মহাদেবপুরে আত্রাই নদী থেকে লক্ষাধিক টাকার চায়না দুয়ারী জাল বিনষ্ট
মহাদেবপুরে আত্রাই নদী থেকে লক্ষাধিক টাকা মূল্যের অবৈধ চায়না দুয়ারী জাল উচ্ছেদ করে বিনষ্ট করা হয়েছে। ২ জুলাই বৃহস্পতিবার সকাল সাড়ে ১০ টা থেকে দুপুর দেড়টা পর্যন্ত উপজেলা মৎস্য অফিসার শিল্পী রায় এর উদ্যোগে আত্রাই নদীর পুরাতন ব্রিজ এলাকায় মহাদেবপুর উপজেলা সহকারী কমিশনার ভূমি জান্নাতুল নাঈম বিনতে আজিজ এর নেতৃত্বে ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয়। অবৈধ চায়না দুয়ারী জাল উচ্ছেদের লক্ষ্যে নদীর দুই ধারে দীর্ঘ তিন ঘন্টা এই অভিযান পরিচালনা করা হয়। এসময় ৮ শ ৫০ মিটার অবৈধ চাইনা দুয়ারী জাল নদী থেকে উচ্ছেদ করে ভস্মীভূত করা হয়। যার আনুমানিক মূল্য লক্ষ্যাধিক টাকা। উল্লেখ যে, এই জালে একদম ছোট মাছ থেকে শুরু করে সব ধরনের মাছ আটকা পরে এবং জালগুলো যত্রতত্র ব্যবহারের ফলে দেশীয় মা মাছ সহ ছোট পোনা ও অন্যান্য জলজ প্রাণী হুমকির মুখে পড়ছে। এভাবে রিং জলের ব্যবহার বাড়তে থাকলে অদূর ভবিষ্যতে প্রাকৃতিক জলাশয়ে দেশীয় প্রজাতির মাছ হারিয়ে যাবে বলে আশঙ্কা করা হচ্ছে।
Rp / Rp
গুড়গুড়ি উত্তরপাড়া গ্রামে পূর্ব শত্রুতার জের ধরে প্রতিপক্ষরা ৬০টি আম গাছ কেটে ফেলেন
দিনাজপুর শিক্ষাবোর্ডে প্রথম দিনে এক পরীক্ষার্থী বহিষ্কার: অনুপস্থিত ১৯৩৭ জন পরীক্ষার্থী
মহাদেবপুরে আত্রাই নদী থেকে লক্ষাধিক টাকার চায়না দুয়ারী জাল বিনষ্ট
নড়াইলে চুরির অপবাধে প্রতিবন্ধী যুবককে গাছে বেঁধে নির্যাতন, চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু
গরিব মানুষের কথা চিন্তা করেই বর্তমান বাজেট প্রণয়ন করা হয়েছে : ত্রাণমন্ত্রী
নড়িয়ায় শেখ ইয়াসিনের উদ্যোগে দুই শতাধিক এইচএসসি পরীক্ষার্থীদের মাঝে পানি ও বিস্কুট বিতরণ
আমবাড়ীতে প্রান্তিক কৃষকের মাঝে পাওয়ার ট্রিলার মেশিন বিতরণ ও প্রশিক্ষণ অনুষ্ঠিত
হাতের টানেই উঠে যাচ্ছে সড়কের কার্পেটিং
তারেক রহমানের বাজেট গরীব ও অসহায় মানুষের বাজেট -- এমপি ফজলে হুদা
বাগেরহাট ২৫০ শয্যা জেলা হাসপাতালে আউটসোর্সিং নিয়োগে অনিয়মের অভিযোগ, প্রশাসনিক ভবনে তালা ঝুলিয়ে অবস্থান কর্মসূচি
জনগণকে সাথে ঐক্যবদ্ধভাবে কাজ করার জন্য ঐক্যমত হয়েছেন জামাতে ইসলামী -- বিরোধী দলীয় নেতা ডা.শফিকুর রহমান
ব্রাহ্মণবাড়িয়া ও কুমিল্লা সীমান্তে পৃথক অভিযানে ১ কোটি ৪১ লক্ষাধিক টাকার অবৈধ চোরাচালানী মালামাল জব্দ করেছে বিজিবি