঘটনা ঘটেনি এবং যাত্রীরা স্বস্তি প্রকাশ করেছেন।
নৌ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা জানান, নৌপথের নিরাপত্তা এবং যাত্রীদের যেকোনো বিপদে তাৎক্ষনিক সহযোগিতায় নৌ পুলিশ সদা প্রস্তুত "নৌপথে আস্থা নৌপুলিশ"
Rp / Rp
ধানমন্ডি কাকলি হাই স্কুলের আশপাশে ডিএসসিসির অভিযান: বখাটেদের ছত্রভঙ্গ, অবৈধ স্থাপনা উচ্ছেদ ও জরিমানা আদায়
বাংলাদেশকে বৈশ্বিক প্রতিযোগিতায় শীর্ষ অবস্থানে নিতে দক্ষ টেক্সটাইল প্রকৌশলী ও গবেষক তৈরির বিকল্প নেই -- শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন
আমরা এখনো জুলাইয়ের আকাঙ্ক্ষার বাংলাদেশ পাইনি : নাহিদ ইসলাম
প্রধানমন্ত্রীর নির্দেশে প্রধান বিরোধী দলীয় নেতার নির্বাচনী আসনে জনসমস্যা জনদুর্ভোগ নিরসনের লক্ষ্যে নাগরিক সমাবেশ, মতবিনিময় সভা ও বিভিন্ন কার্যক্রম পরিদর্শন করছেন -- স্থানীয় সরকার প্রতিমন্ত্রী
দেশজুড়ে ফ্রিল্যান্সিং কোর্সের উদ্বোধন করলেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী
প্রচলিত নিরাপত্তা নয়, ডিজিটাল সক্ষমতাই ভবিষ্যতের মূল শক্তি : তথ্যমন্ত্রী
নৌপথে বিকল হওয়া লঞ্চের ১২০ জন যাত্রীকে নিরাপদে উদ্ধার করলো নৌ পুলিশ
সাভার উপজেলার সমন্বিত উপজেলা ভূমি কমপ্লেক্স নির্মাণএর প্রস্তাবিত স্থান পরিদর্শন করেন। সিনিয়র সচিব, ভূমি মন্ত্রণালয় এ এস এম সালেহ আহমেদ
বিটাকের প্রশিক্ষণে বিনিয়োগের সুফল বেশি, নারীদের শতভাগ কর্মসংস্থান ইতিবাচক বার্তা -- শিল্প, বানিজ্য এবং বস্ত্র ও পাটমন্ত্রী
উন্নত প্রযুক্তিকে কাজে লাগিয়ে রোগীর চিকিৎসাসেবা নিশ্চিত করতে হবে - সমাজকল্যাণ মন্ত্রী
সম্প্রসারণ ও কোল্ড স্টোরেজ স্থাপনের ঘোষণা পার্বত্য সচিবের
যুবদলের কেন্দ্রীয় সহ-সভাপতি হলেন জিয়ানগরের জাহাঙ্গীর আলম দুলাল
মায়ের শাল দুধের চেয়ে বড় ভিটামিন নেই ....স্বাস্থ্যমন্ত্রী
Link Copied