গরিব মানুষের কথা চিন্তা করেই বর্তমান বাজেট প্রণয়ন করা হয়েছে : ত্রাণমন্ত্রী
দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু বলেছেন, বর্তমান সরকারের বাজেট গরিব ও নিম্নআয়ের মানুষের কথা বিবেচনা করেই প্রণয়ন করা হয়েছে। শিক্ষা ও স্বাস্থ্য খাতকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হয়েছে এবং দেশের সার্বিক উন্নয়নে সরকার বিভিন্ন উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন করছে।
তিনি আরও বলেন, লালমনিরহাটের একটি ইউনিয়নে পরীক্ষামূলকভাবে ফ্যামিলি কার্ড দেওয়া হয়েছে। পর্যায়ক্রমে জেলার অন্যান্য যোগ্য পরিবারও এ সুবিধার আওতায় আসবে।
বৃহস্পতিবার লালমনিরহাট সদর উপজেলার মোগলহাট ইউনিয়ন পরিষদে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত ৫০০ জন অসহায়, দুঃস্থ ও অতিদরিদ্র পরিবারের মাঝে জনপ্রতি ২০ কেজি করে চাল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
অনুষ্ঠানে জেলা পরিষদের প্রশাসক এ কে এম মমিনুল হক, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মনোনীতা দাস, জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা, স্থানীয় জনপ্রতিনিধি, উপকারভোগী এবং গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।
Rp / Rp
গুড়গুড়ি উত্তরপাড়া গ্রামে পূর্ব শত্রুতার জের ধরে প্রতিপক্ষরা ৬০টি আম গাছ কেটে ফেলেন
দিনাজপুর শিক্ষাবোর্ডে প্রথম দিনে এক পরীক্ষার্থী বহিষ্কার: অনুপস্থিত ১৯৩৭ জন পরীক্ষার্থী
মহাদেবপুরে আত্রাই নদী থেকে লক্ষাধিক টাকার চায়না দুয়ারী জাল বিনষ্ট
নড়াইলে চুরির অপবাধে প্রতিবন্ধী যুবককে গাছে বেঁধে নির্যাতন, চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু
গরিব মানুষের কথা চিন্তা করেই বর্তমান বাজেট প্রণয়ন করা হয়েছে : ত্রাণমন্ত্রী
নড়িয়ায় শেখ ইয়াসিনের উদ্যোগে দুই শতাধিক এইচএসসি পরীক্ষার্থীদের মাঝে পানি ও বিস্কুট বিতরণ
আমবাড়ীতে প্রান্তিক কৃষকের মাঝে পাওয়ার ট্রিলার মেশিন বিতরণ ও প্রশিক্ষণ অনুষ্ঠিত
হাতের টানেই উঠে যাচ্ছে সড়কের কার্পেটিং
তারেক রহমানের বাজেট গরীব ও অসহায় মানুষের বাজেট -- এমপি ফজলে হুদা
বাগেরহাট ২৫০ শয্যা জেলা হাসপাতালে আউটসোর্সিং নিয়োগে অনিয়মের অভিযোগ, প্রশাসনিক ভবনে তালা ঝুলিয়ে অবস্থান কর্মসূচি
জনগণকে সাথে ঐক্যবদ্ধভাবে কাজ করার জন্য ঐক্যমত হয়েছেন জামাতে ইসলামী -- বিরোধী দলীয় নেতা ডা.শফিকুর রহমান
ব্রাহ্মণবাড়িয়া ও কুমিল্লা সীমান্তে পৃথক অভিযানে ১ কোটি ৪১ লক্ষাধিক টাকার অবৈধ চোরাচালানী মালামাল জব্দ করেছে বিজিবি
জেলের ছদ্মবেশে ইয়াবা পাচারের সময় উখিয়া সীমান্তে ৬০ হাজার পিস ইয়াবাসহ এক মাদক কারবারিকে আটক করেছে বিজিবি
Link Copied