দৌলতপুরে জুলাই সনদ ও গণভোটের রায় বাস্তবায়নের দাবীতে জামায়াতের সমাবেশ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত
জুলাই গণঅভ্যুত্থানের হত্যার দ্রুত বিচার, জুলাই সনদ ও গণভোটের রায় বাস্তবায়নের দাবীতে মানিকগঞ্জের দৌলতপুরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।
শনিবার(১আগস্ট) বিকেল ৪ ঘটিকায় দৌলতপুর উপজেলা এলাকায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়।
এ সময় বাংলাদেশ জামায়াতে ইসলামী আয়োজিত বিক্ষোভ সমাবেশে সভাপতিত্ব করেন উপজেলা জামায়াতের আমীর মাওলানা আব্দুল মান্নান। এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাওঃ মোঃ ওমর ফারুক, জেলা কর্ম পরিষদ সদস্য ও তারবিয়াত সেক্রেটারী বাংলাদেশের জামায়াতে ইসলামী, মানিকগঞ্জ জেলা। আরো উপস্থিত ছিলেন নায়েবে আমীর হাফেজ নজরুল ইসলাম, দৌলতপুর উপজেলা জামায়াতের সেক্রেটারি আব্দুল করিম গাজী সহ উপজেলার বিভিন্ন ইউনিয়নের দায়িত্বশীল ও সংগঠনের সকল নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সমাবেশে বক্তারা বলেন, জনগণের মতামতের প্রতিফলন হিসেবে গণভোটের রায় দ্রুত বাস্তবায়ন করা জরুরি। তারা সরকারের প্রতি আহ্বান জানিয়ে বলেন, গণতান্ত্রিক মূল্যবোধ সমুন্নত রাখা এবং জনগণের অধিকার নিশ্চিত করতে কার্যকর পদক্ষেপ গ্রহণ করতে হবে। জুলাই আন্দোলনের শহীদদের দ্রুত বিচার দাবি করেন সমাবেশে বক্তারা। তা না হলে জনগনকে সাথে নিয়ে আমরা দুর্বার আন্দোলন গড়ে তুলব।প্রয়োজনে সরকারকে জুলাই সনদ বাস্তবায়ন করাতে বাধ্য করা হবে।
জামায়াতের নেতাকর্মীরা মিছিলটি দৌলতপুর উপজেলা মডেল মসজিদ থেকে শুরু করে উপজেলা বাজার মসজিদের সামনে গিয়ে নেতা কর্মীদের বক্তব্যে মাধ্যমে বিক্ষোভ সমাবেশ ও মিছিলটি শেষ হয়। কর্মসূচিতে উপজেলার বিভিন্ন স্তরের নেতাকর্মীরা অংশ নেন।
Rp / Rp
শরীয়তপুর জেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক হলেন অ্যাডভোকেট বি এম মোস্তারী টুম্পা
মহাদেবপুরে নিখোঁজের ৮ ঘন্টা পর ডোবা থেকে বালকের লাশ উদ্ধার করল ফায়ার সার্ভিস
চুয়াডাঙ্গার দর্শনা সীমান্তে বিজিবির সফল অভিযান: ১৩ কোটি টাকা মূল্যের প্রায় ৭ কেজি স্বর্ণ উদ্ধার, পাচারকারী আটক
বাগেরহাটে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে জমি দখলের চেষ্টার অভিযোগ, ঘটনাস্থলে পুলিশ
দৌলতপুরে জুলাই সনদ ও গণভোটের রায় বাস্তবায়নের দাবীতে জামায়াতের সমাবেশ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত
টাঙ্গাইলে অধ্যাপক ডা. মো.শাহ আলম উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে
ঘারিন্দা ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী জাহিদুর রহমান জাহিদ এর মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে
ফুলবাড়ীতে মৎস চাষীর লিজকৃত পুকুরের মাছ রাতের আধারে লুটপাটের অভিযোগ
বাগেরহাটে ইউনিয়ন নাগরিক কমিটির ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত
বাগেরহাট জেলা আইনজীবী সমিতির নির্বাচন দিপু সভাপতি, জালাল সম্পাদক নির্বাচিত
দিনাজপুরের ফুলবাড়ী উপজেলা পরিষদের পরিদর্শন কক্ষ'র শুভ উদ্বোধন
বাগেরহাটে কোমলমতি শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ
রামপাল উপজেলা নাগরিক ফোরামের ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত
Link Copied