ঢাকা সোমবার, ৩ আগস্ট, ২০২৬

মহাদেবপুরে নিখোঁজের ৮ ঘন্টা পর ডোবা থেকে  বালকের লাশ উদ্ধার করল ফায়ার সার্ভিস


লিয়াকত আলী বাবলু, মহাদেবপুর, নওগাঁ photo লিয়াকত আলী বাবলু, মহাদেবপুর, নওগাঁ
প্রকাশিত: ২-৮-২০২৬ দুপুর ৪:১৩

মহাদেবপুরে নিখোঁজ হবার  ৮ ঘন্টা পর মানসিক ভারসাম্যহীন বালকের লাশ উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের ডুবুরি দল। 
 ১ আগস্ট শনিবার    উপজেলার খাজুর ইউনিয়নের কুঞ্জবন বাজারের জনৈক জিল্লু হাজীর অটো রাইস মিল সংলগ্ন  ডোবায় ঘটনাটি ঘটে । এলাকাবাসী ,পুলিশ ও ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে , উপজেলার খাজুর ইউনিয়নের খোর্দ্দ কালনা গ্রামের ফারুক হোসেন বাচ্চু এর ছেলে রিয়াল ইসলাম (১২ ) উল্লেখিত তারিখ বেলা ১১ টার সময় নিখোঁজ হয় । অনেকক্ষণ বাড়িতে না ফিরলে খোঁজাখুঁজির এক পর্যায়ে  উল্লেখিত ডোবার ধারে তার পায়ে পরিহিত স্যান্ডেল পরিত্যক্ত অবস্থায় দেখতে পেয়ে ফায়ার সার্ভিস স্টেশনে খবর দেয়। ফায়ার সার্ভিসের একটি দল সন্ধ্যা ৭ টার সময় অভিযান পরিচালনা শুরু করে ২০ মিনিটের মধ্যে উক্ত বালকের ডুবন্ত অবস্থায় লাশ  উদ্ধার করতে সক্ষম হয়। ফায়ার সার্ভিস দল উক্ত বালকের লাশ মহাদেবপুর থানা পুলিশের নিকট হস্তান্তর করলে থানা পুলিশ এলাকার গণ্যমান্য ব্যক্তির পরামর্শে আইনি প্রক্রিয়া শেষে তার নানী জুলেখা বেগমের নিকট মরদেহ হস্তান্তর করেন। উল্লেখ্য যে, জীবিকার তাগিদে মৃত রিয়াল ইসলাম এর বাবা-মা ঢাকায় থাকার কারণে সে নানা নানির সাথে বসবাস করত ।

Rp / Rp

শরীয়তপুর জেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক হলেন অ্যাডভোকেট বি এম মোস্তারী টুম্পা

মহাদেবপুরে নিখোঁজের ৮ ঘন্টা পর ডোবা থেকে  বালকের লাশ উদ্ধার করল ফায়ার সার্ভিস

চুয়াডাঙ্গার দর্শনা সীমান্তে বিজিবির সফল অভিযান: ১৩ কোটি টাকা মূল্যের প্রায় ৭ কেজি স্বর্ণ উদ্ধার, পাচারকারী আটক

বাগেরহাটে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে জমি দখলের চেষ্টার অভিযোগ, ঘটনাস্থলে পুলিশ

দৌলতপুরে জুলাই সনদ ও গণভোটের রায় বাস্তবায়নের দাবীতে জামায়াতের সমাবেশ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত

টাঙ্গাইলে অধ্যাপক ডা. মো.শাহ আলম উদ্যোগে   ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে

ঘারিন্দা ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী জাহিদুর রহমান জাহিদ এর মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে

ফুলবাড়ীতে মৎস চাষীর লিজকৃত পুকুরের মাছ রাতের আধারে লুটপাটের অভিযোগ

বাগেরহাটে ইউনিয়ন নাগরিক কমিটির ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত

বাগেরহাট জেলা আইনজীবী সমিতির নির্বাচন দিপু সভাপতি, জালাল সম্পাদক নির্বাচিত

দিনাজপুরের ফুলবাড়ী উপজেলা পরিষদের পরিদর্শন কক্ষ'র শুভ উদ্বোধন

বাগেরহাটে কোমলমতি শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ 

রামপাল উপ‌জেলা নাগ‌রিক ফোরা‌মের ত্রৈমা‌সিক সভা অনু‌ষ্ঠিত