সাতক্ষীরায় BLISS হাসপাতালে অগ্নিকাণ্ড: উদ্ধার অভিযান ও আগুন নিয়ন্ত্রণে সহায়তায় বিজিবি
অদ্য (০৪ আগস্ট) দুপুরে সাতক্ষীরা শহরের খুলনা মোড় সংলগ্ন চৌরঙ্গীর মোড়, পলাশপোল এলাকায় অবস্থিত BLISS হাসপাতালে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
সংবাদ প্রাপ্তির সঙ্গে সঙ্গে সাতক্ষীরা ব্যাটালিয়ন (৩৩ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাজী আশিকুর রহমান-এর নেতৃত্বে বিজিবির ০২ প্লাটুন সদস্য প্রয়োজনীয় অগ্নিনির্বাপণ ও উদ্ধার সরঞ্জামসহ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কার্যক্রমে অংশগ্রহণ করেন এবং আগুন নিয়ন্ত্রণে সর্বাত্মক সহায়তা প্রদান করেন। একই সঙ্গে হাসপাতাল ও আশপাশের এলাকার নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়।
এদিকে, ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছে সম্মিলিত প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। অগ্নিকাণ্ডের পর হাসপাতালে অবস্থানরত সকল রোগীকে বিজিবি ও ফায়ার সার্ভিসের সদস্যদের সহায়তায় নিরাপদ স্থানে স্থানান্তর করা হয়েছে।
এ ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
উল্লেখ্য, দুর্যোগ ও জরুরি পরিস্থিতিতে জনগণের জানমাল রক্ষায় এবং প্রয়োজনীয় মানবিক সহায়তা প্রদানে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সবসময়ই অগ্রণী ভূমিকা পালন করে থাকে। ভবিষ্যতেও বিজিবির এই মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে
Rp / Rp
সাতক্ষীরায় BLISS হাসপাতালে অগ্নিকাণ্ড: উদ্ধার অভিযান ও আগুন নিয়ন্ত্রণে সহায়তায় বিজিবি
শরীয়তপুরে হাতবোমা তৈরির সরঞ্জামসহ আটক ১
লক্ষ্মীপুর খাতেরআলী কলেজে পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করলেন এমপি মুফতি আমির হামজা
পুলিশের কোন সদস্য মাদকের সঙ্গে জড়িত থাকলে তার বিরুদ্ধে আগে ব্যবস্থা নিতে হবে - খুলনা রেঞ্জ ডিআইজি
মহাদেবপুরে দিনব্যাপী গ্রাম আদালত বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত
আদিতমারীতে ৭ বছরের শিশু ধর্ষণ মামলার প্রধান আসামি র্যাবের হাতে গ্রেপ্তার
ফেনী সীমান্তে বিজিবির সাঁড়াশি অভিযানে ৬৩.৫ কেজি ভারতীয় গাজা জব্দ করেছে ফেনী ব্যাটালিয়ন(৪ বিজিবি)
নিসচা খুলনা মহানগরের সাংগঠনিক সম্পাদক হলেন ফাতেমা-তুজ-জোহরা লিন্ডা
মংলা ভূমি অফিসে নামজারিতে ৩০ হাজার টাকা ঘুষ দাবির অভিযোগ, জেলা প্রশাসকের হস্তক্ষেপ কামনা
নড়িয়ায় পুলিশের অভিযানে বিদেশি রিভলবার ও কার্তুজ উদ্ধার: আটক ১
শরীয়তপুর জেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক হলেন অ্যাডভোকেট বি এম মোস্তারী টুম্পা
মহাদেবপুরে নিখোঁজের ৮ ঘন্টা পর ডোবা থেকে বালকের লাশ উদ্ধার করল ফায়ার সার্ভিস
চুয়াডাঙ্গার দর্শনা সীমান্তে বিজিবির সফল অভিযান: ১৩ কোটি টাকা মূল্যের প্রায় ৭ কেজি স্বর্ণ উদ্ধার, পাচারকারী আটক
Link Copied