ঢাকা বৃহষ্পতিবার, ২ জুলাই, ২০২৬

গুড়গুড়ি উত্তরপাড়া গ্রামে পূর্ব শত্রুতার জের ধরে প্রতিপক্ষরা ৬০টি আম গাছ কেটে ফেলেন


আফজাল হোসেন, দিনাজপুর  photo আফজাল হোসেন, দিনাজপুর
প্রকাশিত: ২-৭-২০২৬ বিকাল ৬:৩২

পার্বতীপুর উপজেলার গুড়গুড়ি উত্তরপাড়া গ্রামে পূর্ব শত্রুতার জের ধরে প্রতিপক্ষরা ৬০ টি আম গাছ কেটে ফেলেন| পার্বতীপুর উপজেলার গুড়গুড়ি মধ্যপাড়া ইয়াং স্টার ক্লাব ২০১৫ সালে রাস্তার ধারে ৬০ টি আম গাছ লাগায়| সেই গাছগুলি কে বা কাহারা আমগাছের ডালপালা ভেঙ্গে ও উপরে নষ্ট করে ফেলে | পরবর্তীতে আবারাও ইয়াং স্টার ক্লাব ৬০ টি আম গাছ সরকারি রাস্তার ধারে লাগায়| গত ২৭/০৬/২০২৬ ইং তারিখে এলাকার মোঃ কামরুজ্জামান, পিতাঃ লুৎফর রহমান, গ্রামঃ গুড়গুড়ি উত্তরপাড়া, পার্বতীপুর দিনাজপুর লাগানো আম গাছ গুলি ভেঙ্গে ফেলে | এ বিষয়ে প্রতিপক্ষ কামরুজ্জামানকে গাছ ভাঙ্গার কথা বললে সে খুব্ধ হয়ে অকট্য ভাষায় গালি গালাজ করে| সে সময়ে ইয়াং স্টার ক্লাবের সদস্যরা এগিয়ে আসলে উভয়ের মধ্যে তর্ক বিতর্ক সৃষ্টি হয়| এতে ইয়াং স্টার ক্লাবের ৩৮ হাজার টাকার ক্ষতিসাধন হয়|
 এলাকার মোঃ রেজয়ান, মোঃ রাজু, মোঃ আহসান হাবীব জানান, সে এলাকার একজন খারাপ প্রকৃতির লোক সে প্রায় মানুষের ক্ষতিসাধন করে| আমাদের রাস্তায় লাগানো আম গাছগুলি সে বার বার কেটে ফেলে নষ্ট করছে| তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রয়োজন|
 এ ঘটনায় ইয়াং স্টার ক্লাবের সভাপতি মোঃ আজিজুল হক গত ২৯/০৫/২০২৬ ইং তারিখে মধ্যপাড়া পুলিশ ফাঁড়িতে লিখিত অভিযোগ করেন| এই ঘটনায় ফাড়ির ইনচার্জ উজ্জল এর সাথে কথা বললে তিনি জানান, অভিযোগ পেয়েছি তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে| একইভাবে ০২/০৭/২০২৬ ইং তারিখে ১০ নং হরিরামপুর ইউপি চেয়ারম্যানের কাছে লিখিত অভিযোগ করেন|

Rp / Rp

গুড়গুড়ি উত্তরপাড়া গ্রামে পূর্ব শত্রুতার জের ধরে প্রতিপক্ষরা ৬০টি আম গাছ কেটে ফেলেন

দিনাজপুর শিক্ষাবোর্ডে প্রথম দিনে এক পরীক্ষার্থী বহিষ্কার: অনুপস্থিত ১৯৩৭ জন পরীক্ষার্থী

মহাদেবপুরে আত্রাই নদী থেকে লক্ষাধিক টাকার চায়না দুয়ারী জাল বিনষ্ট

নড়াইলে চুরির অপবাধে প্রতিবন্ধী যুবককে গাছে বেঁধে নির্যাতন, চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু

গরিব মানুষের কথা চিন্তা করেই বর্তমান বাজেট প্রণয়ন করা হয়েছে : ত্রাণমন্ত্রী

নড়িয়ায় শেখ ইয়াসিনের উদ্যোগে দুই শতাধিক এইচএসসি পরীক্ষার্থীদের মাঝে পানি ও বিস্কুট বিতরণ

আমবাড়ীতে প্রান্তিক কৃষকের মাঝে পাওয়ার ট্রিলার মেশিন বিতরণ ও প্রশিক্ষণ অনুষ্ঠিত

হাতের টানেই উঠে যাচ্ছে সড়কের কার্পেটিং

তারেক রহমানের বাজেট গরীব ও অসহায় মানুষের বাজেট -- এমপি ফজলে হুদা

বাগেরহাট ২৫০ শয্যা জেলা হাসপাতালে আউটসোর্সিং নিয়োগে অনিয়মের অভিযোগ, প্রশাসনিক ভবনে তালা ঝুলিয়ে অবস্থান কর্মসূচি

জনগণকে সাথে ঐক্যবদ্ধভাবে কাজ করার জন্য ঐক্যমত হয়েছেন জামাতে ইসলামী -- বিরোধী দলীয়  নেতা ডা.শফিকুর রহমান

ব্রাহ্মণবাড়িয়া ও কুমিল্লা সীমান্তে পৃথক অভিযানে ১ কোটি ৪১ লক্ষাধিক টাকার অবৈধ চোরাচালানী মালামাল জব্দ করেছে বিজিবি

জেলের ছদ্মবেশে ইয়াবা পাচারের সময় উখিয়া সীমান্তে ৬০ হাজার পিস ইয়াবাসহ এক মাদক কারবারিকে আটক করেছে বিজিবি