নড়াইলে চুরির অপবাধে প্রতিবন্ধী যুবককে গাছে বেঁধে নির্যাতন, চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু
নড়াইল সদর উপজেলায় চুরির অপরাধে প্রতিবন্ধী যুবককে গাছে বেঁধে নির্যাতন করা সেই মোঃ আনোয়ার হোসেন (৩১) খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।
বৃহস্পতিবার (২ জুলাই) সকালে চিকিৎসাধীন অবস্থায় খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে মারা যায়।
নড়াইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অজয় কুন্ডু বিষয়টি নিশ্চিত করেছেন। নিহত আনোয়ার হোসেন সদর উপজেলার বাঁশগ্রাম ইউনিয়নের বাঁশগ্রামের মৃত কাওসার মোল্যার ছেলে। সে মানসিক প্রতিবন্ধী ছিলেন।
পরিবারের লোকজন জানান, আনোয়ার মাসিক প্রতিবন্ধী। গত ২৪ জুন সকালে তিনি বাড়ি থেকে বের হয় আর বাড়িতে ফেরেননি। পরের দিন ২৫ জুন পরিবারের লোকজন কাছে খরব আসে সে গুরুতর আহত অবস্থায় নড়াইল সদর হাসপাতালে ভর্তি রয়েছেন।
মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে, নড়াইল সদর উপজেলার গোবরা গ্রামের মালোপাড়া এলাকার আকাশ বিশ্বাস, অপূর্ব বিশ্বাস, প্রসেনজিৎ বিশ্বাস, সৌরভ বিশ্বাস, হৃদয় বিশ্বাসসহ কয়েকজন মিলে আনোয়ারকে চুরির অভিযোগে ধরে নিয়ে যায়। পরে তাকে একটি গাছের সাথে বেঁধে রাতভর মারধর ও নির্যাতন করে। পরে তার শারীরিক অবস্থা অবনতি হলে তাকে নড়াইল সদর হাসপাতালে ভর্তি করেন। পরে তার অবস্থা পুনরায় অবনতি হলে তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়।
স্বজনরা জানান, চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার সকালে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে তার মৃত্যু হয়। এ ঘটনার অভিযুক্তরা পলাতক থাকায় তাদের কোনো বক্তব্য পাওয়া যায়নি।
এ বিষয়ে নড়াইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অজয় কুন্ডু বলেন, চুরির অভিযোগে যুবককে মারধরের ঘটনায় থানায় একটি মামলা হয়েছে। ওই মামলাটি এখন হত্যা মামলায় রূপান্তরিত হবে। এবং এ ঘটনার সাথে জড়িতদের আটকে চেষ্টা চলছে।
Rp / Rp
গুড়গুড়ি উত্তরপাড়া গ্রামে পূর্ব শত্রুতার জের ধরে প্রতিপক্ষরা ৬০টি আম গাছ কেটে ফেলেন
দিনাজপুর শিক্ষাবোর্ডে প্রথম দিনে এক পরীক্ষার্থী বহিষ্কার: অনুপস্থিত ১৯৩৭ জন পরীক্ষার্থী
মহাদেবপুরে আত্রাই নদী থেকে লক্ষাধিক টাকার চায়না দুয়ারী জাল বিনষ্ট
নড়াইলে চুরির অপবাধে প্রতিবন্ধী যুবককে গাছে বেঁধে নির্যাতন, চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু
গরিব মানুষের কথা চিন্তা করেই বর্তমান বাজেট প্রণয়ন করা হয়েছে : ত্রাণমন্ত্রী
নড়িয়ায় শেখ ইয়াসিনের উদ্যোগে দুই শতাধিক এইচএসসি পরীক্ষার্থীদের মাঝে পানি ও বিস্কুট বিতরণ
আমবাড়ীতে প্রান্তিক কৃষকের মাঝে পাওয়ার ট্রিলার মেশিন বিতরণ ও প্রশিক্ষণ অনুষ্ঠিত
হাতের টানেই উঠে যাচ্ছে সড়কের কার্পেটিং
তারেক রহমানের বাজেট গরীব ও অসহায় মানুষের বাজেট -- এমপি ফজলে হুদা
বাগেরহাট ২৫০ শয্যা জেলা হাসপাতালে আউটসোর্সিং নিয়োগে অনিয়মের অভিযোগ, প্রশাসনিক ভবনে তালা ঝুলিয়ে অবস্থান কর্মসূচি
জনগণকে সাথে ঐক্যবদ্ধভাবে কাজ করার জন্য ঐক্যমত হয়েছেন জামাতে ইসলামী -- বিরোধী দলীয় নেতা ডা.শফিকুর রহমান
ব্রাহ্মণবাড়িয়া ও কুমিল্লা সীমান্তে পৃথক অভিযানে ১ কোটি ৪১ লক্ষাধিক টাকার অবৈধ চোরাচালানী মালামাল জব্দ করেছে বিজিবি
জেলের ছদ্মবেশে ইয়াবা পাচারের সময় উখিয়া সীমান্তে ৬০ হাজার পিস ইয়াবাসহ এক মাদক কারবারিকে আটক করেছে বিজিবি
Link Copied